Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05011) ক | আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন”... তখন আমাদের আনন্দ আসে এবং মনে মনে বলি, আমরা কি সে ধৈর্যশীলদের দলভুক্ত হওয়ার আশা করতে পারি না? অপরদিকে সৌভাগ্যবান মোমেন দলটির প্রত্যেকেই সুনিশ্চিতভাবে জেনে গিয়েছিলো যে, এঁশী শুভসংবাদে খোদ তাদের কথাই বলা হয়েছে এবং জানিয়ে দেয়া হচ্ছে যে, তাদের প্রত্যেকের প্রতিই আল্লাহ তায়ালা সন্তুষ্ট হয়েছেন ও তাদের অন্তরের উদ্দেশ্য ও বাসনা সম্পর্কে অবগত হয়েছেন। ক্কি মহান ০ ঘটলা! ৃ আয়াতে বলা হয়েছে, “তাদের অন্তরে কী ছিলো, তা তিনি জেনেছিলেন' ......অর্থাৎ দ্বীনের প্রতি তাদের যে দরদ ছিলো সেটা তিনি জানতে পেরেছিলেন এবং উস্কানি ও উত্তেজনাকর মুহুর্তে তাদের মাঝে যে সংযম ও ধৈর্য ছিলো সেটাও তিনি জানতে পেরেছিলেন । রসূল (স.)-এর নির্দেশ পালন কবতে গিয়ে তারা যে সাহসিকতা, সংযমশীলতা ও আনুগত্যের পরিচয় দিয়েছিলো সেটাও তিনি জানতে পেরেছিলেন । তাই তিনি তাদেরকে জানিয়ে দিচ্ছেন, “তাদের প্রতি তিনি প্রশান্তি বর্ষণ করলেন” এখানে প্রশাস্তিকে বৃষ্টির রূপে দেখানো হয়েছে যা তাদের প্রতি ধীরে ধীরে, নিশব্দে ও অনুত্তাল ধারায় বর্ষিত হচ্ছে এবং তাদের তেজদীপ্ত, উদ্দীপিত, উত্তেজিত হৃদয়কে সিক্ত করে তাতে শীতলতা শাস্তি, স্থিতি ও অনাবিল আনন্দের ধারা প্রবাহিত করছে।" বিজয়ের স্ুুস্পক্ত ওয়াদা এরপর বলা হয়েছে, এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন' ............. | এখানে প্রথমে হোদায়বিয়ার সন্ধিকে বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ এই সন্ধির মাধ্যমেই তাদের কাংখিত রিজয়ের সূচনা হয়েছিলো । এই বিজয়ের একটি হচ্ছে খায়বার যুদ্ধের বিজয় । এই বিজয়কেই অধিকাংশ সুচনা হয়েছিলো । এই বিজয়ের একটি হচ্ছে খয়বর যুদ্ধের বিজয়। এই বিজয়কেই অধিকাংশ মোফাসসেররা “আসন্ন বিজয়” এর ব্যাখ্যা হিসেবে বর্ণনা করেছেন। হোদায়বিয়া সন্ধির পর পরই আল্লাহ তায়ালা এটা মোমেনদেরকে দান করেছিলেন। এরপর বলা হয়েছে, “এবং বিপুল পরিমাণে যুদ্ধলন্ধ সম্পদ, যা তারা লাভ করবে” ........ এই বিপুল পরিমাণের যুদ্ধলন্ধ মালামাল হয় তারা বিজয়ের সাথে সাথে লাভ করবে । (যেটা খায়বার যুদ্ধের সময় তারা লাভ করেছিলো) অথবা হোদায়বিয়া সন্ধির পরবর্তীকালে লাভ করবে। যদি এখানে বিজয় বলতে হোদায়বিয়ার সন্ধিকেই বুঝানো হয়ে থাকে তাহলে এই হবে তার অর্থ। কারণ, এই সন্ধির পর মুসলমানরা বেশ কিছু যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পেরেছিলো ফলে তাদের পক্ষে একাধিক যুদ্ধে বিজয় লাভ করার সুযোগ হয়েছিলো । এরপর বলা হয়েছে, “আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রজ্ঞাময়' এই মন্তব্যটি পূর্ববর্তী আয়াতগুলোর মর্মার্থের সাথে একান্ত সামঞ্জস্যপূর্ণ । কারণ, সন্তুষ্টি, বিজয় ও যুদ্ধলন্ধ মালামালের প্রতিশ্রতির মাঝে শক্তি ও ক্ষমতা প্রকাশ পায়। তদ্রপ এসব বিষয়ে প্রজ্ঞা ও নিয়ন্ত্রণ ক্ষমতাও প্রকাশ পায়। কারণ এ দু'টো গুণ না থাকলে আল্লাহ তায়ালা তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারতেন না। আগের আয়াতগুলোতে রসূলের হাতে হাত মিলিয়ে শপথ গ্রহণকারী সৌভাগ্যবান মোমেনদের সম্পর্কে রসূলকে অবহিত করার পর এখন স্বয়ং সেই মোমেনদেরকে লক্ষ্য করেই আল্লাহ তায়ালা কথা বলছেন, এই সন্ধি সম্পর্কে আলোচনা করছেন এবং সেই বিজয় সম্পর্কেও আলোচনা করছেন, যে বিজয় লাভ করতে গিয়ে তাদেরকে ধৈর্য ও সাহসের পরিচয় দিতে হয়েছিলো । আয়াতে বলা হয়েছে, “আল্লাহ তায়ালা তোমাদেরকে বিপুল পরিমাণে যুদ্ধলন্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন, যা তোমরা লাভ করবে । তিনি তা তোমাদের জন্যে ত্রান্বিত করবেন ........ । আয়াত ২০-২১) 7 লক নল

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।