17100)://151977)18301.৬%01-0])7055.050100 খারাপ সম্ভাবনা দেখা দেয় তখনই তারা নিজেদের ও মোমেনদের জন্য কেবল খারাপ পরিণতিই কামনা করে। কেননা আল্লাহ তায়ালার শক্তি ও আল্লাহ তায়ালার অদৃষ্ট তত্বে তাদের কোনো বিশ্বাস থাকে না, থাকে না আল্লাহ তায়ালার গোপন ও সুষ্সব ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান। এ আয়াতে আল্লাহ তায়ালা ইসলাম ও মুসলমানদের শক্রদের, কয়েকরকম অবস্থা ও কয়েকরকম পরিণতির উল্লেখ করেছেন। তারপর তার অসীম ক্ষমতা ও প্রজ্ঞার বিবরণ দিয়ে উপসংহার টেনেছেন। “আর আল্লাহ তায়ালার জন্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সকল সৈন্য সামন্ত । আল্লাহ তায়ালা মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময় ।' তাই তার কাছে কোনো কিছুই দুর্বোধ্য জটিল ও দুঃসাধ্য নয়, তার কাছে তাদের কোনো কিছুই অজ্ঞাত নয় এবং তার জন্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৈন্য সামন্ত, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী ও মহা বিজ্ঞানী । অস্ুুত্পেক্ল দাকিত্ব ও স্ুানদেক্ন কর্তবত এরপর পুনরায় আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে সম্বোধন করেছেন, তীর কর্তব্য সম্পর্কে তাকে সচেতন করেছেন, তীর প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য অবহিত করেছেন, মোমেনদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেই সাথে সরাসরি তাদের বায়াতের দিকে তীকে ফিরিয়ে দিয়েছেন এবং যখন তারা রসূল (স.)-এর হাতে বায়াত করেছেন, তখন যে প্রকৃতপক্ষে তারা আল্লাহ তায়ালার কুদরাতি হাতে বায়াত করেছেন, তা স্মরণ করিয়ে দিয়েছেন। রসূল (স.)-এর বাইয়াতকে সম্মানিত করাই এর উদ্দেশ্য । | “আমি তোমাকে সাক্ষ্য প্রদানকারী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি ....।" (আয়াত,৮, ৯, ১০) বস্তুত রসূল সস.) গোটা মানব জাতির ওপর সাক্ষী । তিনি সাক্ষ্য দেবেন যে, তিনি তাদের কাছে যে বানী পৌঁছানোর জন্যে আদিষ্ট ছিলেন, তা পৌঁছে দিয়েছেন। অতপর তারা তাকে কিভাবে গ্রহণ করেছে, কেউ ঈমান এনেছে, কেউ কুফরী করেছে, আবার কেউ হয়েছে মোনাফেক। তাদের কেউ সমাজের সংস্কার ও সংশোধনের কাজ করেছে, আবার কেউ অরাজকতা ছড়িয়েছে। এভাবে তিনি নিজের রেসালাতের দায়িত্ব পালনের মতো সাক্ষ্য দানের দায়িতৃও পালন করেন। তিনি কল্যাণের, ক্ষমার, সত্তুষ্টির, অনুগত মোমেনদের শুভ প্রতিদানের সুসংবাদদাতা এবং কাফের, মোনাফেক, অরাজকতা বিস্তারকারী ও অবাধ্য লোকদের জন্য খারাপ পরিণতি, গযব, লানত ও শাস্তির দুঃসংবাদদাতা । এই হচ্ছে রসূলের দায়িত্ব । এরপর মোমেনদেরকে সম্বোধন করা হয়েছে, তাদের কাছে রেসালাতের প্রকৃত উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে, তারা যেন আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান আনে, ঈমানের দাবী অনুযায়ী কর্তব্য পালনের চেষ্টা সাধনা করে, আল্লাহ তায়ালার বিধান ও শরীয়ত প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহকে সাহায্য করে, আল্লাহ তায়ালার মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ উপলব্ধি করে এবং সকাল সন্ধ্যা তার তাসবীহ করে ও প্রশংসা করে । সকাল সন্ধ্যা দ্বারা পুরো দিনকেই বুঝানো হয়েছে । কেননা দিনের দুই প্রান্ত পুরো দিনকেই ধারণ করে রাখে । আসল লক্ষ্য হলো, প্রতি মুহুর্তে আল্লাহ তায়ালার স্মরন মনে রাখা । এ হচ্ছে ঈমানের ফল, যা রসূলকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণের মাধ্যমে মোমেনদের কাছ থেকে প্রত্যাশা করা হয়।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।