Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) অগাধ বিশ্বাসের প্রতিদান বা পুরস্কার হিসাবেই রসূল (সে.)-কে এগুলো প্রদান করা হয়েছে। তিনি একটা স্বপ্ন দেখেই স্বপ্নের ইধ্গিত অনুযায়ী সক্রিয় হয়ে উঠলেন । যখন উটনী শুয়ে পড়লো এবং লোকেরা তা নিয়ে চিৎকার শুরু করলো যে, “উটনীটা গোয়ার্তুমি শুরু করেছে", তখন তিনি বললেন, “না সে গোয়ার্তুমি শুরু করেনি, সেটা তার স্বভাবও নয় ৷ বরঞ্চ আবরাহার হাতিগুলো যে বাধা পেয়ে থেমে যেতে বাধ্য হয়েছিলো, ওকেও সেই বাধা থামিয়ে দিয়েছে । আজকে কোরায়শ রক্ত সম্পর্কের দোহাই দিয়ে আমার কাছে যাই চাইবে, আমি তা-ই দেবো ।' হযরত ওমর (রা.) যখন আবেগোদ্দীপ্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, “আমরা কেন তুচ্ছ দুনিয়াবী স্বার্থের বিনিময়ে দ্বীনকে বিসর্জন দিচ্ছি? তখন তিনি জবাব দিলেন, আমি আল্লাহর বান্দা ও রসূল, আমি কোনোক্রমেই তাঁর আদেশ লংঘন করবো না। তিনি আমাকে কিছুতেই ব্যর্থ করবেন না।' আর যখন গুজব ছড়িয়ে পড়লো যে, হযরত ওসমানকে হত্যা করা হয়েছে তখন রসূল সে.) বললেন, “কোরায়শের সাথে লড়াই না করে স্থান ত্যঞ্জ করবো না। অতপর তিনি জনগণকে (মুসলমানদেরকে) বাইয়াতের আহ্বান জানালেন। এর ফলে সেই এতিহাসিক “বাইয়াতুর রেদওয়ান' সম্পাদিত হলো, যার ফলে বাইয়াতকারীরা সর্বাত্মক কল্যাণ লাভ করলেন ও সৌভাগ্যশালী হলেন। হোদাক্সবিয্ান্ন হ্ষি ও স্ুসললমানদেকর বিজক্স মূলত এটাই ছিলো বিজয় । হোদায়বিয়ার সন্ধির আকারে যে বিজয় অর্জিত হয়েছিলো, এটা তার অতিরিক্ত! হোদায়বিয়ার সন্ধির পর বিভিন্ন আকারে আরো বহু বিজয় এসেছিলো । প্রথমত ইসলামের দাওয়াত ও প্রচারে অভাবনীয় বিজয় সূচিত হয়েছিলো । ইমাম যুহরী বলেন, এর আগে ইসলাম কখনো এর চেয়ে বড় কোনো বিজয় অর্জন করেনি । ইতিপূর্বে মুসলমান ও মোশরেকদের যখনই কোথাও সাক্ষাৎ হতো, যুদ্ধ বেধে যেতো । যখন সন্ধি হলো, যুদ্ধাবস্থা থেমে গেলো, লোকেরা পরস্পর থেকে নিরাপদ হয়ে গেলো, তখন আর সাক্ষাৎ মাত্রই যুদ্ধ বাধেনি। তখন ইসলাম, নিয়ে এখানে সেখানে আলাপ আলোচনা ও বিতর্ক চলতে থাকে । এ সময় ইসলাম নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কেউ ইসলামের কোনো বিষয় বুঝতে পারলেই ইসলাম গ্রহণ করতো। ফলে হোদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মধ্যবর্তী দু'বছরে যে বিপুলসংখ্যক লোক ইসলাম গ্রহণ করে, তাদের সংখ্যা তার পূর্বে ইসলাম গ্রহণকারীদের সংখ্যার সমান বা বেশী ছিলো। ইবনে হিশাম বলেন, যুহরীর উক্তির যথার্থতার প্রমাণ হলো, রসূল (স.) যখন হোদায়বিয়ায় গিয়েছিলেন, তখন তার সাহাবীদের সংখ্যা ছিলো এক হাজার চার শো। এর দুবছর পর যখন | তিনি মক্কা বিজয়ের জন্য বের হন, তখন দশ হাজার সাহাবী নিয়ে বের হন। এই সময়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে খালেদ ইবনে ওলীদ ও আমর ইবনুল আসরও ছিলেন। এ বিজয় ভৌগলিকভাবেও সত্য প্রমাণিত হয়েছিলো ৷ কেননা মুসলমানরা কোরায়শের দিক থেকে নিরাপদ হয়ে যাওয়ার কারণে রসূল (স.) ইহুদী গোত্র বনু কাইনুকা, বনু নাধীর ও বনু কোরায়যা থেকে অব্যাহতি লাভ করার পর খয়বর থেকেও তাদেরকে বিতাড়িত করেন । এখানে তাদের মযবুত খাঁটি ও বহু দূর্গ ছিলো এবং এর কারণে মুসলমানদের সিরিয়া যাতায়াতের রাস্তা বিপন্ন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলো । আল্লাহ তায়ালা খয়বরকে মুসলমানদের দখলে এনে দিলেন এবং তারা বিপুল ধন সম্পদ গনিমত হিসাবে লাভ করলেন। রসূল সে.) এই ধন সম্পদ শুধু হোদায়বিয়াতে যারা উপস্থিত ছিলো, তাদেরকে দিয়েছিলেন।

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।