17100)://151977)18301.৬%01-0])7055.050100 স্তশ্ফি্ত আোোচ্লা এই সূরাটা মাদানী । হিজরতের ষষ্ঠ বছরে হোদায়বিয়ার সন্ধির পর এটি নাযিল হয়। এতে হোদায়বিয়ার সন্ধির গুরুতৃপূর্ণ ঘটনা ও তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচিত হয়েছে । এই সময়ে মুসলমানদের ও তাদের আশপাশের অবস্থা কেমন ছিলো, তাও এতে তুলে ধরা হয়েছে। সূরা মোহাম্মাদ কোরআনের ধারাক্রম অনুসারে. এই সূরার পূর্বে থাকলেও এই দুই সূরার নাযিল হওয়ার মাঝে প্রায় তিন বছরের ব্যবধান ছিলো। এই তিন বছরে সার্বিক দিক থেকে মদীনার মুসলমানদের অবস্থায় বহু গুরুতৃপূর্ণ পরিবর্তন সংঘটিত হয়েছিলো । এই পরিবর্তন যেমন সূচিত হয়েছিলো মুসলমানদের সামষ্টিক জীবনে, তেমনি সূচিত হয়েছিলো তাদের শত্রুদের জীবনেও । অনুরূপভাবে মুসলমানদের মানসিক অবস্থা, ঈমানী দৃঢ়তা ও সুগভীর পরিপন্ধ ঈমানের ওপর টিকে থাকার ক্ষেত্রেও তাদের পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছিলো । স্ুক্বাটিন্ন পটভূমি সূরা ও তার পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করার আগে যে ঘটনাকে কেন্দ্র করে এ সূরাটি নাষিল হয়েছে, তার বিবরণ দেয়া উচিত বলে আমি মনে করি। এতে করে পুনরায় সেই পরিস্থিতি ও পরিবেশ আমাদের সামনে ভেসে উঠবে, যা কোরআন নাধিল হবার সময়ে তৎকালীন মুসলমানরা প্রত্যক্ষ করেছিলো । একদিন রসূল (স.) স্বপ্ন দেখলেন যে, তিনি স্বয়ং ও তাঁর সাথে অন্যান্য মুসলমানরা কেউবা চুল কামিয়ে কেউবা চুল ছেটে পবিত্র কা”বায় প্রবেশ করছেন। অথচ হিজরতের পর থেকেই মোশরেকরা তাদেরকে মক্কায় প্রবেশ করতে দিচ্ছিলো না। এমনকি যে নিষিদ্ধ মাসগুলোকে জাহেলী যুগের আরবরাও সম্মান করতো, যে নিষিদ্ধ মাসগুলোতে তারা অস্ত্র সংবরণ করতো এবং যুদ্ধ বিগ্রহ ও মাসজিদুল হারামে প্রবেশে কাউকে বাধা দেয়া ঘোরতর অন্যায় বলে মনে করতো, সেই নিষিদ্ধ মাসগুলোতেও তারা মুসলমানদেরকে মন্কায় প্রবেশ করতে দিত না। তারা এই মাসগুলোকে এতোই সম্মান করতো যে, নিজ বংশের কোনো নিহত ব্যক্তির প্রতিশোধ গ্রহণ থেকেও তারা বিরত থাকতো । এই মাসগুলোতে কেউ তার পিতা বা ভাইয়ের হত্যাকারীকে দেখলেও তার ওপর তরবারী তুলতোনাএবং তাকে মাসজিদুল হারামে ঢুকতে বাধা দিতো না। অথচ মুসলমানদের ব্যাপারে তারা তাদের এই অটুট এঁতিহ্যকেও লংঘন করলো এবং হিজরতের পরবর্তী পুরো দুষ্টা বছর রসূল (স.) ও মুসলমানদেরকে পবিত্র কা'বায় প্রবেশ করতে দিলো না। হিজরতের ৬ষ্ঠ বছরে পদার্পণ করার পর রসূল (স.) এই স্বপ্রটা দেখলেন। যখন তিনি মুসলমানদেরকে এই স্বপ্নের কথা জানালেন তখন তারা একে একটা শুভ লক্ষণ মনে করে খুশী হলো। হোদায়বিয়ার ঘটনা সম্পর্কে ইবনে হিশামের বর্ণনা সবচেয়ে পূর্ণাংগ ও বিস্তারিত চিত্র তুলে ধরে। সার্বিক বিচারে ইমাম বোখারী, ইমাম আহমদ এবং ইমাম ইবনে হাযমের “জাওয়ামিউস্ সীরাত, গ্রন্থে উদ্ধৃত বর্ণনার সাথে এ বর্ণনার হুবহু মিল রয়েছে। ইবনে ইসহাক বলেন, “অতপর রসূল (স.) রমযান ও শওয়াল মাস মদীনায় অবস্থান করলেন। (বনু সুসতালিকের যুদ্ধ ও তারপর হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ রটনাসংক্রান্ত ঘটনার পর) যিলকদ মাসে তিনি ওমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওয়ানা হলেন। যুদ্ধের কোনো ইচ্ছাই তার ছিলো না। তিনি মদীনার আশপাশের আরব ও মরুচারী বেদুইনদেরকেও তার 848508188/44854485 ৪28885543৯৮ বিল্লাল ১৯তম ১৫
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।