Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 রসূল (স.) ও সোহায়েলের সামনে এই চুক্তি লেখা চলছে এমতাবস্থায় সোহায়েলের ছেলে আবু জান্দাল শেকলবদ্ধ অবস্থায় উপস্থিত হলো । সে রসূল (স.)-এর কাছে পালিয়ে এসেছিলো । এ সময়ে রসূলের সাহাবীদের মানসিক অবস্থা ছিলো খুবই নাযুক । রসূলের স্বপ্নের কারণে তারা মক্কা বিজয় নিশ্চিত জেনেই মদীনা থেকে বেরিয়েছিলো । পরে যখন তারা সন্ধি হওয়া ও ওমরা না করেই ফিরে যাওয়ার বিষয়টিও বুঝতে পারলো | আরো কয়েকটা অসহনীয় ব্যাপার রসূল (স.)-কে সহ্য করতে দেখলো, তখন মুসলমানদের মন এতো খারাপ হয়ে গেলো যে, সে অবস্থাটা তাদের কাছে মৃত্যুতুল্য মনে হচ্ছিলো । সোহায়েল আবু জান্দালকে দেখা মাত্রই তার দিকে ছুটে গিয়ে তার কলার টেনে ধরে চপেটাঘাত করলো তারপর সে বললো, হে মোহাম্মদ, সে আসার আগেই তোমার ও আমার মাঝে বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে। রসূল (স.) বললেন, তোমার কথা সত্য । তারপর সোহায়েল আবু জান্দালকে কলার ধরে সজোরে টেনে মন্কায় নিয়ে যেতে লাগলো । আবু জান্দাল উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগলো, “ওহে মুসলমান ভাইয়েরা আমাকে কি মোশরেকদের কাছে ফেরত পাঠানো হচ্ছে? ওরা তো আমাকে নির্যাতন করে ধর্মান্তরিত করার চেষ্টা করবে। এ অবস্থা দেখে মুসলমানদের মনের দুঃখ ও যন্ত্রণা আরো বেড়ে গেলো । রসূল (স.) বললেন, 'হে আবু জান্দাল, ধৈর্যধারণ করো ও ঈমানের দৃঢ়তা বজায় রাখো । মনে রেখো, আল্লাহ তায়ালা তোমার জন্য ও তোমার দুর্বল সাথীদের জন্যে অচিরেই মুক্তির ব্যবস্থা করবেন। আমরা মোশরেকদের সাথে একটা আপোস রফা করেছি এবং সে ব্যাপারে আমরা পরস্পরের সাথে আল্লাহর নামে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা তাদের সাথে ওয়াদাখেলাপী করতে পারি না।” ওমর ইবনুল খাত্তাব রো.) এগিয়ে গিয়ে আবু জান্দালের সাথে সাথে চলতে লাগলেন । চলতে চলতে ওমর নিজের তরবারীর মুঠো আবু জান্দালের দিকে এগিয়ে দিয়ে বললেন, “হে আবু জান্দাল, ধৈর্যধারণ করো । ওরা মোশরেক । ওদের রক্ত কুকুরের রক্তের সমান ৷” ওমর (রা.) বলেন, “আমি আশা করেছিলাম যে, সে তরবারী তুলে নিয়ে তার বাবাকে আঘাত করবে ।” কিন্তু লোকটা তার বাবার প্রতি দুর্বলতা দেখালো এবং চুক্তিটা কার্যকরী হয়ে গেলো ।€১) চুক্তিটা লেখা সম্পন্ন হলে মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক ও অমুসলিমদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে সাক্ষী করা হলো । এই সাক্ষীরা হলেন, আবু.বকর সিদ্দীক, ওমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান বিন আওফ, আব্দুল্লাহ বিন সোহায়েল বিন আমর, সা"দ বিন আবি ওয়াক্কাস, মাহমুদ বিন মাসলামা, মুকাররায বিন হাফস (তিনি তখনো মোশরেক ছিলেন) ইবনে আবি তালেব । হযরত আলী (ো.) ছিলেন চুক্তিপত্রের লেখক। যুহরী বলেন, চুক্তিপত্র লেখা শেষ হলে রসূল (স.) তার সাহাবীদেরকে বললেন, 'তোমরা এখন ওঠো, কোরবানী করে মাথার চুল কামাও ।' যুহরী বলেন, রসূল (স.)-এর আদেশে সাড়া দিয়ে কেউ উঠল না। ফলে রসূল সে.) তার আদেশ তিনবার পুনরাবৃত্তি করলেন । তারপরও কেউ উদ্যোগী হলো না দেখে রসূল (স.) হযরত উম্মে সালমা (রা.)-এর কাছে গেলেন। সাহাবীদের পক্ষ থেকে তিনি যে আচরণ প্রত্যক্ষ করেছেন তা তাকে জানালেন । উন্মে সালমা (রা.) বললেন, হে আল্লাহর নবী! আপনি কি চান সবাই কোরবানী করুক? যদি চান- তাহলে তাদের কারো সাথে আর একটা কথাও না বলে নিজের উট কোরবানী করে ফেলুন এবং আপনার চুল কামানেওয়ালাকে (১) বর্ণিত আছে যে, আবু জান্দাল তার বাবার প্রতি দুর্বলতার কারণে নয়, বরং রসূল সে.)-এর চুক্তিরক্ষার প্রতি আগ্রহী হয়ে তার বাবাকে হত্যা করা থেকে বিরত থেকেছিলো 1-সম্পাদক

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।