Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) মদীনার মুসলমানরা মক্কার কোরায়শ ও মক্কার আশপাশে অন্যান্য মোশরেকদের সাথে সম্পর্ক ও অবস্থানের ব্যাপারেও এ বিজয় স্বার্থক প্রমাণিত হয়। অধ্যাপক ইযযত দোরোযা তার “সীরাতুর রাসূল সুয়ারুম মুকতাবাসাম মিনাল কোরআনিল কারীম'-এ বলেন ইসলামের ইতিহাসে এটি ইসলামের শক্তিবৃদ্ধির দিক দিয়ে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা । এই ঘটনার মধ্য দিয়ে কোরায়েশ সর্বপ্রথম রসূল (স.) ও ইসলামের শক্তি ও অস্তিতৃ স্বীকার করে । রসূল (স.) ও মুসলমানদেরকে তারা নিজেরদের সমান প্রতিপক্ষ ভাবতে শুরু করে। সত্য বলতে কি, যে কোরায়শ দু'বছরের ভেতরে দু'বার মদীনা আক্রমণ করেছিলো, তারা হোদায়বিয়াতে মুসলমানদেরকে ঠেকালেও সর্বোত্তম পন্থায় তথা শান্তিপূর্ণ উপায়ে ঠেকিয়েছে। তারা এক বছর আগে মদীনায় সর্বশেষ যে আক্রমণ চালায়, সেটা ছিলো এক বিশাল বাহিনীর সর্বনাশা আক্রমণ । এ বাহিনীতে স্বয়ং কোরায়শ এবং তাদের সকল মিত্র গোত্রগুলো অন্তর্ভুক্ত ছিলো। এ আক্রমণের লক্ষ্য ছিলো মুসলমানদেরকে সম্পূর্ণবপে নিশ্চিহ্ন করা। এ আক্রমণ মুসলমানদেরকে সবচেয়ে বেশী পেরেশান ও আতংকিত করে তুলেছিলো। কারণ আক্রমণকারীদের তুলনায় তাদের সংখ্যা ছিলো খুবই নগণ্য এবং তারা অন্ত্রবলেও ছিলো দুর্বল। এ জন্যে সাধারণ আরবদের মধ্যেও এর বিরাট প্রভাব পড়েছিলো । এ ঘটনায় তারা কোরায়শকে আরবের প্রধান কর্তৃতৃশীল গোষ্ঠী মেনে নিয়েছিলো এবং তাদের ইসলামবিরোধী নীতি দ্বারা প্রচন্ডভাবে প্রভাবিত ছিলো। আর যখন আমরা লক্ষ্য করি যে, বেদুইনরা ধরে নিয়েছিলো, রসুল (স.) ও মুসলমানরা এই অভিযান থেকে (হেদায়বিয়া অভিযান) নিরাপদে ফিরে আসতে পারবে না, আর মোনাফেকরাও খুবই জঘন্য ধারণা পোষণ করছিলো, তখন আমাদের সামনে এই বিজয়ের গুরুত্ব ও সুদূর প্রসারী প্রভাব স্পষ্ট হয়ে ফুটে ওঠে। “ঘটনাবলী প্রমাণ করে যে, রসূল (স.) যা করেছেন, সে ব্যাপারে তার অন্তরে আল্লাহ তায়ালার পক্ষ থেকে আগত সুপ্ত প্রত্যাদেশ তথা এলহাম সত্য ও সঠিক ছিলো (অর্থাৎ হোদায়বিয়ার সন্ধিচুক্তি সম্পাদন সম্পর্কে তার এলহামভিত্তিক সিদ্ধান্ত সঠিক ও নির্ভুল ছিলো) সেই সিদ্ধান্তকে কোরআনও সমর্থন করেছে। উপরক্তু এর দ্বারা যে বিরাট বস্তুগত, নৈতিক, রাজনৈতিক ও সামরিক উপকার মুসলমানরা অর্জন করেছে, তাও পরবর্তী ঘটনাবলী দ্বারা প্রমাণিত হয়েছে। সকল গোত্রের চোখে তারা কোরায়শের শক্তিশালী প্রতিপক্ষ সাব্যস্ত হয়েছে। যেসব বেদুইন তাদের হোদায়বিয়া পর্যন্ত অভিযানে অংশ নেয়নি, মুসলমানরা ফিরে আসার পর তারা রসূল (স.)-এর কাছে এসে নানারকমের ওযর পেশ করতে থাকে । আর মদীনায় মোনাফেকদের আওয়াযও স্তিমিত হয়ে আসে । এই সময় দূর দূরাত্ত থেকে আরবদের প্রতিনিধি দল রসূল (স.)-এর কাছে আসতে শুরু করে। রসূল (স.) খয়বর, সিরিয়া ও অন্যান্য স্থানের রাস্তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পল্লীগুলোতে ইহুদীরা যে দাপট ও ওঁন্ধত্য প্রদর্শন করছিলো, তা চিরতরে স্তব্ধ করে দিতে সক্ষম হন। উপরন্তু তিনি নাজদ, ইয়েমেন ও বালকা প্রভৃতি দূরবর্তী অঞ্চলগুলোতে ছোট ছোট সেনাদল প্রেরণ করতে সক্ষম হন। এমনকি মাত্র দু'বছর পর তিনি মন্ধায় সফল অভিযান চালাতে সক্ষম হন। এটা ছিলো চুড়ান্ত বিজয়। এরপরই নাধিল হয় সূরা আন নাসর, এই সূরায় বলা হয় “যখন আল্লাহ তায়ালার সাহায্য ও বিজয় আসবে এবং জনগণকে তুমি দলে দলে আল্লাহ তায়ালার দ্বীনে প্রবেশ করতে দেখবে ।'

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।