17100)://151977)18301.৬%01-0])7055.050100 এীতিতাস্িক বাইযক্সাতুন নেনদোক্সান ইবনে ইসহাক বলেন, হযরত ওসমান নিহত হয়েছেন এই মর্মে খবর পেয়ে রসূল (স.) বললেন, 'মোশরেকদের সাথে লড়াই না করে আমরা এ স্থান ত্যাগ করবো না।' অতপর রসূল (স.) সকল মুসলমানকে বাইয়াত (অংগীকার) করার আহবান জানালেন। এটাই ছিলো গাছের নীচে বসে সম্পাদিত “বাইয়াতুর রেদওয়ান" বা “আল্লাহর সত্তৃষ্টির বাইয়াত।" এ আয়াত সম্পর্কে সাধারণ মুসলমানদের মন্তব্য ছিলো এই যে, রসূল (স.) মৃত্যুর জন্যে প্রস্তুত থাকার বাইয়াত করিয়েছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলতেন, রসূল (স.) মৃত্যুর জন্যে প্রস্তুত থাকার বাইয়াত নয়, বরং আমরা যেন পালিয়ে না যাই সে জন্যে বাইয়াত করিয়েছেন। এই বাইয়াতে ংশগহণকারীদের মধ্য থেকে একমাত্র বনু সালমা গোত্রের সদস্য জাদ্দ বিন কায়েস ছাড়া আর কেউ রসূল (স.)-কে ছেড়ে পিছিয়ে যায়নি। জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলতেন, আল্লাহ | তায়ালার কসম, আমি যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি যে, জাদ্দ বিন কায়েস নিজেকে তার উটের বগলের সাথে লেপ্টে রেখে জনসাধারণের দৃষ্টির আড়াল হয়ে কোথাও চলে গেলো । তারপর রসূল (স.)-এর কাছে এসে জানালো যে, হযরত ওসমানের ব্যাপারে যা প্রচারিত হয়েছে, তা মিথ্যে । ইবনে হিশাম বলেন, রসূল (স.) হযরত ওসমানের জন্য হাতের ওপর হাত রেখে বাইয়াত নিয়েছিলেন। ইবনে ইসহাক যুহরীর বরাত দিয়ে বলেন, এরপর কোরায়শ বনু আমের গোত্রের সোহায়েল বিন আমরকে পাঠালো । তাকে তারা বললো, তুমি মোহাম্মাদের কাছে গিয়ে সন্ধি চুক্তি করো। এই সন্ধিতে একথা থাকা চাই যে, মোহাম্মদ এ বছর অবশ্যই হোদায়বিয়া থেকে মদীনায় ফিরে যাবে । কেননা আল্লাহ তায়ালার কসম, আমরা থাকতে মোহাম্মাদ জোরপূর্বক মক্কায় ঢুকেছে একথা আরবরা বলাবলি করবে সেটা আমরা কখনো হতে দেব না। অতপর সোহায়েল রসূল (স.)-এর কাছে এলো । রসূল সে.) তাকে দেখেই বললেন, কোরায়শ যখন এই ব্যক্তিকে পাঠিয়েছে, তখন সন্ধীর উদ্দেশ্যেই পাঠিয়েছে। সোহায়েল রসূল (সে.)-এর কাছে এসে দীর্ঘ আলোচনা চালালো । অতপর উভয়ের মধ্যে চুক্তির সিদ্ধান্ত হলো। যখন সন্ধির প্রস্তুতি সম্পন্ন হলো এবং চুক্তির বিবরণ লিপিবদ্ধ করা ছাড়া আর কিছুই বাকী থাকলো না, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব ভীষণ লক্ষবন্ষ শুরু করলেন। তিনি প্রথমে হযরত ওমরঃ হে আবু বকর, তিনি কি আল্লাহর রসূল নন? আবু বকরঃ অবশ্যই ৷ ওমরঃ আমরা কি মুসলমান নই? আবু বকরঃ অবশ্যই । ওমরঃ ওরা কি মোশরেক নয়? আব বকরঃ অবশ্যই । ওমরঃ তাহলে কিসের জন্যে আজ আমরা দুনিয়ার বিনিময়ে দ্বীনকে বিসর্জন দিচ্ছি? আবু বকরঃ হে ওমর, রসূলের আদেশ মেনে চলো। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রসূল । ওমরঃ আমিও সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রসূল । তারপর তিনি রসুল (স.)-এর কাছে এসে বললেন,
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।