Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) এই প্রশ্নের মাঝে আল্লাহ তায়ালার নির্ধারিত তাকদীরের কাছে আত্মসমর্পণ এবং তাঁর নির্দেশের প্রতি দ্বিধাহীন আনুগত্যের ভাবটি ফুটে উঠেছে । কারণ, দ্বিধা বন্ধ কখনও অমঙ্গলকে ঠেকিয়ে রাখতে পারে না এবং মঙ্গলকে পিছিয়েও দিতে পারে না। তাছাড়া মিথ্যা ওজুহাত দীড় করিয়েও কোনো লাভ হয় না। কারণ, আল্লাহ তায়ালার কাছে কোনো কিছুই অজানা নয়। তাই এসব ওজুহাত তার বিচারকে প্রভাবিত করতে পারবে না। তিনি নিজের অপার জ্ঞান অনুসারে ন্যায্য বিচারই করবেন । বলা বাহুল্য, কোরআনের এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ও উপদেশ দান করা। সময়, পরিস্থিতি ও পরিবেশ অনুসারে এ জাতীয় উপদেশ দান করা পবিত্র কোরআনের নিজস্ব একটা নিয়ম। '| মোনলাকফেক ছেল ধবঘসেন্স কালণ আয়াতে বলা হয়েছে, “বরং তোমরা ধারণা করেছিলে যে, রসূল ও মোমেনরা তাদের বাড়ী ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্যে খুবই সুখকর ছিলো" (আয়াত ১২) | _ এখানে অত্যন্ত নগ্নভাবে ও জনসমক্ষে ওদের মনের গোপন কথাটি এবং আল্লাহ তায়ালা সম্পর্কে ওদের কৃধারণাটি প্রকাশ করে দেয়া হয়েছে। ওদের ধারণা ছিলো, আল্লাহ তায়ালার রসূল ও তার সাহাবীরা মরণ ফাঁদের দিকে পা বাড়াচ্ছে। কাজেই, তারা আর কখনও মদীনায় আপনজনের কাছে ফিরে আসতে পারবে না। ওদের ভাষ্য হলো, যাদের সাথে লড়াই করে নিজেদের ভিটেমাটি মদীনায়ই মার খেতে হয়েছে, তাদের সাথেই আবার যুদ্ধ করতে যাচ্ছে ওরা!.... একথা বলে ওরা ওহুদ ও খন্দকের যুদ্ধের কথাই বুঝাতে চেয়েছে। কিন্তু কথাটি বলতে গিয়ে ওরা ভুলেই গিয়েছিলো যে, যারা আল্লাহ তায়ালার খাঁটি ও নিষ্ঠাবান বান্দা, তাদের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নযর থাকে । তাছাড়া ওদের দৃষ্টিভঙ্গী ভিন্ন হওয়ার কারণে এবং ওদের অন্তর ঈমান ও বিশ্বাসের উষ্ণতাশূন্য হওয়ার ফলে তারা অনুধাবনই করতে পারেনি যে, দায়িত্বে বোঝা যতো ভারীই হোকনা কেন, দায়িত্‌ দায়িতৃুই। আল্লাহ তায়ালার রসূলের নির্দেশ পালন করতে গিয়ে এ দায়িতৃভার বহন করতেই হবে । এখানে বাহ্যিক লাভ লোকসানের হিসেব কষলে চলবে না। দায়িত্‌ যখন এসেই গেছে তখন এর পরিণামের দিকে না তাকিয়ে তা পালন করতেই হবে। ওরা নিজেদের মতো করেই এই ধারণা করেছিলো । তাদের এই ধারণা এতো প্রবল ছিলো যে, অন্য কিছু দেখার বা ভাবার ফুরসৎ হয়নি ওদের । এটাই হচ্ছে আল্লাহ তায়ালার প্রতি কু-ধারণা পোষণ করার দৃষ্টান্ত । ওদের অন্তরলোক উজাড় ও শুন্য বলেই ওরা এ জাতীয় ধারণা পোষণ করতে পেরেছে । এই বর্ণনা ভঙ্গীটি অত্যন্ত অর্থপূর্ণ ও ব্যঞ্জনাময়। এখানে শুন্য ও পতিত জমির সাথে ওদের হৃদয়ের শৃন্যতাকে তুলনা করা হয়েছে। ওদের অন্তরই কেবল শুন্য নয়, বরং ওদের গোটা অস্তিত্ই শূন্য ও মৃত। তাতে জীবনের কোনো চিহ্‌ নেই, উর্বরতা নেই, নেই কোনো সারবত্তা। যে অন্তরে আল্লাহ তায়ালার প্রতি সুধারণা নেই, সে অন্তর শুন্য হবে না তো কি? কারণ, এ জাতীয় অন্তর পরমাত্মার সাথে যোগসৃত্রহীন। কাজেই তা শূন্য, মৃত এবং এর পরিণতি ধ্বংস ও বিনাশ ছাড়া আর কিছুই নয়। মোমেলনদের দু৪সমক্সে মানাকফ্েকদেল ভুমিকা মোমেনদের সম্পর্কে যারা এ জাতীয় ধারণা পোষণ করে তাদের হৃদয়ও বেদুইন সম্প্রদায়ের মত পরমাত্মার সাথে সম্পর্কহীন। এদের অন্তরও শূন্য ও মৃত এই শ্রেণীর লোকেরা মোমেনদের

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।