Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 মোমেনদেরকে আল্লাহ তায়ালার সাথে সম্পর্কযুক্ত করা ও তাদের সাথে আল্লাহ তায়ালার এমন বাইয়াত করিয়ে দেয়াই তার উদ্দেশ্য, যা রসূল (সে.)-এর তীরোধানেও বিচ্ছিন্ন হবে না। কেননা তিনি যখন তাদের হাতে হাত দিয়ে বাইয়াত করান, তখন আল্লাহ তায়ালার পক্ষ থেকেই বাইয়াত করান, “যারা তোমার সাথে বাইয়াত করে, তারা আল্লাহ তায়ালার সাথেই বাইয়াত করে। তাদের হাতের ওপর আল্লাহ তায়ালার হাত রয়েছে।' মোমেনদের সাথে রসূল (স.)-এর বাইয়াতের এ এক অত্যন্ত মহিয়ান ও মর্মস্পর্ষী চিত্র । তাদের প্রত্যেকে অনুভব করেন যে, তাদের হাতের ওপর মহান আল্লাহ তায়ালার হাত রয়েছে। কেননা আল্লাহ তায়ালা বাইয়াতের সময় উপস্থিত থাকেন আল্লাহই বায়াতের আসল মালিক ও গ্রাহক । তীর হাত বায়াতকারীদের হাতের ওপরে। একদিকে মানুষের হাত, আর একদিকে আল্লাহ তায়ালার হাত । কী অপূর্ব ব্যাপার । এ দৃশ্য মন থেকে বাইয়াত লংঘনের সকল চিন্তা দূর করে দেয়-চাই রসূল সে.) বিদায় হয়ে যান। কেননা আল্লাহ তায়ালা তো উপস্থিত। তিনি তো কোথাও চলে যান না। এ বাইয়াত তো তিনিই নিচ্ছেন। তিনিই এর তত্ত্বাবধায়ক । “অতপর যে ভংগ করবে, সে নিজের ক্ষতির জন্যই ভংগ করবে ।' অর্থাৎ সর্বদিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তায়ালা ও তার মাঝে সম্পাদিত লাভজনক চুক্তি ভংগ করলে সেই ক্ষতিগ্রস্ত হবে। কেননা আন্মাহ তায়ালা ও বান্দার চুক্তি বহাল থাকলে বান্দাই লাভবান হয়। আল্লাহ তায়ালার তো লাভ লোকসান কিছুই হয় না। তিনি তো অমুখাপেক্ষী। আল্লাহ তায়ালার সাথে সম্পাদিত চুক্তি ভংগ করলে বান্দা এভাবে ক্ষতিগ্রস্ত হবে যে, সে আল্লাহ তায়ালার গযব ও শাস্তির উপযুক্ত হয়ে যাবে । কেননা বায়াত ভংগ করাকে তিনি ঘোরতর অপছন্দ করেন ও তাতে তিনি অসন্তুষ্ট হন। তিনি ভালোবাসেন কেবল ওয়াদা পূরণকে ও ওয়াদাপূরণকারীকে। “যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাথে কৃত চুক্তি বহাল রাখে, তাকে তিনি বিরাট পুরস্কার দেবেন।' “বিরাট পুরস্কার” বলেই ক্ষ্যন্ত থাকা হয়েছে। সে পুরস্কারের আকার বা পরিমাণের কোনো উল্লেখ নেই। সেটা এমন পুরস্কার যে, আল্লাহ তায়ালা নিজেই তাকে বিরাট বলছেন, অর্থাৎ আল্লাহ তায়ালার মানদন্ডে, বিচার বিবেচনায় তা বিরাট, আর আল্লাহ তায়ালার বিবেচনা এতো উচচাংগের হয়ে থাকে যে, পৃথিবীর মরণশীল সৃষ্টি তা কল্পনাও করতে পারে না। হ্বীনেক্ ভাকে যাকা সাড়া দেক্স লা বাইয়াতের তাৎপর্য বর্ণনা করা, তা পালন ও ভংগ করার পরিণতি বর্ণনা করার পর সেই সব বেদুইন আরবদের প্রসংগে আলোচনা করা হয়েছে। যারা রসুল (স.) ও মুসলমানদের সাথে অভিযানে অংশ গ্রহণ না করে বাড়ীতে থেকে গিয়েছিলো । এর কারণ ছিলো আল্লাহ তায়ালার প্রতি তাদের খারাপ ধারণা এবং মোমেনদের ক্ষতি হবে ও অকল্যাণ হবে মনে করা । কেননা যে নিরাপদে ফিরে আশা মোমেনদের পক্ষে কিছুতেই সম্ভব হবে না বলে তারা মনে করেছিলো । রসূল (স.)-কে তাদের প্রসংগে জানিয়ে দেয়া হচ্ছে যে, তিনি ও তার সাথী মোমেনরা সহী সালামতে ফিরে আসার পর তারা এসে নানারকমের ওযর পেশ করবে। কোরায়শ যে রসূলের সাথে শান্তিচুক্তি করেছে, যুদ্ধ করেনি, যে শর্তের বিনিময়েই হোক তারা যে তার সাথে চুক্তি সম্পাদন

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।