Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 এই হলো সেই পটভূমি, যার মধ্যে এ সূরা অবতীর্ণ হয়েছে। এ পটভূমিতে রসূল (স.) আল্লাহর পক্ষ থেকে আগত সিদ্ধান্তকে নিশ্চিন্ত মনে ও নির্ঘিধায় মেনে নিয়েছিলেন । ফলে তিনি শুধু এই ওহীভীত্তিক ইচ্ছা ছাড়া আর কোনো ইচ্ছায় ও প্রেরণায় অনুপ্রাণিত হননি । অন্য সকল ইচ্ছা ও আকাংখাকে তিনি ঝেড়ে ফেলে দিয়েছেন । পরবর্তী প্রতিটি পদক্ষেপে ও প্রতিটি উদ্যোগে তিনি এই এঁশী সিদ্ধান্ত দ্বারাই উদ্বুদ্ধ হয়েছেন। তা থেকে কারো প্ররোচনা তাকে ফেরাতে পারেনি, তাই সে প্ররোরচনা মোশরেকদের পক্ষ থেকে আসুক অথবা তার সেসব সাহাবীর পক্ষ থেকে আসুক, যাদের মন মোশরেকদের খৃষ্টতাপূর্ণ দাবী দাওয়া ও জাহেলী মানসিকতা থেকে উদ্ভুত হঠকারিতাকে মেনে নেয়ায়, সন্তুষ্টি হতে পারেনি । পরে আন্মাহ তায়ালা তাদের মনে প্রশান্তি ও স্থিরতা এনে দিয়েছেন। আর এর ফলে তারা সন্তোষ, প্রত্যয় ও আন্তরিকতাপূর্ণ আনুগত্যের পথে ফিরে এসে তাদের সেই ভাইদের সমান্তরালে এসে দীড়িয়েছেন, যারা প্রথম থেকেই একনিষ্ঠ আনুগত্যের ওপর অবিচল ছিলেন । যেমন হযরত আবু বকর সিদ্দীক (রা.) যার আত্মা এক মুহূর্তের জন্যও রসূল সে.)-এর আত্মার সাথে প্রত্যক্ষ ও আভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ হারায়নি। এ জন্যই তাঁর মন মগয সব সময়ই স্থির ও শান্ত ছিলো এবং কখনো তা শান্তি ও স্থিরতা থেকে বঞ্চিত হয়নি । এ কারণে সুরার শুরুতে রসূল (স.)-এর জন্যে এমন সু সংবাদ এসেছে, যা পেয়ে তার হৃদয় সুগভীর তৃপ্তি ও আনন্দে বিভোর হয়েছে, বলা হয়েছে আমি তোমাকে সুস্পষ্ট বিজয়ে ভূষিত করেছি। যাতে আল্লাহ তায়ালা তোমার আগের সমস্ত গুনাহ মার্জনা করেন। আয়াত-১- ৩) অনুরূপভাবে, সুরার প্রথম ভাগেই মোমেনদেরকে শান্তি ও স্থিরতা প্রদান করে অনুগ্রহপ্রাপ্ত করার কথা ঘোষণা করা হয়েছে। ঈমান আনয়নে তাদের অগ্রণী ভূমিকার স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাদেরকে ক্ষমা ও সওয়াবের সুসংবাদ দেয়া হয়েছে এবং আল্লাহর সেনাবাহিনী দ্বারা সাহায্য করার আশ্বাস দেয়া হয়েছে। (আয়াত ৪, ৫) সেই সাথে মোশরেক ও মোনাফেকদের জন্যে নির্ধারিত আযাব ও গযবের কথাও ঘোষণা করা হয়েছে। (আয়াত ৬) এরপর রসূল (স.)-এর বাইয়াত গ্রহণের উল্লেখ এবং সেই বায়াতকে স্বয়ং আল্লাহর বাইয়াত বলে আখ্যায়িত করা হয়েছে। এভাবে মোমেনদের মনকে সরাসরি সেই আল্লাহর সাথে সং করা হয়েছে। যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ও অক্ষয় । (আয়াত ৭- ৮-৯-১০) আবার হোদায়বিয়ায় মোমেনদের অবস্থা প্রসংগে আলোচনা সম্পূর্ণ করার আগেই বাইয়াত ও তা লংঘন প্রসংগে বেদুইনদের বিষয়টি আলোচনায় এসেছে। তারা যেসব ওযর বাহানা করে বাড়ী থেকে বের হয়নি। সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাদের অন্তরে আল্লাহর প্রতি যে খারাপ ধারণা ছিলো, তা প্রকাশ করে দেয়া হয়েছে। তারা রসূল (স.) ও তীর সাথী মোমেনদের জন্যে যে খারাপ পরিণতির প্রত্যাশা করতো, তাও জানিয়ে দেয়া হয়েছে এবং রসূল সে.)-কে তাদের ব্যাপারে ভবিষ্যতে কি ধরনের নীতি অবলম্বন করা উচিত, সে ব্যাপারেও নির্দেশ দেয়া হয়েছে। আর এসব নির্দেশ এমনভাবে দেয়া হয়েছে, যা দ্বারা মোমেনদের দৃঢ়তা ও যারা অভিযানে বের হয়নি, তাদের দুর্বলতা প্রকাশ পায়। এও প্রকাশ পায় যে, যারা ঈমানের দুর্বলতার কারণে পিছিয়ে থাকে ও অভিযানে রসূল সে.)-এর সাথে আসেনি, তারা গনিমত ও বিজয়ের লোভে লালায়িত। (আয়াত ১১ থেকে ১৭ পর্যন্ত এ আলোচনা বিস্তৃত)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।