17100)://151971)18301.৬%01-0])7055.05010) মোমেন মুসলমানের ক্ষতি করতে পারলেও এর দ্বারা তারা আল্লাহর অমোঘ বিধান ও প্রাকৃতিক নিয়ম নীতির ক্ষেত্রে আদৌ কোনো হেরফের বা পরিবর্তন সাধন করতে পারবে না। মুসলমানদের যে ক্ষতি তারা করে থাকে তা আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষাস্বরূপ। এর পেছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নিহিত থাকে । এটাকে কোনোভাবেই আন্রাহর অমোঘ বিধান, প্রাকৃতিক নিয়ম নীতি, তার মনোনীত জীবনাদর্শ এবং এই জীবনাদর্শের অনুসারী ও ধারক ও বাহকদের জন্যে প্রকৃত ক্ষতি বলে গণ্য হতে পারে না। কারণ, যারা এই ক্ষতি করতে আসবে তাদের অশুভ পরিণতি আল্লাহ তায়ালা নিজেই নির্ধারণ করে রেখেছেন এবং ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, “তিনি অচিরেই তাদের কর্মসমূহকে ব্যর্থ করে দেবেন..... কাজেই তাদের সকল চত্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য । এদের পরিণাম সেই গবাদি পশুর ন্যায় হবে যে পশু বিষাক্ত লতাপাতা খেয়ে আল্লাহর দ্বীনের শক্র, আল্লাহর রসূলের শক্র এই কাফের গোষ্ঠীর ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করার পর এখন মোমেনদের প্রতি দৃষ্টিপাত করা হচ্ছে, তাদেরকে এই পরিণামের ব্যাপারে সতর্ক করা হচ্ছে এবং আল্লাহ তারালা ও তার রসূল সে.)-এর আনুগত্য করার নির্দেশ দেয়া হচ্ছে। তাদেরকে লক্ষ্য করে পরবর্তী আয়াতে বলা হয়েছে, “হে মোমেনরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসূল (স.)-এর আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।' (আয়াত ৩৩) আলোচ্য আয়াতের বক্তব্য দ্বারা বুঝা যায় যে, তৎকালীন সমাজে এমন কিছু মুসলমানের অস্তিতবও ছিলো যাদের মাঝে ইসলামের প্রতি পূর্ণ আনুগত্যের অভাব ছিলো, অথবা যাদের জন্যে ইসলামের কোনো কোনো অনুশাসন কষ্টকর ছিলো, অথবা জেহাদের জন্যে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করা কঠিন ছিলো। বিশেষ করে সেই সব শক্তিধর ও আগ্রাসী জাতিগুলোর বিরুদ্ধে যারা ইসলামের পথে বাধার সৃষ্টি করতো এবং সব দিক থেকে ইসলামকে কোনঠাসা করতে চেষ্টা করতো । শুধু তাই নয়, বরং যাদের সাথে মুসলমানদের আত্মীয়তার বন্ধন ছিলো, স্বার্থ জড়িত ছিলো যা চূড়ান্তভাবে ত্যাগ করা তাদের জন্যে কঠিন ছিলো, অথচ ইসলামের দাবীই ছিলো সেটা । যারা সত্যিকার অর্থে মুসলমান ছিলো, তাদের অন্তরে এই নির্দেশ প্রচন্ড কম্পনের সৃষ্টি করে এবং অনেকেই নিজ নিজ আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়ে কাতর হয়ে পড়ে । এ সম্পর্কে ইমাম আহমদ বিন নাসর আল মিরওয়াজী আবুল আলিয়ার বরাত দিয়ে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (স.)-এর কোনো কোনো সাহাবীরা মনে করতেন যে, কালেমা পাঠ করার পর গোনাহ করলে কোনো ক্ষতি হবে না এবং শেরেক করার পর আমল করলে কোনো লাভ হবে না। এর করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না" ... তখন তারা গোনাহের কারণে আমল বিনষ্ট হওয়ার ভয়ে কাতর হয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে ওমর (ো.) বর্ণনা করেন যে, আমরা সাহাবী সমাজ মনে করতাম যে, ভালো কাজের সব কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ৷ শেষে এই আয়াতটি নাযিল হয়, “তোমরা আল্লাহর ও রসূলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।' তখন আমরা বললাম, কোন জিনিস আমাদের আমলকে বিনষ্ট করতে পারে? আমরা নিজেরাই বললাম, “কবীরা গোনাহ ও অশ্লীলতা” তখন সূরা নেসার এই আয়াতটি নাযিল হয়, “নিশ্চয় আল্লাহ তায়ালা তার সাথে
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।