Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) ৃ এই প্রসংগে যারা অভিযানে বের হয়নি এবং জেহাদে অংশগ্রহণ করেনি, তাদেরকে অব্যাহতি দানের স্বপক্ষে একটিমাত্র গ্রহণযোগ্য ও যুক্তিসংগত ওযরের উল্লেখ করা হয়েছে। সেটি হলো, 'অন্ধের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, খঞ্জের ওপর কোনো বাধ্যকতা নেই' এবং রোগীর ওপরও কোনো বাধ্যবাধকতা নেই।' (আয়াত-১৭) এই দৃষ্টি আকর্ষণী বক্তব্যের পর পুনরায় মোমেনদের ও তাদের মানসিক দ্বিধাদ্বন্ধের আলোচনায় প্রত্যাবর্তন করা হয়েছে। এ আলোচনার সবটাই আন্রাহর সন্তুষ্টি, স্বচ্ছতা ও সম্মান প্রদর্শন মূলক। এতে একনিষ্ঠ ও দৃঢ় ঈমানধারী ও আত্মোৎসর্গিত মোমেনদেরকে যাবতীয় আশ্বাস বানী শোনানো হয়েছে। এ আলোচনায় আল্লাহ তায়ালা তার এই প্রিয় বান্দাদের প্রতি সন্তোষ করার আশ্বাস দিয়েছেন এবং তাদের ঈমানকে দৃঢ় থেকে দৃঢ়তর করার জন্যে প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন। তাদেরকে জানিয়েছেন যে, তারা যখন গাছের নীচে বসে বাইয়াত গ্রহণ করছিলো। তখন তিনি তাদের ওপর খুশী ছিলেন এবং তাদের কাছেই উপস্থিত ছিলেন । তিনি তাদের মনের কথা জানেন, তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে তাদের জন্যে সাহায্য বিজয় ও গনিমত বরাদ্দ করেছেন এবং এর সব কিছুকেই তিনি সৃষ্টি জগতের শাশ্বত নিয়ম ও বিধির সাথে সমন্বিত করেছেন। সমগ্র সৃষ্টিজগতের অবস্থান এই বিধানেরই পক্ষে । সমগ্র সৃষ্টি এর পক্ষে সাক্ষ দিচ্ছে এবং এর পরতে পরতে লিপিবদ্ধ করে রেখেছে সেই বিরাট ও বিরল ঘটনা । (আয়াত ১৮ পর্যন্ত এ আলোচনা বিস্তৃতি) সূরার শেষাংশে আল্লাহর প্রিয় সেই মহান মানব গোষ্ঠীর গুণাবলী বর্ণনা করা হয়েছে, যা তাওরাত ও ইঞ্জিলেও লিপিবন্ধ রয়েছে । তারপর সবার শেষে তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও বিরাট পুরস্কারের প্রতিশ্রুতি ঘোষিত হয়েছে । (আয়াত ২৯ দ্রষ্টব্য) এভাবে সূরার সমগ্র ভাষা খুবই স্পষ্ট প্রাঞ্জল ও বোধগম্য হয়ে উঠেছে। সমগ সূরার বিষয়বস্তু তার অবতরণের প্রেক্ষাপটেই সীমাবদ্ধ । কোরআনের সুনির্দিষ্ট শৈল্পিক ভংগীতে এই পটভূমিকে সবচেয়ে জোরদারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কোরআন কোনো ঘটনাকে ধারাবাহিকভাবে বর্ণনা করার বাধ্যবাধকতা অনুসরণ করে না। তবে তা থেকে যথার্থ শিক্ষণীয় বিষয় গ্রহণ এবং একটা একক ঘটনাকে বিভিন্ন প্রেক্ষাপটে মূলনীতির আওতায় প্রয়োজনীয় অংশটুকু তুলে ধরে । বিশেষ ঘটনাকে সংযুক্ত করে সাধারণ প্রাকৃতিক বিধানের সাথে, আর এক অসাধারণ পন্থা ও পদ্ধতিতে মানুষের মনকে সম্বোধন করে। | আলোক স্ুক্রাক্স সাতে রক টা সূরার মূল পাঠ তার প্রেক্ষাপট ও পরিবেশ এবং কোরআনের সংকলনী ধারাবাহিকতায় এ. সুরাটিকে পূর্বেকার সূরা মোহাম্মদের সাথে তুলনা করলে বুঝা যায়, এ দুই সূরার নাযিল হওয়ার মধ্যবর্তী তিন বছরে মুসলমানদের স্বভাব চরিত্রে, আচরণে, অবস্থানে এবং আদর্শিক ও নৈতিক মানে কতো গভীর পরিবর্তন সূচিত হয়েছে। প্রকৃতপক্ষে এই পরিবর্তনই দুই সূরার নাধিল হওয়ার স্ময়ের পার্থক্য ও ব্যবধান স্পষ্ট করে তুলে ধরে । এ দুটি সূরার তুলনা করলে এও জানা যায় যে, পবিত্র কোরআনের শিক্ষা ও রসূল (সে.)-এর নির্ভুল ও নিখুঁত প্রশিক্ষণ মহানবী ও কোরআনের তত্বাবধানে বেড়ে ওঠো এই সৌভাগ্যশালী মানব গোষ্ঠীটির নৈতিক মানের কতো উৎকর্ষ সাধন, করেছে এবং এর ফলে সুদীর্ঘ কালের মানবেতিহাসে কতো অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে।

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।