17100)://151977)18301.৬%01-0])7055.050100 কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে, তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। আল্লাহ তায়ালা অভাবমুক্ত এবং তোমরা অভাবপ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মতো হবে না।' (আয়াত ৩৮) আলোচ্য আয়াতে তৎকালীন মুসলিম সমাজের চিত্র তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে ধন সম্পদ ব্যয় করার আহ্বানের প্রতি তারা কি ধরনের মনোভাবের পরিচয় দিতো, সে কথাও বলা হয়েছে । এখানে কোরআন নিজেই ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছে যে, তাদের কেউ কেউ কার্পণ্য দেখাতো । এর দ্বারা একথাও বুঝা যায় যে, তাদের মাঝে এমন অনেকেই ছিলো যারা আদৌ কোনো কার্পপ্যের আশ্রয় নিতো না। এটাই হচ্ছে তখনকার যুগের বাস্তবতা । বিভিন্ন সত্য ও নির্ভরযোগ্য বর্ণনায় তা জানা যায়। স্বয়ং কোরআন শরীফেই এ সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয়েছে। সেচ্ছায় ও সানন্দে আল্লাহর রাস্তায় দান ও ত্যাগের যে দৃষ্টান্ত ইসলাম স্থাপন করেছে তা রীতিমতো বিরল ও অভাবনীয় । কিন্তু তা সত্তেও সম্পদের বেলায় কার্পণ্য দেখানোর মতো লোকের অস্তিত্ থাকাটা অসম্ভব নয়। বরং অনেকের কাছে অর্থ বিসর্জনের চেয়ে প্রাণ বিসর্জন অনেক সহজ ৷ সেই জাতীয় কার্পণ্যের চিকিৎসা করতে গিয়েই সম্ভবত আয়াতে বলা হয়েছে, “যারা কৃপণতা করবে, তারা নিজেদের প্রতিই কৃপণতা করবে ।' বলা বাহুল্য, মানুষ ইহজগতে আল্লাহর পথে যা কিছু খরচ করে তার জমার খাতায় তা সঞ্চয় হিসেবে থাকে; এই সঞ্চয় প্রয়োজনের মুহুর্তে তার কাজে আসবে । সেই মুহৃর্তটি যখন আসবে তখন তা শেষ সম্বল হিসেবে কাজে আসবে । কাজেই মানুষ যদি ইহজগতে আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে কৃপণতা করে, তাহলে এই কৃপণতা প্রকৃতপক্ষে সে নিজের সাথেই করছে। কারণ, এর ফলে তার নিজ সঞ্চয়ের ঘাটতি দেখা দেবে, এই সম্পদ তার নিজের জন্যেই ক্ষতির কারণ হয়ে দীড়াবে এবং সে নিজেই নিজেকে বঞ্চিত করবে । একথা ঠিক যে, আল্লাহ তায়ালা যখন মানুষকে তার রাস্তায় খরচ করতে বলেন, তখন এর দ্বারা প্রকৃতপক্ষে তাদের মলই কামনা করে থাকেন, তাদের সচ্ছলতাই কামনা করেন এবং এই দলকে পরকালে তাদের জন্যে বিরাট সঞ্চয় হিসেবে রেখে দেন। এই দান থেকে তিনি নিজে কিছুই লাভ করেন না । কারণ, তিনি তাদের এই দানের আদৌ মুখাপেক্ষী নন। তাই বলা হয়েছে, “আল্লাহ তায়ালা হচ্ছেন অভাবমুক্ত আর তোমরা হচ্ছো অভাবী" ... কারণ তিনিই তোমাদেরকে ধন সম্পদ দান করেছেন এবং তিনিই তোমাদের দানকে তোমাদের জন্যে সঞ্চয় করে রেখে দেন। তিনি দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দান করেছেন সেগুলো থেকেও তিনি বে নিয়া এবং পরকালের জন্যে যা কিছু তোমাদের হিসেবে সঞ্চয় করে রাখেন, সেগুলো থেকেও তিনি বে নিয়ায। এসবে তার কোনো প্রয়োজন নেই । বরং উভয় জগতে ও উভয় অবস্থায় তোমরাই তার প্রতি মুখাপেক্ষী । পৃথিবীতে জীবিকার জন্যে তোমরা তীর মুখাপেক্ষী । কারণ, তিনি জীবিকার ব্যবস্থা না করে দিলে তা যোগান দেয়ার মতো ক্ষমতা ও শক্তি তোমাদের নেই। তেমনিভাবে পরকালেও তোমরা তীর প্রতিদানের প্রতি মুখাপেক্ষী । কারণ তিনিই অনুগবহ করে তোমাদেরকে প্রতিদান দেবেন। তোমাদের নিজের প্রয়োজন মিটানোর মতো ব্যবস্থাই যেখানে তোমাদের নেই, সেখানে পরকালের জন্যে অতিরিক্ত আর কী থাকবেঃ কাজেই সেখানে যা পাওয়া যাবে তা আল্লাহর অনুগ্ধহ ছাড়া আর কিছুই নয়।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।