Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 ইবনে ইসহাক বলেন, কোরায়শ নেতাদের মুখ থেকে এ কথা শুনে হুলায়স রেগে গিয়ে বললো, হে কোরায়শ জনতা, তোমাদের সাথে আমাদের যে মৈত্রী চুক্তি হয়েছিলো, তার ভেতরে এ বিষয়টা অন্তর্ভুক্ত ছিলো না যে, ব্যক্তি আল্লাহ তায়ালার ঘরের প্রতি সম্মান জানাতে আসে, তাকে কি তা থেকে প্রতিহত করা হবে? হুলায়সের জন্য মৃত্যু যার হাতে, সেই আল্লাহ তায়ালার কসম, তোমরা যদি মোহাম্মদ যে উদ্দেশ্যে এসেছে, তা তাকে করতে না দাও, তাহলে আমি সমস্ত আহাবিশীদেরকে নিয়ে চলে যাবো । একথা শুনে কোরায়শ নেতারা বললো, 'হে হুলায়স, আমরা যা পছন্দ করি, তা করতে আমাদেরকে বাধা দিও না)" ওল ওযা বিল মাসুদের আমল যুহরী বলেন, এরপর কোরায়শ রসূল (স.)-এর কাছে পাঠালো বনু সাকীফ গোত্রের নেতা ওরওয়া বিন মাসউদ সাকাফীকে। সে বললো, শোনো কোরায়শ, আমি দেখতে পাচ্ছি, তোমরা যাকেই মোহাম্মাদের কাছে পাঠাচ্ছ, সে ফিরে এলে তাকে তোমরা অনেক ভর্সনা করছো ও কটু কথা বলছো। তোমরা তো জানো, আমি তোমাদের সন্তান এবং তোমরা আমার বাবা । (তার মা কোরায়শের শাখা বনু আন্দুশ শামসের মেয়ে ছিলো) তোমাদের ওপর কী বিপদ এসেছে, তা আমি শুনেছি। সে জন্যে আমার গোত্রের যারা আমার অনুগত তাদেরকে সমবেত করেছি এবং তোমাদেরকে সান্ত্বনা দিতে এসেছি।" কোরায়শ বললো, তুমি ঠিকই বলেছো, আমরা তোমার ওপর কোনো দোষারোপ করিনি । তারপর সে রসূল (স.)-এর কাছে গিয়ে তার সামনেই বসলো । '| তারপর বললো, হে মোহাম্মাদ, তুমি তো বিরাট একদল মানুষ জমায়েত করে তোমারই গোত্রের লোকদেরকে ধ্বংস করার জন্য নিয়ে এসেছো, তাই না? তবে শুনে রাখো, কোরায়শ তোমাকে যুদ্ধে হারাতে তাদের সন্তানসম্ভবা নারী ও দুধ খাওয়ানো মায়েদেরকে পর্যন্ত সাথে নিয়ে বাঘের চামড়া পরে বেরিয়ে এসেছে। তারা আল্লাহ তায়ালার কাছে প্রতিজ্ঞা করেছে যে, তোমাকে কোনো ক্রমেই বলপ্রয়োগে মক্কায় ঢুকতে দেবে না। আল্লাহ তায়ালার কসম, হয়তো আগামীকাল আমিও তাদের সাথে থাকবো এবং তোমার কাছে তাদের উপস্থিতি সুস্পষ্ট হয়ে ওঠবে। একথা বলার সময় হযরত আবু বকর (রো.), রসূল (স.)-এর পেছনে বসেছিলেন। তিনি তাকে ধমক দিয়ে বললেন, আমরা কি রসূল (স.)-কে পর্যুদস্থ হতে দেবো? ওরওয়া বললো, হে মোহাম্মাদ এ লোকটি কে? তিনি বললেন, এ হচ্ছে ইবনে আবি কোহাফা। সে বললো, আল্লাহ তায়ালার কসম, আমার যদি তোমার সাহায্যের প্রয়োজন না হতো, তাহলে আমি এর প্রতিশোধ নিতাম । সেই প্রয়োজনের কারণে এটা সহ্য করলাম । এরপর সে রসূল (স.)-এর দীড়ি বিলি দিতে দিতে তীর সাথে কথা বলতে লাগলো । ওদিকে হযরত মুগীরা ইবনে শোবা (রা.)তখন লৌহ শিরস্ত্রান পরে রসূল (স.)-এর মাথার কাছে দীড়িয়ে ছিলেন, সে যখনই তার দীড়ি বিলি দিচ্ছিলো, তখনই তিনি তার হাতে আঘাত করছিলেন আর বলছিলেন, রসূল (স.)-এর মুখ থেকে তোমার হাত সরাও । নচেত এই অন্তর দিয়ে ওটা সরানো হবে” ওরওয়া বললো, ধিক তোমাকে । তুমি কতো কর্কশভাষী! রসূল (স.) মুচকি হাসলেন, তখন ওরওয়া বললো, হে মোহাম্মদ, এ ব্যক্তি কে? রসূল (স.) বললেন, এ তোমার ভাতিজা মুগীরা ইবনে শোবা। সে বললো, ওহে বিশ্বাসঘাতক! মাত্র সেদিনও তো আমি ইবনে হিশাম বলেন, ওরওয়া তার এই কথা দ্বারা যা বুঝাচ্ছিলো তা হলো, কোনো এক বিরোধ নিয়ে মুগীরা ইসলাম গ্রহণের আগে বনু মালেক বিন সাকীফের ১৩ জনকে হত্যা করেছিলেন । এতো বনু মালেক ও মুগীরার পক্ষ যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়৷ ওরওয়া দশটা দিয়ত (রক্তপণ) দিয়ে এই উত্তেজনা প্রশমিত করেছিলো ও বিবাদ মিটিয়ে দিয়েছিলো ।

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।