17100)://151977)18301.৬%01-0])7055.05010) হে রসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রসূল নন? রসূলুল্লাহ (স.)ঃ হা। ওমরঃ আমরা কি মুসলমান নই? রসূলুল্লাহ (স.)ঃ হা। ওমরঃ ওরা কি মোশরেক নয়? রসূলুল্লাহ (স.)ঃ হা। ওমরঃ তাহলে আমরা কিসের জন্যে আজ দুনিয়ার বিনিময়ে দ্বীনকে বিসর্জন দিচ্ছি? রসূলুল্লাহ (স.)ঃ আমি আল্লাহ তায়ালার বান্দা ও রসূল। আমি কোনোক্রমেই আল্লাহ তায়ালার আদেশ লংঘন করতে পারবো না। তিনি আমাকে কখনো ধ্বংস করবেন না। ইবনে ইসহাক বলেন, পরবর্তী জীবনে হযরত ওমর (রা.) বলতেন, আমি সদকা দেয়া, নামায পড়া, রোযা রাখা ও দাস মুক্ত করা অব্যাহত রেখেছি, যাতে আমার সে দিনের আচরণের পাপ মোচন হয় এবং ভালো হবে মনে করে যে কথা বলেছি তার গুনাহ যেন মাফ হয় । ্নন্ষি লেখার "ঘটনা এরপর রসূল সে.) হযরত আলী ইবনে তালেব (রা.)-কে বললেন, লেখো, “বিসমিল্লাহির রাহমানির রাহীম ।” রিস্তু সোহায়েল বললো, এটা আমি মানি না। লেখো, বিসমিকা আল্লাহুম্মা । (অর্থাৎ তোমার নামে হে আল্লাহ) রসূল (স.) বললেন, ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মা লেখো । হযরত আলী (রা.) তাই লিখলেন । পুনরায় তিনি বললেন, লেখো, “এ হচ্ছে সোহায়েল ইবনে আমরের সাথে আল্লাহ তায়ালার রসূল মোহাম্মাদের সম্পাদিত চুক্তি।' সোহায়েল বললো, আমি না। শুধু তোমার নাম ও তোমার বাবার নাম লেখো । অগত্যা রসূল (স.) হযরত আলী (রা.)-কে বললেন, লেখো, “এ হচ্ছে সোহায়েল ইবনে আমরের সাথে মোহাম্মদ বিন আব্দুল্লাহর সম্পাদিত সন্ধি চুক্তি। তারা উভয়ে জনগণকে দশ বছরের জন্যে যুদ্ধ থেকে নিরাপত্তা দানের পক্ষে চুক্তি সম্পাদন করেছেন। এই সময়ে জনগণ নিরাপদে থাকবে । একে অপরের ওপর আক্রমণ থেকে বিরত থাকবে । কোরায়শ থেকে যে কেউ মোহাম্মদের কাছে আসবে, তাকে কোরায়শের কাছে ফিরিয়ে দেয়া হবে। আর মোহাম্মদের কাছ থেকে যে কেউ কোরায়শের কাছে আসবে, তাকে কোরায়শ মোহাম্মদের কাছে ফেরত দেবে না। আমাদের ভেতরে একটা অনাক্রমণ চুক্তি সম্পাদিত হয়েছে। একপক্ষ অপরপক্ষের ওপর আক্রমণও করবে না, কেউ কারো সম্পদ অপহরণও করবে না এবং কেউ কারো সাথে বিশ্বাসঘাতকতাও করবেনা । যে ব্যক্তি মোহাম্মদের চুক্তি ও প্রতিশ্রুতির অংশীদার হতে চাইবে, হতে পারবে । আর যে ব্যক্তি কোরায়শের চুক্তি ও প্রতিশ্রতির অংশীদার হতে চাইবে, হতে পারবে । এক পর্যায়ে বনু খাযায়া গোত্রটি মোহাম্মদ (স.)-এর চুক্তি ও প্রতিশ্রতির অংশীদার হবার সিদ্ধান্ত ঘোষণা করলো । এবার তুমি মোহাম্মদ (স.) আমাদের কাছ থেকে ফিরে যাবে, “মক্ায় প্রবেশ করবে না। আগামী বছর আমরা মক্কা থেকে বেরিয়ে যাবো এবং তুমি তোমার সাধীদেরকে নিয়ে প্রবেশ করবে, মক্কায় তিন দিন থাকবে, তোমাদের সাথে কোষবদ্ধ তরবারী থাকবে। তরবারী ছাড়া প্রবেশ করবে না।'
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।