17100)://151977)18301.৬%01-0])7055.050100 তাফসীল্র কী বিলাত্িলিত কোরআন এই সাবধানবাণী ইর্গিত বহন করে যে, তৎকালীন মুসলিম সমাজে এমন বেশ কিছু লোকও ছিলো যাদের জন্যে জেহাদের মতো দীর্ঘ ও কষ্টসাধ্য দায়িত্ ছিলো একটা বোঝাস্বরূপ। এই বোঝা বহন করতে গিয়ে তারা হীনবল ও ধৈর্যহারা হয়ে পড়তো এবং যুদ্ধ বিগ্বহের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে সন্ধি ও শান্তিচুক্তি করতে আগ্রহবোধ করতো । তাছাড়া মোশরেকদের সাথে তাদের অনেকেরই আত্মীয়তার সম্পর্কসহ ব্যবসায়িক ও আর্থিক স্বার্থও জড়িত ছিলো । এসব কারণে তারা সন্ধি ও শান্তিচুক্তির জন্যে আগ্রহী হয়ে উঠতো । এটাই মানবিক দুর্বলতা । এই দুর্বলতা এবং স্বভাবজাত মনোবৃত্তি কাটিয়ে ওঠার জন্যে ইসলামী শিক্ষা মানুষকে সর্বতোভাবে সাহায্য করে। এক্ষেত্রে ইসলামী শিক্ষা অভাবনীয় সফলতা দেখাতে সক্ষমও হয়েছে। তা সত্তেও মাদানী যুগের সেই গোড়ার দিকে দুর্বলচিত্তের কিছু লোকের অস্তিত্ব থাকাটা বিচিত্র ছিলো না। এসব আয়াত তাদেরকেই সংশোধন করার জন্যে অবতীর্ণ হয়েছে । আর এই দুর্বল চিত্তের লোকদের সংশোধন পবিত্র কোরআন কিভাবে করে তা লক্ষণীয় । কোরআনের এ শিক্ষাপদ্ধতি আমাদের মানবীয় দুর্বলতা সব যুগে একই ধরনের থাকে। আয়াতে বলা হয়েছে, তোমরাই বিজয়ী হবে, কাজেই হীনবল হয়ে সন্ধি ও শান্তিচুক্তির পেছনে পড়ো না। কারণ তোমরা ওদের তুলনায় জীবন বোধ, বিশ্বীস ও জীবন দর্শনের ক্ষেত্রে উন্নত, মহাশক্তির অধিকারী আল্লাহর সাথে যোগসূত্রের ক্ষেত্রেও তোমরা উন্নত । আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যের ক্ষেত্রেও তোমরা উন্নত। অর্থাৎ শক্তির দিক থেকে, অবস্থানের দিক থেকে এবং সাহায্য সহযোগিতার দিক থেকে তোমরাই উন্নত ও প্রবল । কারণ তোমাদের সাথে রয়েছেন মহা শক্তিধর স্বয়ং আল্লাহ তায়ালা । তোমরা একা নও। তোমরা রয়েছো সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর সত্ত্বার তত্বাবধানে । তিনিই তোমাদের সাহায্যকারী এবং তোমাদের সাথে সর্বদা বিচরণকারী | তিনিই তোমাদের রক্ষক ও সহায়ক । কাজেই যখন আন্মাহ তায়ালা নিজে তোমাদের সাথে রয়েছেন তখন তোমাদের শক্ররা তোমাদের কি ক্ষতি করতে পারবে? তাছাড়া এই জেহাদের জন্যে তোমরা যা কিছু খরচ করছো, যে শ্রম দিচ্ছ এবং যে ত্যাগ ও কষ্ট স্বীকার করছো এর সব কিছুই তোমাদের আমলনামায় লেখা হচ্ছে। এর একটিও বৃথা যাবে না। তাই বলা হয়েছে, “তিনি কখনও তোমাদের কর্ম হ্রাস করবেন না ।' অর্থাৎ তোমাদের কর্মের প্রতিদান, ফলাফল ও বিনিময় থেকে আল্লাহ তায়ালা বিন্দুমাত্রহ্াস করবেন না। যার সম্বন্ধে স্বয়ং আল্লাহ্ তায়ালা ঘোষণা দিচ্ছেন যে সে প্রবল, তার সাথে আল্লাহর সাহায্য সহযোগিতা রয়েছে, তার কোনো কর্মই বৃথা যাবে না এবং সে সম্মানিত হবে, সমাদৃত হবে, সাহায্যপুষ্ট হবে এবং পুরস্কৃত হবে, তাহলে এমন ব্যক্তি কি কারণে হীনবল হবে এবং সন্ধি ও শাস্তিচুক্তির জন্যে অধীর হয়ে পড়বে? দুনিক্াল জীবল এই হচ্ছে প্রথম মর্মবাণী। দ্বিতীয় মর্মবাণী হচ্ছে, এই পার্থিব জীবন তুচ্ছ ও নগণ্য । এই জীবনে মোমেন বান্দারা কখনও কখনও ত্যাগ ও কষ্টের শিকার হতে পারে। তবে পরকালে তাদেরকে এর বিনিময় পরিপূর্ণভাবে প্রদান করা হবে অথচ এই বিনিময় লাভের জন্যে তাদেরকে বড় অংকের অর্থ খরচ করতে হবে না । তাই আয়াতে বলা হয়েছে, “পার্থিব জীবন তো কেবল খেলাধূলা, যদি তোমরা বিশ্বীসী হও এবং সংযম অবলম্বন করো তাহলে আন্লাহ তায়ালা তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না। (আয়াত ৩৬)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।