Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) তাহলে আর এই কার্পণ্য কেন? কেন এই হাত গুটিয়ে রাখা? তোমাদের নিজেদের হাতে যা কিছু আছে এবং তোমাদের দানের বিনিময় হিসেবে যা কিছু পাবে সবই তো আল্লাহর দেয়া এবং তারই অনুগহ! এরপর শেষ কথাটি বলা হচ্ছে এবং সর্বশেষ একটি সিদ্ধান্ত জানিয়ে দেয়া হচ্ছে। আর সেটি হলো এই, “যদি তোমরা মুখ ফিরিয়ে নাও,তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন" ... কারণ আল্লাহ তায়ালা তার দ্বীনের দাওয়াতের জন্যে তোমাদেরকে নির্বাচিত করেছিলেন । এটা তোমাদের প্রতি তার পক্ষ থেকে অনুগ্রহ, সম্মান ও দান ব্যতীত আর কিছুই নয় । এখন তোমরা যদি নিজেদেরকে এই সম্মান ও অনুগ্রহের উপযুক্ত বলে প্রমাণ করতে সক্ষম না হও, এই মর্যাদার সাথে সং্িষ্ট দায় দায়িত্‌ পালনে সক্রিয় না হও এবং তোমাদেরকে যে সম্মান দান করা হয়েছে তার যথাযথ মূল্য অনুধাবন করতে সক্ষম না হও তাহলে আল্লাহ তায়ালা তোমাদের কাছ থেকে তা ছিনিয়ে নেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে এই সম্মানের জন্যে মনোনীত করবেন যারা এর মর্যাদা বুঝে ও কদর করে। আলোচ্য আয়াতের এই বক্তব্যের মাঝে এক ধরনের সতর্কবাণী লুকিয়ে আছে । এটা কেবল তারাই উপলব্ধি করতে পারে যারা ঈমানের স্বাদ পেয়েছে, যারা আল্লাহর কাছে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন, যারা এই জগতের বুকে আল্লাহর আমানতের বাহক হিসেবে নিজেদের মর্যাদার ব্যাপারে সচেতন, যারা নিজেদের অন্তরে আল্লাহর সার্বভৌমত্বকে ধারণ করে পৃথিবীতে বিচরণ করে, যাদের অস্তিত্বে আল্লাহ্‌র নূর উদ্ভাসিত হয়ে আছে এবং যারা নিজ প্রভুর দেয়া গুণ বৈশিষ্ট ধারণ করে চলাফেরা করে। যে মানুষ একবার ঈমানের তাৎপর্য উপলব্ধি করতে পেরেছে, যে মানুষ অন্তরে ঈমানের এই তাৎপর্যকে ধারণ করে জীবন পরিচালনা করেছে, তার কাছ থেকে যদি এই ঈমানকে ছিনিয়ে নেয়া হয় তাকে যদি আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেয়া হয়, তার মুখের সামনে যদি আল্লাহর সকল দরজা বন্ধ করে দেয়া হয় তাহলে তার জন্যে জীবন দুর্বিসহ হয়ে পড়বে, জীবনের আনন্দই যে হারিয়ে ফেলবে । বরং এ জীবন বিশেষ করে তাদের জন্যে এক অসহনীয় নরক হয়ে দীড়াবে যারা একবার আল্লাহর নৈকট্য লাভের পর তা বিচ্ছেদের শিকার হয়েছে। এটা সন্দেহাতীত সত্য যে, ঈমান হচ্ছে একটা বড় নেয়ামত। দুনিয়াতে কোনো কিছুই এর সমতুল্য হতে পারে না। অপরদিকে জীবন হচ্ছে খুব তুচ্ছ ও নগণ্য । তেমনিভাবে ধন সম্পদও হচ্ছে অতি নগণ্য ও তুচ্ছ। তাই ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় রাখা হয় অন্য সব কিছু তাহলে ঈমানের পাল্লাই ভারী থাকবে । কাজেই আল্লাহর পক্ষ থেকে একজন মোমেনের জন্যে এটা একটা গুরুতর সতর্কবাণীই বটে। লাল ১৯তম ১৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।