Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 দুর্বলতার বিপরিতে মদীনার মুসলমানদের ঈমানী পরিপক্কতার প্রমাণ বহন করো । মোটকথা, এটা এতো সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে যে, তা সুরা মোহাম্মদের মোনাফেক সংক্রান্ত আলোচনার ন্যায় গুরুতৃ লাভ করেনি । সেখানে মোনাফেকদের ও তাদের মিত্র গোষ্ঠী ইহুদীদের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে, এটা মুসলমানদের আভ্যন্তরীণ পর্যায়ে যে মানসিক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে, তার সাথে সামঞ্জস্যশীল একটা বহিমুখী অগ্রগতি । এ সুরার আয়াত ও পটুমিতে এটাও প্রতীয়মান হয় যে, এ সময়ে মুসলমানদের শক্তি ও প্রতিপত্তি মোশরেকদের শক্তি ও প্রতিপত্তির সমপর্যায়ে উপনীত হয়েছে। এতে ভবিষ্যতে গনীমত প্রাপ্তির সম্তাবনাসকল ধর্ম ও মতাদর্শের ওপর ইসলামের বিজয়ের ভবিষ্যদ্বাণীও করা হয়েছে । এসব কিছু থেকে এ কথাই প্রতীয়মান হয় যে, এ দুই সুরার নাধিল হবার মধ্যবর্তী মেয়াদে মুসলমানরা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিলো । মধ্যবর্তী এই সময়টাতে মুসলমানদের মনোবলে, সামষ্টিক অবস্থায় এবং পারিপার্শিক পরিবেশ ও পরিস্থিতিতে সুস্পষ্ট অগ্থগতি সাধিত হয়েছিলো । পবিত্র কোরআনে নবীজীবনের যে ইতিবৃত্ত আলোচিত হয়েছে, তা অধ্যয়ন করলে এ অগ্রগতি সুস্পষ্টভাবে উপলব্ধি করা যায়। এ অগ্গতি অত্যন্ত মূল্যবান। এর দ্বারা মুসলিম জাতি কোরআনের শিক্ষা ও নবীর প্রশিক্ষণ দ্বারা কতো লাভবান হয়েছিলো এবং তা তাদের জীবনে কতোবড় বৈপ্রবিক প্রভাব বিস্তার ও পরিবর্তন সাধন করেছিলো তা বুঝা যায়। এই অগ্গতি থেকে বুঝা যায়, যারা মানবীয় সংগঠনে সুদৃঢ় অবস্থান গ্রহণ করে, তারা কিভাবে অটুট মনোবল বজায় রাখতে সক্ষম হয়। সংগঠনে কিছু লোকেরা দুর্বলতা, অপরিপন্কতা, অতীতের জড়তা ও পশ্চাদপদতা, পরিবেশের কু-প্রভাব, পার্থিব স্বার্থের মোহ এবং রক্ত মাংসের সৃষ্ট দুর্বলতা দেখে তারা ঘাবড়ে যায় না এবং তাদের মনোবল ভেংগে যায় না। সংগঠনের প্রাথমিক পর্যায়ে এসব উপসর্গ খুবই শক্তিশালী ও প্রবল থাকে। কিন্তু অব্যাহত চেষ্টা সাধনা, প্রজ্ঞা দৃরদর্শিতা, বিচক্ষণতা এবং ধৈর্যের সাথে প্রতিকার ও নিরাময়ের চেষ্টা চালালে অবশ্যই পরিস্থিতির উন্নতি ও অগ্রগতি সাধিত হয়। ক্রমাগত অভিজ্ঞতা অর্জন ও দুর্ভোগ পোহানো এই উন্নতি ও অগ্গতিকে আরো নিশ্চিত ও তৃরাবিত করে । এতে করে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা লাভের সুযোগ সৃষ্টি হয়। তারপর ক্রমাবয়ে রক্ত মাংস ঘটিত দুর্বলতা, পরিবেশের কৃ-প্রভাব এবং অতীতের উত্তরাধিকার হিসাবে আগত জড়তা সবই দূর হয়ে যায়। মন উচ্চতর মার্গে উন্নীত হতে থাকে এবং আলোকিত পরিবেশে আল্লাহর নূরের সাক্ষাৎ পায় । কেননা আমাদের জন্যে আল্লাহর নবীর জীবনে রয়েছে সুন্দর আদর্শ এবং কোরআনের বিধানে রয়েছে নির্ভুল ও সোজা সরল পথ । কাকলী আল্লাহ তায়ালা বলেন, 'আমি তোমার জন্যে একটা প্রকাশ্য বিজয় সূচিত করেছি, যাতে আল্লাহ তায়ালা তোমার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তার নেয়ামতকে তোমার ওপর সম্পূর্ণ করে দেবেন এবং তোমাকে সহজ সরল সঠিক পথে চালিত করবেন ।' (আয়াত ১, ২ ও ৩) আন্রাহর রসূলের ওপর তার যেকস্টা বিরাট অনুগ্রহের বার্তা ঘোষণার মধ্য দিয়ে সূরাটির উদ্বোধন করা হয়েছে, তা হলো প্রকাশ্য বিজয়, সর্বব্যাপী ও সর্বাত্মক ক্ষমা, পূর্ণাংগ নেয়ামত, চিরস্থায়ী পথনির্দেশ ও সুদৃঢ় সাহায্য । আল্লাহর পক্ষ থেকে আগত দিক নির্দেশনা পূর্ণ সন্তুষ্টচিত্তে গ্রহণ করা, তার শিক্ষা, সূক্ষ্ম আভাস ইর্থগতের কাছে পূর্ণ সন্তোষ সহকারে আত্মসমর্পণ করা, সর্বপ্রকার পার্থিব কামনা বাসনাকে সর্বতোভাবে ত্যাগ করা ও আল্লাহর সদয় তন্বাবধানের প্রতি

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।