Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 তাফসীন্ল ফী বিলাহ্িল_ কোনাল আল্লাহ তায়ালা অনুগ্রহ করে এবং নিজ শক্তি ও ক্ষমতা প্রয়োগ করে তাদের জন্যে এ বিজয়টি এনে দেন। আয়াতের নিজস্ব ভাষায় বিষয়টিকে এভাবে বর্ণনা করা হয়েছে আরও একটি বিজয় রয়েছে যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তায়ালা তা বেষ্টন করে আছেন! আল্লাহ তায়ালা সর্ববিষয়ে ক্ষমতাবান । (আয়াত ২১) আলোচ্য আয়াতে কোনো বিজয়টির কথা বলা হয়েছে, সে বিষয়েও বিভিন্ন মত রয়েছে । কেউ বলেন, এটি হলো মক্কা বিজয়ের ঘটনা । কেউ বলেন, খায়বার বিজয়ের ঘটনা । আবার কেউ কেউ বলেন, এটা পারস্য ও রোম বিজয়ের সুসংবাদ । আবার অনেকে মনে করেন, এর দ্বারা হোদায়বিয়া সন্ধি পরবর্তী সকল বিজয়ের কথাই বুঝানো হয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রসঙ্গের সাথে সামঞ্জপূর্ণ রায়টি হচ্ছে এই যে, এর দ্বারা মক্কা বিজয়ের কথা বুঝানো হয়েছে। কারণ, মক্কা বিজয়ের ঘটনা এই সন্ধি চুক্তি লংঘন করার কারণেই ঘটেছিলো । উল্লেখ্য যে, হোদায়বিয়ার সন্ধি দুই বছরের বেশী টিকেনি। দুই বছরের মধ্যে যুদ্ধ বিগ্রহ ছাড়াই মুসলমানরা মক্কা জয় করে নেয় । অথচ এই মক্কা জয় করা ছিলো তাদের জন্য একটা কঠিন বিষয়। এই মক্কাতেই তারা কাফেরদের আক্রমণ ও নির্যাতনের সম্মুখীন হয়েছিলো । হোদায়বিয়ার সন্ধির বছরে সেখান থেকেই তাদেরকে ফিরে আসতে হয়েছিলো । কিন্তু স্বয়ং আল্লাহ তায়ালা এই মন্কাকে যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে ফিরিয়ে দেন। কারণ, তিনি সব কিছুই পারেন এবং সব কিছুই তার ক্ষমতার আওতাধীন। আসলে এখানে সুসংবাদটিকে রহস্যময় করে বর্ণনা করা হয়েছে। নির্দিষ্ট করে ও খোলাসা করে কিছুই বলা হয়নি । কারণ, এই সুসংবাদসম্বলিত আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন বিষয়টি ছিলো সম্পূর্ণ অজানা ও অদৃশ্য ৷ কাজেই এখানে সেটা আকারে ই্গিতে বর্ণনা করা হয়েছে । এর ফলে বিষয়টির প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসা জন্ম নেবে । সাথে সাথে মোমেনদের অন্তরে একধরনের সান্ত্বনা ও প্রশান্তিও জন্ম নেবে হোদায়বিয়া সন্ধির ফলে মোমেন বান্দারা তাৎক্ষণিকভাবে এবং ভবিষ্যতে কি কি ফল লাভ করবে তা উল্লেখ করার পর প্রসঙগক্রমে পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে, এই চুক্তির দ্বারা প্রকৃতপক্ষে মোমেনপেরই বিজয় হয়েছে। তারা দুর্বল এবং প্রতিপক্ষ শক্তিশালী বলে এই সন্ধিচুক্তি স্বাক্ষরের নির্দেশ দেয়া হয়নি, বরং আল্লাহ তায়ালা বিশেষ কোনো লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই এই নির্দেশ দিয়েছিলেন । কাফেরের দলই হেরে যেত। কারণ, এটাই আল্লাহ তায়ালার চিরন্তন নিয়ম | যখনই কোনো চূড়ান্ত মুহূর্তে মোমেন ও কাফেররা মুখোমুখি হয়েছে তখনই এই নিয়ম অনুসারে কাফেরদের পরাজয় ঘটেছে। তাই আয়াতে বলা হয়েছে, “যদি কাফেররা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতো, তবে অবশ্যই তারা পেছন ফিরে পালিয়ে যেতো । তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেতো না। এটাই আল্লাহ তায়ালার নীতি যা পূর্ব থেকে চলে আসছে। তুমি আল্লাহ তায়ালার নীতিতে আদৌ কোনো পরিবর্তন পাবে না।' (আয়াত ২২-২৩) আর এই অপরিবর্তনীয় নীতির ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়েছে মোমেনদের বিজয় ও কাফেরদের পরাজয় । যদি তাই হয়ে থাকে তাহলে এই নীতিটি যখন আল্লাহ তায়ালার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছিলো তখন মোমেনদের অন্তরে কি ধরনের বিশ্বাস, আস্থা ও প্রশান্তি জন্ম নিয়েছিলো? হ্যা, এটাই হচ্ছে চিরন্তন ও শাশ্বত নীতি । তবে এর বাস্তবায়নে মাঝে মধ্যে বিলম্ব ঘটে থাকে । এর পেছনে অবশ্য অনেক কারণ থাকতে পারে৷ এই কারণ কখনও সঠিক পথ ও সঠিক

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।