Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

1700)://15191017301,5% 0701)1655.007) আল্লাহ তায়ালার পক্ষ থেকে ঘোষিত এই শুভসংবাদটি মোমেন বান্দারা নিজ কানে শুনেছিলো এবং তা তারা বিশ্বাস করেছিলো । এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে জানতে পেরেছিলো যে, আল্লাহ তায়ালা তাদের জন্য বিপুল পরিমাণের যুদ্ধলব্ধ মালামাল ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যতোদিন তারা জীরিত ছিলো ততোদিন তারা এই ওয়াদার সত্যতার প্রমাণ নিজ চোখে দেখেছে । এখানে তাদেরকে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা তাদেরকে সে যুদ্ধলব্ধ মালামাল অতিসত্রই দান করবেন। তাই বলা যায়, হোদায়বিয়ার সন্ধিই এখানে তাদের জন্য যুদ্ধলন্ধ মালামালহিসেবে এসেছে, ইবনে আব্বাস (রা.)-এর পক্ষ থেকে এই ব্যাখ্যাটিই বর্ণিত হয়েছে । ঘটনাও তাই সাক্ষ্য দেয় এবং স্বয়ং রসূলুল্লাহ (স.)-এর একটি হাদীসও এই মতটিকেই প্রতিষ্ঠিত করে। ইতিপূর্বে হাদীসটি আমরা উল্লেখ করেছি । অথবা বলা যায়, যুদ্ধলন্ধ এই মালামাল বলতে খায়বার বিজয়ের মাধ্যমে লন্ধ মালামাল বুঝানো হয়েছে। এ সংক্রান্ত একটা মত বিশিষ্ট তাবেয়ী মোজাহেদ এর বরাত দিয়ে বর্ণিত হয়েছে। কারণ, হোদায়বিয়া সন্ধির পরবর্তী সময়ের সবচেয়ে কাছাকাছি যুদ্ধটি ছিলো খায়বার যুদ্ধ । এই যুদ্ধে মুসলমানরা প্রচুর পরিমাণে গনীমতের মাল লাভ করেছিলো । তবে প্রথম মতটিই সর্বাধিক যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য । আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা মোমেনদের প্রতি তার অন্যতম কৃপার কথা স্মরণ করিয়ে বলছেন যে, তিনি তোমাদেরকে শক্রদের হাত থেকে রক্ষা করেছেন। আসলেই আল্লাহ তায়ালা মোমেনদেরকে মক্কার মোশরেকদের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তাদের বিরুদ্ধে চক্রান্তকারী আরো অন্যান্য শক্রদের হাত থেকেও তিনি তাদেরকে রক্ষা করেছেন। শত্রুদের তুলনায় তাদের সংখ্যা সব সময়ই কম ছিলো । কিন্তু তা সত্তেও তারা নবীর সাথে করা শপথ পূর্ণ করে দেখিয়েছে এবং তাদের ওপর অর্পিত দায়িতৃও পুরোপুরি পালন করেছে। আর তাই আল্লাহ তায়ালা ও তাদেরকে শক্রর হাত থেকে রক্ষা করেছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এরপর বলা হয়েছে, যাতে এটা মোমেনদের জন্য একটা নিদর্শন হয়" .......... অর্থাৎ যে হোদায়বিয়ার সন্ধি প্রথম তাদের কাছে অপছন্দনীয় মনে হয়েছিলো এবং তাদের মনের ওপর একটা বোঝা হয়ে দীড়িয়েছিলো সেটা সম্পর্কেই আল্লাহ তায়ালা জানিয়ে দিচ্ছেন যে, পরবর্তীতে সেটা | তাদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে এবং এর মাঝেই তাদের শুভ পরিণতি ও উত্তম প্রতিদান নিহিত থাকবে । যেহেতু এর মাধ্যমে আল্মাহ তায়ালার প্রতি ও তীর রসূলের প্রতি তাদের আনুগত্য ও আত্মনিবেদন প্রকাশ পাবে, তাই এর পরিণতি ও প্রতিদান শুভ হবে উত্তম হবে । এই সত্যটি জানার পর তাদের মনে শান্তি বিরাজ করবে, স্থিতি ফিরে আসবে এবং বিশ্বাস ও আস্থা জন্মাবে। আলোচ্য আয়াতের পরের অংশে বলা হয়েছে, এবং তোমাদেরকে পরিচালিত করবেন" অর্থাৎ তোমাদের আনুগত্য, আত্মসমর্পণ, সততা ও নিষ্ঠার প্রতিদানস্বরূপ তোমাদেরকে তিনি সরল পথে পরিচালিত করবেন, আর এভাবেই তারা নিজেদের আনুগত্য ও সততার প্রতিদানস্বরূপ গনীমতের মালামালও লাভ করবে এবং সৎ পথের সন্ধানও পাবে । ফলে সবদিক থেকেই তারা লাভবান হবে । এর দ্বারা বান্দাদেরকে আল্লাহ তায়ালা একথাই শিক্ষা দিচ্ছেন যে, তীর ইচ্ছা ও পছন্দই হচ্ছে চূড়ান্ত, আর বান্দার দায়িত্‌ হচ্ছে এই ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা এবং তা বাস্তবায়নে আত্মনিয়োগ করা। আল্লাহন্সর পশ্ষ খেকে আলো একটি ুহসতবাদ পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা আর একটি অনুগ্রহের সুসংবাদ দিচ্ছেন, আর সেটা হচ্ছে একটি বিজয়ের সুসংবাদ । এই বিজয় লাভ করা মোমেনদের ক্ষমতাবলে সাধ্যাতীত ছিলো । কিন্তু

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।