Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050700 মতোই আচরণ করবে, তার সাথে যুদ্ধে লিপ্ত হতে চাইবে অথবা তাকে কাবা শরীফে প্রবেশে বাধা দেবে । বেদুইনদের অনেকেই তার সাথে যাত্রা করতে প্রস্তুত হলো না। অগত্যা রসূল (স.) তার সাথী মোহাজের আনসার ও তার সাথে যোগদানকারী আরবদেরকে সাথে নিয়ে রওয়ানা হলেন। সাথে কোরবানীর জন্তুও হাঁকিয়ে নিয়ে চললেন ও ওমরার এহরাম বীধলেন, যাতে মক্কাবাসী তার . | যুদ্ধের ইচ্ছা নেই ভেবে আশ্বস্ত ও নিরাপদ বোধ করে এবং নিশ্চিত হয় যে, তিনি শুধু কা'বা শরীফের যেয়ারত ও তার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এসেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা সংখ্যায় ছিলাম চৌদ্দশো। যুহরী বলেন, রসূল (স.) যাত্রা করে যখন মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে উপনীত হলেন, তখন তার সাথে বিশর বিন সুফিয়ান আল কাবী সাক্ষাত করলো । সে বললো, হে রসূল! কোরায়শ আপনার যাত্রার খবর পেয়ে গেছে। খবর পেয়ে তারা সদলবলে বেরিয়েছে । এমনকি তাদের সাথে গর্ভবতী ও স্তন্যদানকারীনী মহিলারাও বেরিয়ে এসেছে। সবাই বাঘের চামড়া পরেছে এবং যী তুবাতে যাত্রা বিরতি করেছে। তারা আন্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছে যে, আপনাদেরকে কখনো মন্কায় ঢুকতে দেবে না। খালেদ বিন ওলীদ তাদের অধিনায়ক হয়ে আসছে। তারা কুরাউল গামীমে পৌছে গেছে। (উসফান থেকে আট মাইল সামনে অবস্থিত জায়গার নাম) রসূল (স.) এ কথা শুনে বললেন, ধিক কোরায়শকে! যুদ্ধ তাদেরকে গিলে খেয়ে ফেলেছে । আমাকে সমগ্র আরব | জাতির সাথে একটা বুঝাপড়া করতে দিলে তাদের অসুবিধা কোথায়? আরবরা যদি আমাকে খতম করে দেয়, তাহলে তো তারা যা চায় সেটাই হয়ে যাবে । আর যদি আল্লাহ তায়ালা তাদের ওপর আমাকে বিজয়ী করেন, তাহলে তারা দলে দলে ইসলামে যোগদান করবে । আর তা না হলে তারা আমার সাথে সর্বশক্তি দিয়ে লড়াই করবে । তাহলে কোরায়শের ভাবনাটা কি? আন্নাহর কসম, আল্লাহ তায়ালা আমাকে যে বাণী দিয়ে পাঠিয়েছেন তার প্রতিষ্ঠার জন্য আমি সর্বাত্মক সংগ্রাম চালিয়েই যাবো-যতক্ষণ না আল্লাহ তায়ালা আমাকে বিজয়ী করেন অথবা আমার এই গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর তিনি বললেন, এখানে এমন কে আছে, যে আমাদেরকে এমন পথে মক্কায় নিয়ে যেতে পারে মক্কাবাসীরা যেপথ দিয়ে আসছে তার থেকে ভিন্ন? ইবনে ইসহাক বলেন, বনু আসলাম গোত্রের একজন বললো, হে আল্লাহর রসূল, আমি পারবো আপনাদেরকে সে রকম একটা পথ দিয়ে নিয়ে যেতে । অতপর সে মুসলমানদেরকে একটা দুর্গম প্রস্তরময় পাবর্ত্য পথ ধরে নিয়ে চললো । এ পথ ধরে চলা মুসলমানদের জন্য খুবই কষ্টসাধ্য ছিলো। একসময়ে তারা এই দুর্গম পথ অতিক্রম করে সমভূমিতে উপনীত হলো। রসূল (স.) মুসলমানদেরকে বললেন, তোমরা বলো, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ও তওবা করি। তারা তৎক্ষণাত তা বললো । তখন রসূল (স.) বললেন, বনী ইসলাঈলকেও এই কথার সমার্থক “হিততাতুন' বলতে বলা হয়েছিলো, কিন্তু তারা তা বলেনি। ইবনে শিহাব আয যুহরী বলেন, এরপর রসূল (স.) জনগণকে আদেশ দিলেন যে, তোমরা 1 হিম্যের ভেতর দিয়ে মিরারের সংকীর্ণ গিরিপথ দিয়ে মক্কার নিম্নাঞ্চলের হোদায়বিয়ার সমভূমি অভিমুখে এগিয়ে যাও। (মক্কার অদূরে একটা গ্রামের নাম হোদায়বিয়া) এরপর মুসলমানরা সেই পথ ধরে এগিয়ে চললো । কোরায়শ বাহিনী যখন মুসলমানদের পথের উড়ন্ত ধুলো দেখতে পেয়ে | বুঝলো যে, তারা যে পথ দিয়ে যাচ্ছে, মুসলমানরা তা থেকে ভিন্ন পথ ধরে এগিয়ে যাচ্ছে, তখন তারা ত্বরিতগতিতে কোরায়শের কাছে ফিরে গেলো । এদিকে রসূল (সে.) তার দলবল নিয়ে এগিয়ে

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।