সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) স্মরণ রাখতে হবে, ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞ অথবা আধা দক্ষ লোকেরা যদি আনাড়ির মত কোন হাদীছকে মনোপুত পেয়ে গ্রহণ এবং কোন হাদীছকে নিজের মর্জির বিরুদ্ধ পেয়ে প্রত্যাখ্যান করতে থাকে অথবা ইসলাম বিরোধী কোন চিন্তা ও কর্ম ব্যবস্থার মধ্যে প্রতিপালিত ব্যক্তিরা হঠাৎ উদ্বিত হয়ে বিজাতীয় মানদণ্ডে আলোকে হাদীছসমূহের গ্রহণ বর্জনের পসরা বসায় তাহলে মুসলিম উম্মাহর নিকট তাদের দিরায়াত না গ্রহণযোগ্য হতে পারে, আর না এই জাতির সামগ্রিক বিবেক এ ধরনের অর্থহীন বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের উপর কখনো আশ্বস্ত হতে পারে। ইসলামের সীমার মধ্যে তা কেবল ইসলামের আলোকে লালিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান-বুদ্ধিই এবং ইসলামের মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই সঠিক কাজ করতে পারে। বিজাতীয় রং ও মেজাজ রঞ্জিত জ্ঞান-বুদ্ধি অথবা প্রশিক্ষণহীন জ্ঞান বিশৃঙ্খলা সৃষ্টি ব্যতীত কোন গঠনমূলক কাজ ইসলামের পরিসীমার মধ্যে করতে পারেনা। বিষয়টি আরো একটু পরিষ্কার করে এভাবে বলা যায় যে, যারা আরবী ভাষা-সাহিত্যে পারদর্শী এবং যারা ভাসাভাসাভাবে কখনো কখনো বিচ্ছিন্নভাবে কিছু হাদীছ অধ্যয়ন করেননি, বরং গভীর দৃষ্টিতে হাদীছের সব গ্রন্থ অথবা অন্ততপক্ষে কোন একটি গ্রন্থ, যেমন সহীহ আল বুখারী অথবা সহীহ মুসলিম আদ্যপান্ত পাঠ করেছেন তাদের নিকট একথা গোপন থাকার কথা নয় যে, রাসূলে কারীমের (সা) নিজস্ব একটি ভাষা এবং নিজস্ব একটি প্রকাশ ও বাচনভঙ্গী রয়েছে যা সমস্ত সহীহ হাদীছসমূহে সম্পূর্ণ এক রূপ এবং রং-এ দৃষ্টিগোচর হয় । কুরআনের মত তার সাহিত্য ও স্টাইলে এতটা স্বাতন্ত্র বিদ্যমান যে, তার অনুকরণ অন্য কারো পক্ষে সম্ভব নয়। এর মধ্যে তার ব্যক্তিত্ূই সবাক অনুভুত হয়। তাতে তার উন্নৃত মর্যাদা ও অত্যুজ্জ্বল অবস্থান দৃষ্টিগোচর হয়। তা পড়তে পড়তে মানুষের অন্তর সাক্ষ্য দিতে থাকে যে, একথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) ব্যতীত অন্য কোন ব্যক্তি বলতে পারে না। যেসব লোক অধিক পরিমাণে হাদীছসমূহ অধ্যয়ন করেন এবং রাসূলের (সা) ভাষা ও বাচনভঙ্গী উত্তমরূপে অনুধাবন করতে পেরেছেন তারা হাদীছের সনদসমূহের প্রতি দৃষ্টি না দিয়ে শুধু মূল বক্তব্য পাঠ করে বলে দিতে পারেন যে, হাদীছটি সহীহ অথবা মনগড়া কিনা । জাল হাদীছের ভাষাই বলে দেয় যে, তা রাসূলুল্লাহর (সা) ভাষা নয় । এমনকি সহীহ হাদীছের মধ্যে পর্যন্ত শব্দগত বৰ্ণনা ও অর্থগত বৰ্ণনার (ALU 1999 BALL 150) মধ্যে স্পষ্ট পার্থক্য অনুভব করা যায়। কারণ বর্ণনাকারী যেখানে মহানবীর (সা) বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করেছেন সেখানে তার ভাষা ও স্টাইল সম্পর্কে অভিজ্ঞ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৯৮ www.pathagar.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।