Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) যাতে তিনি মোমেনদেরকে সেসর্‌ জান্নাতে প্রবেশ করান, যার নীচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত ... 1 আয়াত ৫) এটা যখন আল্লাহ তায়ালার বিবেচনায় বিরাট সাফল্য, তখন মাপকাঠি অনুযায়ী আল্লাহ তায়ালার কাছ থেকে এ সাফল্য পাওয়াও মোমেনদের জন্যে বিরাট সাফল্য ৷ আল্লাহ তায়ালা সেদিন মোমেনদের জন্যে যা বরাদ্দ করেছেন, তা পেয়ে তারা অবশ্যই আনন্দিত হয়েছে। তারা সুরার উদ্বোধনী আয়াতগুলো শুনে উদত্রীব ছিলো ও জানতে পেরেছিলো আল্লাহ তায়ালা তীর রসূলের ওপর কী করুণা ধারা বর্ষণ করেছেন। তারা তাদের নিজেদের প্রাপ্য সম্পর্কেও জানতে চেয়েছিলো । যখন তা শুনলো ও জানলো, টিভির জট আনন্দ ও প্রত্যয়ে ভরপুর হয়ে গিয়েছিলো । মানাফেকদের স্বভাব এরপর এই ঘটনায় আল্লাহ তায়ালার বরাদ্দকৃত বিষয়ে তার প্রজ্ঞা ও হেকমতের আরো একটা দিক সম্পর্কে অবহিত করছেন৷ তা হচ্ছে, তার পক্ষ থেকে মোনাফেক ও মোশরেকদের অপকর্মের প্রতিফল দান, “আর তিনি মোনাফেক নারী ও পুরুষদের এবং মোশরেক নারী ও পুরুষকে শাস্তি দেবেন ,০০।' (আয়াত ৬,৭) এ আয়াত ক'টিতে মোনাফেক ও মোশরেকদের কয়েকটা সম্মিলিত বৈশিষ্টের উন্লেখ করেছেন । এই বৈশিষ্টগুলো হচ্ছে, আল্লাহ তায়ালা সম্পর্কে খারাপ ধারণা পোষণ, মোমেনদের প্রতি তার সাহায্যে অবিশ্বাস, তাদের উভয় গোষ্ঠীর ওপর অবধারিত অমংগলের আবর্তন, যা তাদের ওপর ক্রমাগত আবর্তন করতে থাকে ও পড়তে থাকে । তাদের ওপর আল্লাহ তায়ালার চিরস্থায়ী গযব ও অভিশাপ এবং তাদের জন্য আল্লাহ তায়ালার নির্ধারিত ভয়ংকর খারাপ পরিণতি । কেননা মোনাফেকী এমন একটা জঘন্য দোষ, যা নিকৃষ্টতায় শেরেকের চেয়ে কোনো অংশ কম নয়, বরঞ্চ তা তার চেয়েও খারাপ । তাছাড়া মোমেনদেরকে মোনাফেকরা যতো কষ্ট দেয় ও নির্যাতন চালায়, তা মোশরেকদের নির্যাতনের চেয়ে কম নয়, যদিও তার পদ্ধতি ও প্রকারে বিভিন্নতা থাকতে পারে। আল্লাহ তায়ালা যখন তার প্রতি খারাপ ধারণা পোষণকে মোনাফেক ও মোশরেকদের সম্মিলিত দোষ হিসাবে চিহিত করেছেন, তখন মোমেনের মন নিশ্চয়ই আল্লাহ তায়ালার প্রতি সুধারণা পোষণকারী হবে এবং সে তার কাছ থেকে সবসময় কল্যাণই কামনা করবে । সুখেই হোক, দুঃখেই হোক, আল্লাহর কাছ থেকে সে ভালোর আশাই করে । সে ঈমান রাখে যে, আল্লাহ তায়ালা উভয় অবস্থায় তার কল্যাণই চান। এর নিগুঢ় রহস্য এই যে, মোমেনের অন্তর সব সময় আল্লাহ তায়ালার সাথে সংযুক্ত থাকে । আর আল্লাহ তায়ালার কাছ থেকে কল্যাণের স্োতধারা কখনো বন্ধ হয় না। যখনই তার সাথে তাঁর অন্তর সংযুক্ত হয়, তখন সে এই মূল ততটা হৃদয়ঙম করতে পারে এবং এটিকে প্রত্যক্ষভাবে আস্বাদন করে। পক্ষান্তরে মোনাফেক ও মোশরেকদের বন্ধন আল্লাহ তায়ালার সাথে ছিন্ন থাকে । তাই তারা এই তত্ব কখনো উপলব্ধি করে না। ফলে আল্লাহ তায়ালার সম্পর্কে তাদের ধারণা খারাপ হয়ে যায়, তাদের হৃদয় শুধু বাহ্যিক জিনিসগুলোর সাথে সম্পৃক্ত থাকে এবং তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে । যখনই বাহ্যিক লক্ষণাদি থেকে

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।