17100)://151977)18301.৬%01-0])7055.050100 জুড়ি ছিলো না। যেমন কোরায়শের প্রতিনিধি ওরওয়া ইবনে মাসউদ সাকাফী তাদের সেই আনুগত্য ও ভক্তির দৃষ্টান্ত দেখে গিয়ে তা তাদের কাছে বর্ণনাও করেছিলো । স্বয়ং রসূল সে.) কোরবানী না করা ও চুল না কামানো পর্যন্ত তারা চুল কামাতে ও কোরবানী করতে উদ্যোগী হয়নি। রসূল (স.) কথায় তাদের সক্রিয় করতে পারেননি, শুধু তার কাজই তাদেরকে সক্রিয় করতে পেরেছিলো। এরপর তারা আগের মতোই আনুগত্যে ফিরে গিয়েছিলো । মুসলমানরা মক্কা থেকে বেরিয়েছিলো ওমরার নিয়তে, যুদ্ধের নিয়তে নয়। এর জন্য তারা মানসিকভাবেও প্রস্তুত ছিলো না, বাস্তবভাবেও নয়। তারপর সহসা তারা কোরায়শের উপ্ব নীতির মুখোমুখি হয়। হযরত ওসমানের শাহাদাতের গুজব ছড়িয়ে পরে এবং একদল মোশরেক মুসলমানদের দলের ওপর পাথর ও তীর নিক্ষেপ করে । এ সবের পরিপ্রেক্ষিতে যখন রসূল সে.) লড়াই এর সংকল্প করেন এবং সে জন্য বাইয়াত গ্রহণ করেন, তখন একযোগে বাইয়াত অংশ নেয়। তবে এ দ্বারা এ কথা বুঝা যায় না যে, তাদের মন যার জন্য প্রস্তুত হয়েছে, তা ছাড়া অন্য কিছুর আকম্মিক প্রয়োজন হলে মত পাল্টানো যাবে না। এটাও তাদের অনেকের বিরূপ মানসিক প্রতিক্রিয়ার একটা কারণ ছিলো। এসময় কোরায়শ তাদের বাড়ীতে ছিলো । আর ১৪শ মুসলমান পথে বেরিয়ে এসেছিলো । বেদুইন ও অন্যান্য মোশরেকরা কারো পক্ষই অবলম্বন করেনি। (তাই সন্ভবত মুসলমানরা একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেলো মনে করেছিলো 1) এই দৃশ্যগুলোর প্রতি দৃষ্টি দিলে আল্লাহ তায়ালার এই উক্তির মর্ম বুঝা যায়, “তিনিই আল্লাহ পটভূমিও হৃদয়জম করা যায় এবং তাদের অন্তরে শান্তি কিভাবে ফিরে এলো, তাও অনুভব করা যায়। আল্লাহ্ তাক্সাম্লা চাইলেই বিজক্স আন্ে যেহেতু আল্লাহ তায়ালা সেদিনকার মোমেনদের মনের প্রকৃত অবস্থা জানতেন এবং বুঝতেন যে, তাদের মনে যে ভাবাবেগের উদ্ভব হয়েছে, তা ঈমান থেকেই হয়েছে। ঈমানী আত্মমর্ধাদাোবোধই তার উৎস। অন্য কোনো ব্যক্তিগত স্বার্থও নয় এবং কোনো জাহেলী মানসিকতাও নয়, তখন তাদেরকে এই প্রশান্তি দান করেন, “যাতে তাদের ঈমান আরো বাড়ে ।' বস্তুত প্রশান্তি হচ্ছে আত্মমর্যাদাবোধ ও বীরত্বের পরবর্তী একটা ধাপ। এতে দৃঢ় প্রত্যয় থাকে, যা কখনো উদ্বেগ ও দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয় না। এতে এমন সন্তোষ থাকে, যা বিশ্বাসের প্রভাবে শান্ত ও স্থির থাকে। এ জন্যে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, বিজয় ও সাহায্য সেদিন কঠিন ও সুদূর পরাহত ছিলো না, বরং আল্লাহ তায়ালার প্রজ্ঞা ও বিচক্ষণতার দাবী যদি এই হতো যে, মোমেনরা যা চাইছিলো, সেটাই সেদিন সংঘটিত হোক, তাহলে তা আল্লাহ তায়ালার পক্ষে খুবই সহজসাধ্য ছিলো। কেননা আল্লাহ তায়ালার অগনিত সৈন্য সামন্ত রয়েছে, যাদেরকে কখনো পরাজিত করা যায় না। যখনই আল্লাহ তায়ালা চান, তিনি বিজয় এনে দিতে পারেন, “আল্লাহ তায়ালার জন্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৈন্য সামন্ত, তিনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় ।' বস্তুত আল্লাহ তায়ালা তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারাই সব কিছু নিজের ইচ্ছা অনুযায়ী সংঘটিত করে থাকেন। তিনি তার জ্ঞান ও প্রজ্ঞার আলোকেই 'মোমেনদের মনে প্রশান্তি নাযিল করেন, যাতে তাদের ঈমান বেড়ে যায়।' যাতে তাদের জন্যে বরাদ্দ করা নেয়ামত ও সাফল্য বাস্তবায়িত হয়,
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।