17100)://151977)18301.৬%01-0])7055.050100 ডেকে আনুন, সে আপনার চুল কামিয়ে দিক।' রসূল (স.) তৎক্ষণাত বেরিয়ে গেলেন, কাউকে কিছু না বলে কোরবানীর কাজটা নিজ হাতেই সমাধা করলেন এবং চুল কামানেওয়ালাকে ডাকলেন । সে তার চুল কামিয়ে দিলো । সাহাবীরা যখন এটা দেখলেন, তখন তারা গা ঝাড়া দিয়ে উঠলেন, কোরবানী করলেন এবং তারা একে অপরের মাথা কামিয়ে দিলেন। তাদের মানসিক অবস্থা তখনো এমন ছিলো যে, তারা মনের দুখে ও ক্ষোভে (একে অপরের চুল কামাতে গিয়ে) একে অপরকে হত্যা করে বসতে পারেন, এমন আশাংকা দেখা দিয়েছিলো । ইবনে ইসহাক বলেন, হোদায়বিয়ার সন্ধির দিনে কিছু মুসলমান চুল কামায় এবং মুসলমান চুল ছোট করে ছাটেন। এরপর রসূল (স.) বললেন, “যারা চুল কামিয়েছে, তাদের ওপর আল্লাহ তায়ালা রহমত করুন।' সাহাবীরা বললেন, হে রসূলুল্লাহ সস.) যারা চুল ছেটেছে? তিনি বললেন, যারা চুল কামিয়েছে, তাদের ওপর আল্লাহ তায়ালা রহমত করুন । সাহাবীরা আবারো বললেন, হে রসুলুল্লাহ সে.), যারা চুল ছেঁটেছে? তিনি বললেন, যারা চুল কামিয়েছে, আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত করুন। তৃতীয়বার যখন সাহাবীরা বললেন, হে রসূল (স.), যারা চুল কামিয়েছে? তিনি বললেন, যারা চুল ছেঁটেছে তাদের ওপরও আল্লাহ তায়ালা রহমত করুন। তারা বললেন, হে রসূলুল্লাহ (স.), আপনি যারা চুল কামিয়েছে, তাদের জন্যে যারা চুল ছেটেছে তাদের চেয়ে বেশী রহমত কামনা করলেন কেন? রসূল (স.) বললেন, জনা হারেহাররনি। (অর্থাৎ হোদায়বিয়ার সন্ধির যথার্থতা সম্পর্কে তারা সন্দেহ করেনি) স্ুক্লা ফাতাহব্র নাহি শুক্র যুহরী বললেন, অতপর রসূলুল্লাহ (স.) যাত্রা শুরু করলেন। মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে পৌছুলে সূরা “আল ফাতাহ'নাধিল হলো । ইমাম আহমদ মুজাম্মা বিন হারিসা আনসারী থেকে বর্ণনা করেন যে, তিনি (মুজাম্মা) বলেছেন, আমরা হোদায়বিয়ায় উপস্থিত ছিলাম । যখন সেখান থেকে যাত্রা করলাম, লোকেরা তাদের উটগুলোকে জোরে জোরে হাকাতে শুরু করলো । তা দেখে অন্যরা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগলো, ব্যাপার কি? ওরা এ রকম করছে কেন? বলা হলো, রসূল (স.)-এর কাছে ওহী এসেছে। একথা শুনে আমরা আবেগে উদ্বেলিত হয়ে ছুটলাম। দেখলাম, কারাউল গামীমে রসূল (স.) তার বাহন জন্তুটির ওপর বসে আছেন। মুসলমানরা তার চারপাশে সমবেত হলো। তিনি তাদের সামনে পাঠ করলেন, ইন্রা ফাতাহনা লাকা ফাতহাম মুবীনা .... (আমি তোমাকে একটা সুস্পষ্ট বিজয়ে ভূষিত করেছি।' এ সময় জনৈক সাহাবী বললেন, “হে রসূলুল্লাহ, ওটা কি বিজয়? তিনি বললেন, “হা, আল্লাহর কসম, ওটা বিজয় ।' ইমাম আহমদ আরো বর্ণনা করেন যে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেছেন, আমরা একটা সফরে রসূল (স.)-এর সাথে ছিলাম । তখন তাকে একটা কথা তিনবার জিজ্ঞেস করলাম । কিন্তু তিনি আমাকে কোনো জবাব দিলেন না। আমি নিজেকে ধিক্কার দিয়ে বললাম, ওহে খাত্তাবের ছেলে, তোর মরণ হোক, তুই রসূলুল্লাহ (স.)-কে তিনবার জিজ্ঞেস করলি তিনি একবারও জবাব দিলেন না! তারপর আমি আমার উটের পিঠে চড়ে বসলাম, উটকে তাড়িয়ে সামনে এগিয়ে গেলাম । আমি ভয় পাচ্ছিলাম যে, আমার সম্পর্কে কোনো আয়াত নাযিল হয় কিনা। হঠাৎ দেখলাম, একজন আমাকে ডাকছে। আমি ভাবলাম, হয়তো আমার সম্পর্কে কিছু নাধিল হয়েছে। আমি ফিরে এলাম । তখন রসূল (সে.) বললেন, গতকাল আমার ওপর এমন একটা সূরা নাযিল হয়েছে, যা আমার কাছে সমগ্র পৃথিবী ও তার যাবতীয় ধন সম্পদের চেয়ে প্রিয়। তা হচ্ছে সূরা আল ফাতাহ। রসূল (স.) সূরার প্রথম দু'টি আয়াত পড়লেন । (বোখারী, তিরমিযী, নাসা) বিলাজ্ ১৯তম ১৬
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।