Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) ইবনে ইসহাক আরো বর্ণনা করেন যে, যুহরী বলেছেন, রসূল (স.) পূর্ববর্তীদেরকে যা যা বলেছিলেন, ওরওয়াকেও অবিকল তাই বললেন। তাকে জানালেন যে, তিনি যুদ্ধ করতে আসেননি । এরপর সে কোরায়শের কাছে ফিরে গেলো । সে দেখে গিয়েছিলো যে রসূল (স.) ওযু করলে তার ওযুর পানি এবং তিনি থুথু ফেললে তীর থুথু নেয়ার জন্য তার শিষ্যরা কিভাবে পাল্লা দেয়৷ তার চুল পড়লেও তা নেয়ার জন্যে ছুটোছুটি শুরু হয়ে যায়। সে কোরায়শকে গিয়ে বললো, ওহে কোরায়শ! আমি এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছি যার রাজ্যে পারস্য, আবিসিনিয়া ও রোমের সম্রাটের মতো দোর্দন্ড ক্ষমতাশালী ও প্রতাপশালী। আল্লাহ তায়ালার কসম, মোহাম্মাদের সাথীরা তার যেমন আনুগত্য করে, তেমন কোনো রাজাকেও তার প্রজাদের আনুগত্য পেতে দেখিনি । আমি নিশ্চত যে, মোহাম্মাদের সাথীরা কোনো অবস্থাতেই তাকে কারো হাতে সমর্পণ করবে না। এখন তোমরা ভেবে দেখো কী করবে। আঙুল ে-১)-একর পক্ষ ত্েেকে মক্কা দৃত ০প্রন্পণ ইবনে ইসহাক বলেন, রসূল (স.) তার উদ্দেশ্য জানানোর জন্যে খাররাশ বিন উমাহইয়া তারা হত্যা করলো। তারা খাররাশকেও হত্যা করতে চেয়েছিলো । কিন্তু আহাবিশীয়রা তা করতে দেয়নি, বরং তাকে রসূল (স.) কাছে ফিরে আসতে দিয়েছিলো । ইবনে ইসহাক আরো বলেন, কোরায়শ চন্লিশ বা পঞ্চাশ জনের একটা দলকে রসূল (স.)-এর বাহিনীর পাশ দিয়ে চক্কর দিতে ও সাহাবীদের কোনো একজনকে ধরে নিতে পাঠিয়েছিলো। কিন্তু তারা সবাই থেফতার হয়ে রসূল (স.)-এর কাছে নীত হয়। তিনি তাদেরকে ক্ষমা করেন ও ছেড়ে দেন। অথচ তারা রসূল (স.)-এর বাহিনীকে লক্ষ করে পাথর ও তীর ছুঁড়েছিলো। এরপর তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাকলেন এবং তাকে মক্কায় পাঠিয়ে কোরায়শ নেতৃবৃন্দকে তার আগমনের উদ্দেশ্য অবহিত করার ইচ্ছা ব্যক্ত করলেন। ওমর (রা.) বললেন, হে রসূল (স.), আমি কোরায়শদের পক্ষ থেকে আমার জীবনাশংকা বোধ করছি। আমার গোত্র বনু আদির এমন কোনো লোক মক্কায় নেই যারা আমার পক্ষ নেবে। তাছাড়া কোরায়শের বিরুদ্ধে আমি যে কষ্র শক্রতার মনোভাব পোষণ করি, তা তারা জানে । তবে আমার চেয়েও কোরায়শদের ওপর বেশী প্রভাবশালী একজনের সন্ধান আপনাকে দিতে পারি! তিনি হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান। অগত্যা রসূল (স.) হযরত ওসমান ইবনে আফফানকে আবু সুফিয়ান ও অন্যান্য কোরায়শ নেতার কাছে এই বার্তা দিয়ে পাঠালেন যে, তিনি কোনো যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে নয়, বরং পবিত্র কা*বার যেয়ারত ও তার প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে এসেছেন। ইবনে ইসহাক বলেন, অতপর হযরত ওসমান (রো.) মক্কা চলে গেলেন। সেখানে আব্বান বিন সাঈদ ইবনুল আস তার সাথে সাক্ষাত করলো এবং তাকে আশ্রয় দিলো । হযরত ওসমান (রা.) তার কাছে রসূল (স.)-এর বার্তা পৌছালেন। বার্তা পৌছানোর পর তারা হযরত ওসমানকে বললো, তুমি যদি কা'বা শরীফ তাওয়াফ করতে চাও, তাওয়াফ করো । হযরত ওসমান বললেন, রসূল (স.) তাওয়াফ না করা পর্যন্ত আমি করবো না। অতপর কোরায়শ হযরত ওসমানকে আটক করলো । ওদিকে রসূল (স.) ও সাহাবীদের কাছে খবর পৌছলো যে, হযরত ওসমানকে হত্যা করা হয়েছে।

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।