17100)://151977)18301.৬%01-0])7055.05010) যেতে লাগলেন। তারা মিরারের পাহাড়ের কাছে যেতেই রসূল (স.)-এর উটনীটা শুয়ে পড়লো, তা দেখে মুসলমানদের অনেকেই বলে উঠলো, উটনীটা গোয়ার্তৃমি শুরু করেছে। রসূল (স.) বললেন, গোয়ার্তুমি করছে না এবং এটা তার স্বভাবও নয়। আসলে আবরাহার হস্তি বাহিনী মক্কায় প্রবেশে যে বাধার সম্মুখীন হয়েছিলো, এ উটনীটা সেই একই বাধার সম্মুখীন । আজ কোরায়শ আমাকে রক্তসম্পর্ক বজায় রাখার দাবী জানিয়ে যে প্রস্তাবই দেবে, আমি তা মেনে নেবো। (বোখারীর বর্ণনা অনুসারে রসূল (সে.) বললেন, যে আল্লাহ তায়ালার হাতে আমার জীবন তার শপথ, আন্রাহ তায়ালার নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি সম্মান প্রদর্শন সাপেক্ষে কোরায়শ আমার কাছে যে দাবীই জানাবে আমি তা মেনে নেব।) তারপর রসূল (স.) মুসলমানদেরকে বললেন, তোমরা এখানে যাত্রাবিরতি করো । তাকে বলা হলো, হে রসূলুল্লাহ! এই প্রান্তরে পানি নেই। রসূল (স.) নিজের একটি ত্রীর বের করে জনৈক সাহাবীকে দিলেন। সে সাহাবী তৎক্ষণাত সামান্য বৃষ্টির পানি ধারণকারী একটা নীচু জায়গায় তীরটা গেড়ে দিতেই তা পানিতে ভরে. উঠলো। [ও এভাবে রসূল (স.) নিশ্চিন্ত হলে, তখন তার কাছে বুদাইল বিন ওয়ারকা খাযায়ীর নেতৃত্বে বনু খাযায়া গোত্রের একটা প্রতিনিধি দল এসে রসূল (স.)-কে জিজ্ঞেস করলো, তিনি কী উদ্দেশ্যে এসেছেন? রসূল সে.) তাদেরকে জানালেন যে, তিনি যুদ্ধ করতে আসেননি, কেবল কা'বা শরীফ যেয়ারত করতে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করতে এসেছেন। তারপর তিনি বিশর বিন সুফিয়ান আল কা'বীকে যা বলেছিলেন, একইরকম কথা তাদেরকেও বললেন। তারপর এই বড় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছ। আসলে মোহাম্মদ যুদ্ধ করতে আসেনি । সে এসেছে কা*বা যেয়ারত করতে । কিন্তু কোরায়শ তাদের কথায় কর্ণপাত করলো না। তারা বরং খাযায়ীদেরকেই পক্ষপাঁতিত্বে দায়ে দোষী সাব্যস্ত করে বললো, আল্লাহ তায়ালার কসম, যদি যুদ্ধ করার ইচ্ছা নিয়ে নাও এসে থাকে, তবুও সে আমাদের শহরে জোর করে ঢুকতে পারবে না এবং আরবরা আমাদের সম্পর্কে এমন কথা বলতে পারুক তা আমরা কিছুতেই হতে দেবো না। খাযায়া গোত্রের কাফের ও মুসলমান নির্বিশেষে সবাই রসূল (স.)-এর প্রতি সহানুভূতিশীল ও শুভাকাংখী ছিলো । মক্কায় যা কিছুই ঘটতো, তা তারা রসূল (স.)-এর কাছে গোপন করতো না। খাযায়ী প্রতিনিধি দলের পর কোরায়শ বনু আমের বিন লুয়াই গোত্রের মুকারেষ বিন হাফসাকে রসূল (স.)-এর কাছে পাঠালো । তাকে আসতে দেখে রসূল (স.) দূর থেকেই বললেন, এক বিশ্বাসঘাতক আসছে। তখন তিনি বুদাইল ও তার সাথীদেরকে যা বলেছিলেন তাকেও তাই বললেন। সে কোরায়শের কাছে ফিরে গিয়ে রসূল (স.) যা জানিয়েছেন তা জানালো । এরপর কোরায়শ হুলায়স বিন আলকামাকে রসূল (স.)-এর কাছে পাঠালো । সে আহাবিশ নামক মরু অঞ্চলীয় গোত্রের সরদার ছিলো । এই গোত্রটি বনু হারেস গোত্রের একটা শাখা । তাকে আসতে দেখে রসূল সে.) বললেন, এই লোকটি একজন ধর্মানুরাগী ব্যক্তি। ওকে তোমরা আমাদের কোরবানীর জন্য নিয়ে আসা পশুগুলোকে দেখিয়ে দাও। সে যখন কোরবানীর পশুগুলোকে মাঠে চরে বেড়াতে দেখলো এবং এও দেখলো যে, দীর্ঘদিন আটক থাকার কারণে পশুগুলোর দেহের বিভিন্ন স্থান থেকে পশম ঝরে গেছে, তখন সে রসূল (স.)-এর কাছে না এসেই কোরায়শের কাছে ফিরে গেলো। কেননা যে দৃশ্য সে দেখেছে, তাতে সে বুঝেছে যে, যথার্থই তিনি কা'বার যেয়ারত করতে এসেছেন । সে যখন কোরায়শকে এ কথা বললো, তখন কোরায়শ.বললো, “তুমি একজন বেদুঈণ। এ বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ।” |
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।