Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 ছিলেন যা তাদের অন্তরে ছিলো । ...... (আয়াত, ১৮) তখন এদের সম্পর্কে তিনি বলে উঠলেন, “আজ তোমরাই হচ্ছ পৃথিবীর বুকে সর্বোত্তম' । (বোখারী বর্ণিত হাদীস ১৬৮৫) | এই সৌভাগ্যবান দলটি সম্পর্কে আল্লাহ তায়ালা তার রসূলের সাথে আলাপ করছেন । আবার সাথে সাথে সেই দলটির সাথেও আলাপ করছেন। এই আলাপের মাধ্যমে তাদের জানিয়ে দিচ্ছেন, তাদের জন্য কোন কোন বিজয় ও কি কি মাল সম্পদ রাখা হয়েছে, এই যুদ্ধ যাত্রায় তাদের জন্য আল্লাহ তায়ালার কি কি সাহায্য সহযোগিতা রয়েছে এবং সবশেষে তাদের জন্যে কোন বিজয়ের আনন্দ রয়েছে । এই আলাপের মাধ্যমে তিনি কাফের গোষ্ঠীর তীব্র নিন্দা জানাচ্ছেন এবং সে বছর সন্ধি ও আপোস করার পেছনে নিহিত উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন । সাথে সাথে তিনি তাদেরকে আরও জানিয়ে দিচ্ছেন যে, মাসজিদুল হারামে প্রবেশ সংক্রান্ত রসূলের স্বপ্ন সত্য হবে এবং মোমেনরা নিরাপদে ও নির্ভয়ে সেখানে প্রবেশ করবে । শুধু তাই নয়, বরং গোটা বিশ্বে তার মনোনীত একমাত্র এ বিধানের বিজয় অবশ্যই হবে। পরিশেষে এই সৌভাগ্যবান ও অন্যন্য দলটির পরিচয় ও গুণাবলী তুলে ধরা হচ্ছে। এসব গুণাবলী নতুন কিছু নয়, বরং এর উল্লেখ পূর্ববর্তী আসমানী কেতাব তাওরাতেও এসেছে। এরপর . তাদের জন্য আল্লাহ তায়ালার ক্ষমা ও উত্তম প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহক্র সভ্ভুষ্টির সন্মদপ্পাত্র আয়াতে বলা হয়েছে, “আল্লাহ তায়ালা মোমেনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা গাছের নীচে তোমার কাছে শপথ করলো .......... 1 আজ আমি চৌদ্দশত বছর আগে ঘটে যাওয়া সেই শুভ ও পবিত্র মুহূর্তটি প্রত্যক্ষ করতে চেষ্টা করছি, যে মুহুর্তটি সেদিন গোটা সৃষ্টিজগত প্রত্যক্ষ করেছিলো । কারণ, এই মুহূর্তেই সৌভাগ্যবান | মোমেন দলটি সম্পর্কে আল্লাহ তায়ালা তার রসূলকে এই মহা সুসংবাদটি জানিয়েছিলেন। সে মুহূর্তে গোটা সৃষ্টিজগত এবং এর সুস্তবিবেক তথা সৌভাগ্যবান মোমেন দলটি সম্পর্কে উচ্চারিত এশী শুভ সংবাদে কতটুকু উদ্বেলিত হয়েছিলো সেটাও আমি অনুভব করার চেষ্টা করছি। শুধু তাই নয়, বরং খোদ সে সৌভাগ্যবান দলটির মনের অবস্থাও অনুভব করার চেষ্টা করছি- যারা নিজ কানে সে এঁশী সংবাদটি শুনছিলো এবং বুঝতে পেরেছিলো যে, মহান আল্লাহ তায়ালা যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন বলে ঘোষণা দিচ্ছেন তারা অন্য কেউ নয়, স্বয়ং তারাই। এই শুভ সংবাদ দিতে গিয়ে আল্লাহ তায়ালা তাদের অবস্থান ও অবস্থার বিবরণও দিয়েছেন এবং বলেছেন, “যখন তারা গাছের নীচে তোমার কাছে শপথ করেছিলো ।' ...... শুভ সংবাদ তারা অন্য কারো কাছ থেকে শুনেনি, বরং শুনেছিলো তাদের সত্য ও সত্য বলে ঘোষিত নবীর কাছ থেকে, আর তিনি সংবাদটি পেয়েছিলেন মহান আল্লাহ তায়ালার কাছ থেকে । এই এঁশী শুভ সংবাদটি গ্রহণ করার আনন্দঘন মুহুর্তে সেই সৌভাগ্যবান দলের অবস্থা কি ছিলো তা কি আপনারা বলতৈ পারবেন? সেই মুহূর্তে আল্লাহ তায়ালা নিজেই যেন তাদের প্রত্যেককে ইংগিত করে বলছিলেন, তুমিই সেই ব্যক্তি যার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, তুমিই গাছের নীচে রসূল (সে.)-এর কাছে শপথ নিয়েছিলে, তোমার অন্তরের খবর আমি জানি, তাই তোমায় প্রতি আমি শান্তি বর্ষণ করেছি! আমরা যখন পাঠ করি, “আল্লাহ তায়ালা মোমেনদের বন্ধু" তখন খুশী হয়ে চিন্তা করি এবং কামনা করি আমরা যেন মোমেনদের দলে শামিল থাকতে পারি । আবার যখন পড়ি, “নিশ্যয়ই

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।