Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) অর্থাৎ এই পার্থিব জীবনের পেছনে যদি কোনো মহৎ ও স্থায়ী উদ্দেশ্য না থাকে তাহলে এই জীবন নিছক খেলাধুলা ও রং তামাশায় পর্যবশিত হবে। আল্লাহর মনোনীত জীবন বিধান থেকে বিচ্ছিন্ন হয়ে এই পার্থিব জীবন অতিবাহিত করলে তা খেল তামাশা ছাড়া আর কিছুই হবে না। কারণ সেই জীবন বিধানের ফলে পার্থিব জীবন পরকালের জন্যে শষ্যক্ষেত্রস্বরূপ বলে গণ্য হয়। যারা এই পার্থিব জগতে আল্লাহর খেলাফতের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, তারাই অংশে সে কথাই বলা হয়েছে । যেমন, “তোমরা যদি বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো, তাহলে আল্লাহ তায়ালা তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন।” এর দ্বারা বুঝা গেলো যে, ঈমান ও তাকওয়ার ফলেই পার্থিব জীবন খেল তামাশীর পর্যায় থেকে বের হয়ে আসে এবং তাতে যথার্থতার গুণ সৃষ্টি হয়। এই ঈমান ও তাকওয়াই পার্থিব জীবনকে নিছক জৈবিক ভোগের স্তর থেকে তুলে নিয়ে খেলাফতে রাশেদার স্তরে নিয়ে পৌছিয়ে দেয়, যার সম্পর্ক হচ্ছে উর্ধলোকের সাথে। পার্থিব জীবন যখন এই স্তরে উন্নীত হয় তখন মোমেন মোত্তাকী বান্দা এই পৃথিবীর ধন সম্পদ থেকে যা কিছু খরচ করবে তা বৃথা যাবে না। বরং সেটাই হবে তার জন্যে পরকালের চিরস্থায়ী জীবনের পরম পাওনার উপায়। তা সত্তেও আল্লাহ তায়ালা মানুষকে তার গোটা ধন সম্পদ তীর রাস্তায় খরচ করার কথা বলেন না। এমন কোনো দায় দায়িত্বও তাদের ওপর চাপিয়ে দেন না যা তাদের জন্যে দুঃসাধ্য । কারণ, তিনি মানুষের স্বভাবজাত দুর্বলতাগুলো জানেন এবং সম্পদের প্রতি তাদের মনের দুর্বলতার কথাও জানেন। তাই তিনি সাধ্যের বাইরে কোনো কিছু করার দায়িত্ কাউকে দেন না। তিনি বান্দাদের প্রতি দয়া পরবশ হয়েই তাদেরকে তাদের গোট ধন সম্পদ খরচ করার নির্দেশ দেন না। তিনি জানেন যে, এরূপ নির্দেশ দেয়া হলে সেটা হবে তাদের জন্যে কঠিন এবং তা পালনে তারা কার্পণ্য দেখাবে । তাই আয়াতে বলা হয়েছে, “তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইলে অতপর তোমাদেরকে অতিষ্ঠ করলে তোমরা কার্পণ্য করবে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দেবেন ।' (আয়াত ৩৭) আলোচ্য আয়াতের বক্তব্যে যে বিষয়টি স্পষ্টরূপে বুঝা যাচ্ছে, তা হলো মহাজ্ঞানী ও সুক্ষদর্শী আন্রাহ তায়ালা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল । তিনি যে বিধান তার বান্দাদের জন্যে মনোনীত করছেন তা তাদের স্বভাবের সাথে, তাদের প্রকৃতির সাথে, তাদের যোগ্যতার সাথে, তাদের সামর্থের সাথে এবং তাদের অবস্থার সাথে সম্পূর্ণরূপে সংগতিপূর্ণ। বস্তুত এই বিধান হচ্ছে একটি খোদায়ী ও মানবিক নীতির গোড়াপত্তন করা । এই নীতিটি খোদায়ী হবে এই কারণে যে, এর রূপকার হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা । আর মানবিক হবে এই কারণে যে, এতে মানবীয় শক্তি সামর্থ্য এবং চাহিদা ও প্রয়োজনের প্রতি লক্ষ রাখা হয়েছে। আল্লাহ তায়ালা যেহেতু নিজেই ্রষ্টা, কাজেই তিনি তার সৃষ্টি সম্পর্কে পুরোপুরি অবহিত । তাছাড়া তিনি সৃক্ষ্দর্শী ও সর্বজ্ঞাতাও। আল্লাহর পত্খে বক্স এর পরের আয়াতে আল্লাহর রাস্তায় খরচ করার আহ্বানে সাড়া দেয়ার ক্ষেত্রে তাদের মনোভাব কি ছিলো, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাথে সাথে ধন দৌলতের প্রতি মানবীয় দুর্বলতার চিকিৎসার জন্যে কোরআনের নিজস্ব পদ্ধতিও গ্রহণ করা হয়েছে যেমনটি করা হয়েছে জেহাদের প্রতি ওঁদাসীন্যের চিকিৎসার ক্ষেত্রে। যেমন আয়াতে বলা হয়েছে, “শোনো, তোমরাই তো তারা, যাদেরকে আন্মাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে, অতপর তোমাদের কেউ /

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।