Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) করেছে এতে স্পষ্ট হয়ে ওঠে যে, কোরায়শ তাদের নীতি থেকে পিছু হটেছে এবং মোহাম্মাদ (স.)-কে তাদের এমন এক সমকক্ষ শক্তি বলে স্বীকার করেছে, যার শক্রতা থেকে বাঁচার ব্যবস্থা করা উচিত ও যার সাথে আপোস রফা করা উচিত। এই বেদুইনরা প্রকৃতপক্ষে কোন কারণে তাদের সাথে যায়নি, তা এখানে ফাস করে দেয়া হয়েছে। রসূল (স.) ও মোমেনদেরএসামনে তাদের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে। সেই সাথে যারা অভিযানে গিয়েছিলো তাদের জন্য দেয়া হয়েছে সুসংবাদ । আসল কারণ হলো, তারা নিকটব্তী স্থান ও সহজে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা থাকলে অবশ্যই তার সাথে যেতো । এই সব পশ্চাদপসরণকারী বেদুইন আরবরা এ ধরনের সহজ ও লাভজনক অভিযানে যেতে চাইবে । সে ধরনের সুযোগ আসলে তখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে ও কি জবাব দিতে হবে, তা এখানে শিখিয়ে দেয়া হয়েছে। তাদেরকে এ ধরনের সহজ অভিযানে আর কখনো সাথে নেয়া চলবে না বরং শুধুমাত্র হোদায়বিয়া গমনকারীদেরকেই নিতে হবে । তাদেরকে জানিয়ে দেয়া হচ্ছে যে, আরো কিছু কষ্টদায়ক অভিযানের সুযোগ আসবে । তারা যদি অভিযানে শরীক হতে চায়, তবে তখন যেন শরীক হয়। তখন তাদের ভাগ্যবরাতে আল্লাহ তায়ালা যা বরাদ্দ করেন তাই হবে। তারা যদি রসূলের আনুগত্য করে, তবে তার বিরাট পুরস্কার পাবে । আর যদি অবাধ্যতা করে, তবে তারা কঠিন আযাব ভোগ করবে, €শপোেছন্ে খালা লোকদের অবস্থা “পিছিয়ে থাকা বেদুইনরা তোমাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবারবর্গ আমাদেরকে ব্যস্ত রেখেছিলো, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তারা মুখে যা বলে তাদের মনে তা থাকেনা ....।' (আয়াত ১১ থেকেত ১৬) কোরআন শুধু পেছনে পড়ে থাকা বেদুইনদের বক্তব্য উদ্ধৃত করে ও তার জবাব দিয়েই ক্ষান্ত থাকেনি। বরং এর সাথে সাথে অন্যান্যদের মানসিক ব্যাধির চিকিৎসারও ব্যবস্থা করেছে। বিভিন্ন প্ররোচনা, দুর্বলতা ও বিপথগামিতার উল্লেখ করে তার চিকিৎসার পথ দেখিয়েছে। সেই সাথে চিরন্তন সত্য ও চিরস্থায়ী নীতিমালারও বিবরণ দিয়েছে এবং অনুভূতি ও আচরণের নীতি শিক্ষা দিয়েছে। পিছিয়ে থাকা এসব বেদুইন গোত্রগুলো ছিলো গেফার, মোযায়না, আশজা, আসলাম প্রভৃতি । এরা সবাই মদীনার পার্শবর্তী গোত্র । আল্লাহ তায়ালা বলেন, 'কেননা, তারা বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিলো ।” এটা কোনো ওযর নয়। সব মানুষেরই ধন সম্পদ ও পরিবার থাকে । এগুলো যদি যথার্থই ঈমানী কর্তব্য পালনে বাধা দিতো তাহলে কেউ এ দায়িত্ব পালন করতে পারতো না। তারা আরো বলবে, “আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ।' অথচ তারা ক্ষমা প্রার্থনায় আন্তরিক নয়। আল্লাহ তায়ালা নিজেই বলে দিচ্ছেন, “তারা মুখে তাই বলে যা তাদের মনে থাকে না।' অতপর সেই অবধারিত লাভ বা ক্ষতির কথা বলা হচ্ছে, যা থেকে পেছনে পড়ে থাকলেও বাচা যায় না কিংবা এগিয়ে গেলেও অর্জন করা যায় না। সেই আল্লাহ তায়ালার শক্তির কথা বলা হচ্ছে, যা সকল মানুষকে ঘেরাও করে রেখেছে এবং তাদের ভাগ্য বরাদ্দকে যেমন ইচ্ছা, তিনি তেমনি করেন। সেই পূর্ণাংগ খোদায়ী জ্ঞানের কথা বলা হচ্ছে, যার আলোকে তিনি তার পরিকল্পনা প্রণয়ন করেন, “বলো, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের ক্ষতি বা কল্যাণ করতে চাইলে তোমাদেরকে আল্লাহ তায়ালার সিদ্ধান্ত থেকে কে বীচাবে?

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।