Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 সম্পর্কে সবসময় এই ধরনের ধারণাই পোষণ করে থাকো বিশেষ করে যখন বাতিলের পাল্লাকে ভারী দেখতে পায়, পৃথিবীর বাহ্যিক শক্তিকে ভ্রান্ত ও ভ্রষ্ট লোকদের অনুকূলে দেখতে পায় এবং মোমেনদেরকে সংখ্যা বা প্রভাব প্রতিপত্তির দিক থেকে দুর্বল দেখতে পায় তখন এমন খারাপ ধারণা পোষণ করতে থাকে, আর তাই তখনকার যুগের বেদুইনরা এবং তাদের বর্তমান যুগের প্রেতাক্ারা যখনই মোমেনদেরকে বাহ্যিক শক্তি ও বাহাদুরীতে মত্ত কোনো বাতিল সম্প্রদায়ের মুখোমুখি হতে দেখেছে- তখনই তাদের সম্পর্কে এই জাতীয় ধারণা পোষণ করেছে। শুধু তাই নয়, বরং নিজেদের নিরাপত্তার খাতিরে তখন তারা মোমেনদের সংশ্রবও ত্যাগ করে তারা ভাবতে থাকে এই বোকার দল তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের দাওয়াতী কাজও শেষ হয়ে যাবে, এ কারণে তারা এই ঝুঁকিপূর্ণ রাস্তা থেকে দূরে সরে থাকে । কিন্তু আল্লাহ পাক তাদের এই ভুল ধারণা ব্যর্থ করে দেন, এবং অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে দেন। কারণ, ক্ষমতার পাল্লা স্বয়ং আল্লাহ তায়ালার শক্ত মুঠোর মাঝে রয়েছে । তাই তিনি কখনও কোনো জাতিকে উর্ধে তোলেন, আবার কখনও অধপতিত করেন। এই সত্যটি কেবল সেই মোনাফেক গোষ্ঠী উপলব্ধি করতে পারে না।, যারা আল্লাহ তায়ালা সম্পর্কে সুধারণা পোষণ করে না। স্ষমান্ন সঠিক মানদন্ড পরবর্তী আয়াতে পরকালে ক্ষমার মানদন্ড কি হবে সেদিকে ইংগিত করে বলা হয়েছে, “যারা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলকে বিশ্বাস করে না, আমি সেসব কাফেরের জন্যে জলন্ত আগুন প্রস্তুত রেখেছি। নভোমন্ডল ও ভূ-মন্ডলের রাজত্ব আল্লাহ তায়ালারই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম করুণাময় ।” আয়াত ১৩-১৪) ওরা জায়গা জমি ও ছেলে মেয়ের বাহানায় জেহাদে যাওয়া থেকে বিরত থাকতো । কিন্তু আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি যদি ওদের ঈমানই না থাকে তাহলে পরকালের সেই কঠিন শান্তির সময় এসব জায়গা জমি ও ছেলেমেয়ে তাদের কোন কাজে আসবে? এখন কোন পাল্লা তারা গ্রহণ করবে সেটা সম্পূর্ণভাবে তাদের বিশ্বাসের ব্যাপার । তবে পরকালে কার কি পরিণাম হবে সে সম্পর্কে যিনি সুনির্দিষ্টভাবে জানাচ্ছেন তিনি কিন্তু এই আসমান ও যমীনের একক মালিক। কাজেই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন এই অধিকার ও ক্ষমতা তার আছে। এটা ঠিক যে, আল্লাহ তায়ালা মানুষের আমল অনুসারেই তাকে প্রতিদান দেবেন । তবে তিনি সম্পূর্ণ স্বাধীন ইচ্ছার অধিকারী । তিনি কারও কাছে দায়বদ্ধ নন। এ সত্যটি তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছেন যেন তা মানুষের মনে গেঁথে যায়। তাই বলে আন্মাহ তায়ালার এই স্বাধীন ইচ্ছা কর্মের ওপর ভিত্তি করে প্রতিদান নির্ধারণ করার নীতির বিপরিত নয়। বরং তার প্রতিদান নির্ধারণের এই নীতিও সে স্বাধীন ইচ্ছারই আওতাধীন । আল্লাহ তায়ালার ক্ষমা ও দয়া হচ্ছে অত্যন্ত কাছের বস্তু । কাজেই যারা এই ক্ষমা ও দয়া লাভ করতে চায় তাদেরকে এখনই সে সুযোগ গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে । অন্যথায় পরকালে কাফেরদের জন্য জাহান্নামের যে কঠিন শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছ, তাদের সেই শাস্তির সম্মুখীন | হতে হবে কারণ এটা আল্লাহ তায়ালার ওয়াদা । এই ওয়াদা পুরণ করা হবেই। শক্সবর বিজন সম্পর্কিত কথ্থা পরের আয়াতে মোমেনদের জন্যে কি উত্তম প্রতিদান রাখা হয়েছে, সে সম্পর্কে বলা হয়েছে এবং এমন বর্ণনাভঙ্গি গ্রহণ করা হয়েছে যা সেই প্রতিদানকে খুব নিকটের বলে প্রকাশ করছে।

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।