17100)://151977)18301.৬%01-0])7055.05010) শেরেককে ক্ষমা করবেন না এবং এর বাইরে যা কিছু আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করবেন।” এই আয়াত নাধিল হওয়ার পর আমরা আমাদের আগের মত ত্যাগ করলাম এবং কবীরা গোনাহ ও অশ্লীলতায় লিপ্ত ব্যক্তিদের ব্যাপারে আশঙ্কা করতে লাগলাম এবং এর থেকে যুক্ত ব্যক্তিদের ব্যাপারে আশা পোষণ করতে লাগলাম। এসব বর্ণনা থেকে বুঝা যায়, নিখাদ ও নির্ভেজাল ঈমানের অধিকারী বান্দারা কোরআনের মর্মবাণীকে কি মন-মানসিকতা নিয়ে গ্রহণ করতো । কোরআনের আয়াত তাদের হৃদয়ে কি চঞ্চলতা ও অস্থিরতার সৃষ্টি করতো তাতে কি শিহরণ ও প্রকম্পনের সৃষ্টি হতো! কিভাবে তারা নিজেদের জীবনকে কোরআনমুখী করার জন্যে সচেষ্ট থাকতো এবং এর বিপরীতমুখিতা পরিহার করার জন্যে সদা সতর্ক থাকতো । কোরআনের বাণী ও নির্দেশকে যারা এই পর্যায়ের মন মানসিকতা ও আবেগ অনুভূতি নিয়ে গ্রহণ করতো তারাই ছিলো খাঁটি ও নির্ভেজাল মুসলমান । সক্াফেক্সদেল সর্িণাম তীর দ্বীনকে অস্বীকার করেছে, তাঁর সত্য পথে বাঁধার সৃষ্টি করেছে, তার রসূলকে কষ্ট দিয়েছে, তার নির্দেশ অমান্য করেছে এবং এই অবস্থায়ই পৃথিবী হতে বে ঈমান ও কাফের হয়ে বিদায় নিয়েছে। আয়াতে বলা হয়েছে, “নিশ্চয় যারা কাফের এবং আন্মাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, অতপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ তায়ালা কখনই তাদের ক্ষমা করবেন না।” (আয়াত ৩৪) অর্থাৎ ক্ষমার সুযোগ কেবল এই জাগতিক জীবন পর্যন্তই সীমাবদ্ধ । যমদূত আসার আগ মুহূর্ত পর্যন্ত তাওবার দরজা পাপীতাপী ও কাফের মোশরেক সবার জন্যে খোলা থাকবে। কিন্তু আত্মা যখন দেহ ত্যাগ করতে যাবে তখন আর তাওবারও সুযোগ থাকবে না এবং ক্ষমারও সুযোগ থাকবে না। সুযোগ শেষ । এই সুযোগ আর ফিরে আসবে না। এ জাতীয় আয়াতের লক্ষ্য কাফের ও মোমেন সবাই । কাফেরদের ক্ষেত্রে হুশিয়ারবাণী হিসেবে বিবেচিত, যেন এর ফলে তারা নিজেদেরকে সংশোধন করে নেয় এবং তাওবা ও ক্ষমার দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই তাওবা করে ফিরে আসে । অপরদিকে মোমেনদের ক্ষেত্রে এসব আয়াত সতর্কবাণী ও উপদেশ হিসেবে বিবেচিত হবে, এর মাধ্যমে যেন তারা এমন সব ক্রিয়া কলাপ ও আচার আচরণ পরিহার করে চলতে পারে যা মানুষকে সে বিপদ স্কুল ও অশুভ পথে নিয়ে যায়। বাতিলের সাতে আপোষ লক্ষ এই সত্যটি আমরা পরবর্তী আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা ও বিন্যাস থেকেই উপলব্ধি করতে পারি। পূর্ববর্তী আয়াতে কাফেরদের পরিণতির বিপরীতে পরবর্তী আয়াতে মুসলমানদেরকে হীনবল হয়ে সন্ধির আহ্বান জানাতে নিষেধ করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, 'অতএব তোমরা হীনবল হয়ো না এবং সন্ধির আহ্বান জানিও না। তোমরাই হবে বিজয়ী । স্বয়ং আল্লাহ তায়ালাই তোমাদের সাথে আছেন । তিনি কখনও তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। আয়াত ৩৫) এটাই হচ্ছে মোমেনদের জন্যে সাবধানবাণী । এখানে তাদের সামনে রসূলের প্রতি শক্রভাবাপন্ন কাফেরদের পরিণতি তুলে ধরা হয়েছে৷ উদ্দেশ্য হচ্ছে, মোমেনরা যেন দূর থেকে এ দানবরূপী পরিণতিকে ভয় করে চলে ।
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।