17100)://151977)18301.৬%01-0])7055.050100 তোমাদের এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করার জন্যে ডাকা হবে । তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা ইসলাম গ্রহণ করবে। তখন যদি তোমরা নির্দেশ পালন করো, তবে আল্লাহ তায়ালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। ...... (আয়াত ১৬) এই দুর্ধর্ষ জাতি বলতে কাদেরকে বুঝানো হয়েছে, সে সম্পর্কে একাধিক বক্তব্য পাওয়া যায়, এরা কি রসূলের যুগের কোনো জাতি, না খোলাফায়ে রাশেদীনের আমলের কোনো জাতি, এ ব্যাপারে মতভেদ রয়েছে । তবে খুব সম্ভবত এরা রসূলের যুগের কোনো জাতিই ছিলো। পরীক্ষাস্বরূপ এদের বিরুদ্ধেই যুদ্ধ করার জন্য তৎকালীন মদীনার আশেপাশে মরুবাসীদেরকে আহ্বান করা হয়েছিলো । এখানে যে বিষয়টি লক্ষ্য করার মতো তা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা পদ্ধতি । এখানে দুর্বল চিত্তের লোকদের চিকিৎসার জন্য একটা মোক্ষম পদ্ধতি গ্রহণ করা হয়েছে। একদিকে রয়েছে উপদেশ ও নির্দেশ, আর অপরদিকে রয়েছে বাস্তব পরীক্ষা। এর মাধ্যমে ওদের মনের প্রকৃত অবস্থা ওদের কাছেও ধরা পড়বে অনুসরণীয় আদর্শ ও মূল্যবোধ, সঠিক আচরণবিধি এবং ঈমানী চেতনারও সন্ধান পাবে। | যেহেতু আল্লাহ তায়ালার নির্দেশ পালন করতে গিয়ে সবাইকে জেহাদের জন্য বের হওয়াটা সে পরীক্ষার অন্যতম দাবী ছিলো । তাই পরবর্তী আয়াতে সেই সব লোকের কথা বলা হচ্ছে যাদের জন্য বাস্তব অসুবিধার কারণে বাড়ীতে অবস্থান করা বৈধ হবে। এ কারণে তাদের কোনো পাপও হবে না এবং কোনো অপরাধ নেই । বলা হয়েছে যে কেউ আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করবে তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্না প্রবাহিত হয়। পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠপ্রদর্শন করবে তাকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন ।' (আয়াত ১৬) যারা অন্ধ ও খঞ্জ তাদের অপারগতা স্থায়ী । অপরদিকে যারা অসুস্থ, তাদের অপারগতা অস্থায়ী । কাজেই এই শ্রেণীর লোকদের জন্য জেহাদে অংশ গ্রহণ না করার অনুমতি রয়েছে। এখানে জেহাদের যে নির্দেশ এসেছে তাতে দু'টো দিকই রয়েছে, একটি হচ্ছে নির্দেশটি পালন করা, আর অপরটি হচ্ছে নির্দেশটি পালন না করা । উভয় দিকই মূলত মানসিক অবস্থার ওপর নির্ভর করে। কাজেই যারা স্বেচ্ছায় আল্লাহ তায়ালা ও রসূলের নির্দেশ পালন করবে, তারা জান্নাত লাভ করবে । অপরদিকে যারা নির্দেশ পালন করবে না, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কাজেই এখন তারা নিজেরাই তুলনা করে দেখুক, জেহাদের কষ্টের পর যে উত্তম প্রতিদান লাভ করা যাবে সেটা লাভ- না জেহাদের না গিয়ে ঘরে বসে আরাম আয়েশ করার পর যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সেটা ভালো । এখন তাদের ইচ্ছার ওপর নির্ভর করছে তারা কোনটি গ্রহণ করবে । এই গোটা পর্বটি মোমেনদের সম্পর্কে ও মোমেনদের সাথে আলোচনায় পরিপূর্ণ | এই সৌভাগ্যবান দলটি হচ্ছে তাদের যারা গাছের নীচে বসে রসূলুল্লাহ (স.)-এর হাতে হাত দিয়ে আনুগত্য ও সাহায্যের শপথ নিয়েছিলেন । শপথ গ্রহণের এই দৃশ্যটি স্বয়ং আল্লাহ তায়ালা দেখেছেন। তিনি এর সাক্ষী ছিলেন এবং এর অনুমোদন ও সত্যায়নকারীও তিনিই ছিলেন। যেন তিনি নিজে তাদের হাতের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করিয়েছেন। এই সৌভাগ্যবান দলটি প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা গাছের নীচে তোমার কাছে শপথ করলো । আল্লাহ তায়ালা অবগত ৪৮ সুকা সুরা আন তাহ
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।