1100)://151971)18301.৬%01-0])7055.050100 মাসজিদুল হারামে প্রবেশের সুযোগ আসবে, তার অপেক্ষায় ব্যাকুলভাবে প্রহর গুণছিলো। তারপর যখন কোরায়শের সিদ্ধান্ত জানা গেলো, সেই সিদ্ধান্ত মেনে নিয়ে রসূল (স.) যখন এ বছরের জন্যে কা'বা শরীফে না গিয়ে ফিরে যেতে রাযি হলেন এবং এহরাম বাধা ও কোরবানীর জন্তু সাথে করে নেয়ার পরও এটা ঘটলো, তখন তা মেনে নিতে মুসলমানদের কষ্ট হচ্ছিলো, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। বর্ণিত আছে যে, হযরত ওমর হযরত আবু বকরের কাছে খুবই উত্তেজিত অবস্থায় এসেছিলেন। তখন তাদের মধ্যে যে কথোপকথন হয়, আমরা এ ঘটনা সংক্রান্ত প্রধান বর্ণনায় ইতিপূর্বে তা উল্লেখ করেছি, আরো কিছু কথা এখানে তুলে ধরা হলো হযরত ওমর (রো.) বলেন, রসূল (স.) কি আমাদেরকে বলেছিলেন না যে, আমরা শীঘ্রই কা'বা শরীফে উপস্থিত হবো এবং তার তওয়াফ করবো? রসূল (স.)-এর হৃদয়ের সাথে যার হৃদয় একীভূত হয়ে গিয়েছিলো এবং রসূলের হৃদয়ের স্পন্দনের সাথে যার হৃদয় স্পন্দিত হতো, সেই হযরত আবু বকর (রা.) বললেন, তা, তবে তিনি কি তোমাকে বলেছেন যে, তুমি এ বছরই কাবায় হাযির হতে পারবেঃ হযরত ওমর বললেন, না। হযরত আবু বকর (রা.) বললেন, তাহলে জেনে রেখো, তুমি সেখানে যেতে পারবে এবং তওয়াফও করতে পারবে। এরপর ওমর (রা.) হযরত আবু বকরের কাছ থেকে রসূল (স.)-এর কাছে গেলেন। তারপর নিম্নরূপ কথোপকথন হলো, হযরত ওমর, হে রসূল, আপনি কি বলেছিলেন না যে, আমরা কা'বা শরীফে যেতে পারবো ও তওয়াফ করতে পারবো? রসূল (স.)ঃ হা, বলেছিলাম। তবে আমরা এ বছরই সেখানে যাবো, « এ কথা কি বলেছিলাম? [ও হযরত ওমরঃ না। ূ্ রসূল (সে.)ঃ নিশ্চিন্ত থাকো, তুমি সেখানে যেতে পারবে, তওয়াফও করতে পারবে । এই কথোপকথন থেকে বুঝা যায়, কি ধরনের ভাবাবেগের জোয়ার বয়ে যাচ্ছিলো মুসলমানদের মনে। কোরায়শদের পক্ষ থেকে এ বছর ওমরা করতে না দেয়ার ব্যাপারটা মেনে নেয়া যেখানে এতো কষ্টকর ছিলো, সেখানে আরো কয়েকটা শর্ত তাদের মর্ম যাতনাকে আরো বাড়িয়ে দিয়েছিলো । যে ব্যক্তি মক্কা থেকে মদীনায় রসূল (সে.)-এর কাছে আসবে ও ইসলাম গ্রহণ করবে গোয়ার্তুমি এবং “আন্রাহর রসূল” শব্দটা চুক্তিতে উল্লেখ করতে অসম্মতি। বর্ণিত আছে যে, | রসূলুল্লাহ শব্দটা লেখার পর তা সোহায়ল বিন আমরের দাবী মোতাবেক মুছে ফেলতে হযরত আলী (রা.) রাযি হননি। তাই রসূল (স.) নিজে তা মুছে ফেলেন এবং বলেন, “হে আল্লাহ তায়ালা, তুমি তো জানো যে, আমি তোমার রসূল 1 সামষ্টিক বায়াত থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, মোশরেকদের সাথে লড়াই করার জন্য মুসলমানদের মনে ইসলামী জযবা ও বীরত্র প্রচন্ড জোয়ার বহমান ছিলো । অথচ সন্ধিচুক্তি সেই জযবাকে ঠান্ডা করে দিলো এবং আপোস ও প্রত্যাবর্তন মেনে নিতে বাধ্য করলো । এটা মেনে নেয়া তাদের পক্ষে সহজসাধ্য ছিলো না যে, ব্যাপারটা এতোদূর গড়াবে । তাদের চুল কামানো ও কোরবানী দিতে গড়িমসি করার মধ্য দিয়ে মনের এই দুঃসহ অবস্থাটা ফুটে উঠেছে। এমনকি রসূল (স.)-কে এ আদেশ তিনবার দিতে হয়েছে। অথচ রসূলের আদেশের আনুগত্যে তাদের কোনো ঘিলাজ্ল ১৯তম ১৭
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।