17100)://151977)18301.৬%01-0])7055.050100 আসলে সূরা “আল ফাতাহ'-এর নাধিল হওয়ার পটভূমি ও শিক্ষা থেকে আমাদের চোখের সামনে এমন একটা দলের ভাবমূর্তি ভেসে ওঠে, যাদের মন মগযে ইসলামী আকীদা বিশ্বাসের উপলব্ধি যথাযথ পরিপক্কতা লাভ করেছে। যাদের ঈমানী মান প্রায় উচু পর্যায়ে উন্নীত হয়েছে, যাদের মন ও বিবেক ইসলামের অর্পিত দায়িতৃ গ্রহণে পরিপূর্ণ সন্তোষ ও ব্যকুলতা সহকারে সম্মত হয়েছে। জান ও মালের ঝুঁকি নিয়ে হলেও এই দায়িত্ গ্রহণ করতে তাদেরকে আর কোনো প্রেরণা ও উৎসাহ যোগানোর প্রয়োজন হয় না। বরঞ্চ যাদের আবেগ উদ্দীপনা ও জযবাকে নিয়ন্ত্রণ করা, তেজস্বীতা ও দুঃসাহসিকতাকে সীমার ভেতরে সামাল দিয়ে রাখা, দাওয়াত ও আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্র প্রজ্ঞা ও বিচক্ষণতার আলোকে কখনো কখনো শান্তি ও আপোসের স্বার্থে লাগাম টেনে ধরার প্রয়োজন পড়ে । এ সূরা যখন নাযিল হয়, তখন মুসলমানরা এতোটা অনগ্রসর ছিলো না যে, তাদেরকে (সূরা মোহাম্মদের) এ কথা বলার দরকার হবে, “তোমরা যখন শান্তির দিকে আহ্বান জানাচ্ছ, তোমরাই যখন শ্রেষ্ঠ এবং আল্লাহ তায়ালা যখন তোমাদেরই সাথে রয়েছেন, তখন দুর্বলতা ও কাপুরুষতা প্রদর্শন করো না, আল্লাহ তায়ালা কখনো তোমাদের নেক কাজগুলোকে বাতিল করবেন না। তাদেরকে (সূরা মোহাম্মদের) এ কথাও বলার আবশ্যকতা ছিলো না যে, “তোমরাই তো সে সব লোক, যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হয়, অতপর তোমাদের কেউ কেউ কার্পণ্য করে ... আর যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের পরিবর্তে অন্য এমন এক দলকে নিয়ে আসবেন, যারা তোমাদের মতো হবে না ।” এ সময়ে মুসলমানদেরকে শহীদদের দৃষ্টান্ত ও আল্লাহ তায়ালা তাদের জন্যে যে উচ্চ মর্যাদা বরাদ্দ করে রেখেছেন, তার উল্লেখ করে জেহাদের প্রেরণায় উজ্জীবিত করারও প্রয়োজন ছিলো না। প্রয়োজন ছিলো না সশস্ত্র সংঘামের অগ্নিপরীক্ষায় নিক্ষেপ করার যৌক্তিকতা ও কল্যাণকর দিকগুলো বর্ণনা করার, যেমনি সূরা মোহাম্মদে আল্লাহ তায়ালা বলেন, 'লড়ায়ের এ নির্দেশ রইলো । আল্লাহ তায়ালা যদি চাইতেন, তবে তোমাদের পক্ষ হতে নিজেই প্রতিশোধ নিতেন। কিন্তু তোমাদের কতককে দিয়ে কতককে পরীক্ষা করার জন্যেই এ নির্দেশ দিয়েছেন । যারা আল্লাহর পথে নিহত হয়েছে, আল্লাহ তায়ালা কখনোই তাদের সৎকাজ ব্যর্থ করবেন না। ..." এ সূরায় বরঞ্চ আল্লাহ তায়ালা মোমেনদের মনে যে স্বস্তি ও স্থিরতা নাযিল করেছেন, তা নিয়ে আলোচনা করলে দেখা যায়। এর উদ্দেশ্য হলো, তাদের আবেগ উত্তেজনাকে প্রশমিত করা এবং তাদের মনকে আল্লাহর হুকুম মানানো, আপোস মীমাংসা ও শাস্তি প্রতিষ্ঠায় আল্লাহর রসূলের প্রজ্ঞা ও দূরদর্শিতাকে হৃদয়ঙ্গম করার জন্যে প্রস্তুত করা । এর পাশাপাশি সূরার শেষভাগে গাছের নীচে বসে বাইয়াত গ্রহণকারীদের ওপর আল্লাহর সত্তুষ্টিরও বর্ণনা দেয়া হয়েছে। সূরার শেষ ভাগে রসূল সে.) ও তার সাথীদের এক উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা হয়েছে ! অবশ্য এ সূরার একটা আয়াতে বাইয়াতের শর্তাবলী পূরণ ও তার লংঘনের বিষয়ও আল্লাহর কাছেই বায়াত করে। তাদের হাতের ওপর রয়েছে আল্লাহর হাত। আর যে ব্যক্তি তা লংঘন করে, সে নিজের ক্ষতির জন্যই লংঘন করে। ... তবে লক্ষণীয় যে, এখানে বাইয়াত গ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও বায়াতের উচ্চ মর্যাদার প্রতি ইংগিতই অপেক্ষাকৃত প্রবল। বাইয়াতের লংঘন বিষয়ক কথাবার্তা বেদুইনদের পশ্চাদপসারণের প্রসংগেই এসেছে। অনুরূপভাবে মোনাফেক নারী পুরুষদের ব্যাপারেও সংক্ষিপ্ত আভাস দেয়া হয়েছে, যা এই গোষ্ঠীর ঈমানী
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।