Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) আমি পুনরায় জোর দিয়ে বলছি যে, এসব বিজয় ও সাফল্যের পাশাপাশি আরো একটা বিজয় অর্জিত হয়েছিলো, যাকে মনস্তাত্বিক বিজয় বলা যেতে পারে । “বাইয়াতুর রেদওয়ান'-এর মধ্য দিয়ে এ বিজয় প্রতিফলিত হয়েছে। আল্লাহ তায়ালা এই বায়াতকারীদের ওপর সন্তুষ্ট হয়েছিলেন। কোরআনে এর বিবরণ দেয়া হয়েছে এবং সূরার শেষ আয়াতে এই সন্তুষ্টির আলোকে মুসলমানদেরকে বিভিন্ন গুণে ভূষিত করা হয়েছে । বলা হয়েছে, মোহাম্মাদ আল্লাহর রসূল । আর যারা তার সাথী তারা কাফেরদের ওপর কঠোর এবং নিজেরা পরস্পরের প্রতি সুতরাং এটা (হোদায়বিয়ার সন্ধি) এমন এক বিজয়, যা আন্দোলন ও বিপ্লবের ইতিহাসে নযীরবিহীন। এর অবদান অপরসীম এবং পরবর্তীকালের গোটা ইতিহাস এ ছারা প্রভাবিত ছিলো । রসূল (স.) এ সুরা নাযিল হওয়ায় খুবই আনন্দিত হয়েছিলেন। তার ওপর ও তার সহচর মোমেনদের ওপর আল্লাহ তায়ালার এ অসামান্য অনুগ্বহে তিনি অভিভূত হয়েছিলেন প্রকাশ্য বিজয়, সর্বাত্মক ক্ষমা, পূর্ণাংগ নেয়ামত ও সেরাতুল মুস্তাকিমের পথ নির্দেশনা পেয়ে তিনি আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন মহাপরাক্রান্ত ও মহা দয়াময় আল্লাহ্‌ তায়ালার সাহায্য ও মোমেনদের প্রতি তার সন্তোষের নিশ্চয়তা পেয়ে তিনি এতো আনন্দিত হয়েছিলেন যা ভাষায় বর্ণনা করার মতো নয়, তিনি চমৎকারভাবে তা বর্ণনাও করেছেন এক বর্ণনায় আছে, রসূল (স.) বলেছিলেন, গতকাল আমার ওপর এমন সূরা নাধিল হয়েছে, যা সমগ্র পৃথিবী ও পৃথিবীর যাবতীয় সম্পদের চেয়ে উত্তম ।' অপর বর্ণনায় আছে, তিনি বলেছেন, “আজ রাতে আমার ওপর এমন এক সুরা নাধিল হয়েছে, যা আমার কাছে সূর্যের কিরণ দ্বারা আলোকিত যাবতীয় জিনিসের চেয়ে উত্তম।' আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতায় তার মন পরিপূর্ণ হয়ে ওঠে । এই কৃতজ্ঞায় অনুপাণিত হয়ে তিনি লম্বা লম্বা নামায পড়তেন । হযরত আয়েশা রো.) এ সম্পর্কে বলেন, রসূল (স.) এতো দীর্ঘ সময় দীড়িয়ে নামায পড়তেন যে, তীর পা ফুলে উঠতো । হযরত আয়েশা (রা.) তাকে ডেকে বলতেন, হে রসূলুল্লাহ, আপনি এরূপ করছেন? অথচ আল্লাহ তায়ালা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রসূল (স.) জবাব দিলেন, হে আয়েশা, তাই বলে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হবো না? মালন্সিক শ্রশ্াভ্তি একটি আল্লাহ নেক্সামত উদ্বোধনী তিনটি আয়াত ছিলো বিশেষভাবে রসূল (স.)-এর জন্য বরাদকৃত। এরপর এই বিজয় দ্বারা আল্লাহ তায়ালা মুসলমানদের কি কল্যাণ সাধন করেছেন ও তাদের ওপর কিরূপ অনুগ্রহ বর্ষণ করেছেন, তাদের অন্তরে কি ধরনের প্রশান্তি এনে দিয়েছেন এবং তাদের জন্যে আখেরাতে কিরূপ ক্ষমা সাফল্য ও সমৃদ্ধি করে রেখেছেন, তার বিবরণ দিয়ে পরবর্তী কয়েকটি আয়াত আসছে, “তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি মোমেনদের অন্তরে, প্রশান্তি নাধিল করেছেন, যাতে তাদের ঈমান আরো বেড়ে যায়” । (আয়াত ৪,৫) “সাকীনাহ' (প্রশান্তি) শব্দটা ব্যাপক অর্থবোধক । এটি যখন আল্লাহ তায়ালা কারো অন্তরে নাধিল করেন, তখন তার অর্থ হয় নিশ্চিন্ততা, প্রশান্তি, প্রত্যয়, দৃঢ়বিশ্বাস, স্থিতি ও স্থিরতা, সন্তোষ ও আত্মসমর্পণ । দেখা দিয়েছিলো । রসূল সে.)_এর স্বপ্নের কথা শুনে তারা এই স্বপ্ন কখন স্বার্থক হবে, কখন

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।