সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সূত্রে রাসূলুল্লাহর (সা) একটি হাদীছ শুনি, যা আমি সরাসরি তীর মুখ থেকে শুনিনি । তাই সরাসরি তার মুখ থেকে শোনার জন্য আমি একটি উট কিনলাম এবং তার পিঠে সাওয়ার হয়ে একাধারে এক মাস ভ্রমণের পর শামে পৌছলাম । দেখলাম সেই ব্যক্তি হলেন আবদুল্লাহ ইবন উনাইস আল-আনসারী (রা) । আমি (সা) মুখ থেকে হাদীছটি শুনেছি । তাবি‘ঈদের মধ্যেও সনদের উচ্চতর সূত্রে পৌছানোর জন্য দীর্ঘপথ ভ্রমণের অনেক ঘটনা হাদীছ শাস্ত্রের ইতিহাসে বর্ণিত হয়েছে। সাঈদ ইবন আল-মুসায়্যিব (রহ) বলতেন, আমি একটি মাত্র হাদীছের সন্ধানে বহু দিন ও বহু রাত্রির পথ অবশ্যই পাড়ি দেব।*৪৩ উপরের আলোচনা থেকে বুঝা গেল সুন্নাহ কেন, সকল প্রকার তথ্যের জন্যই সনদের গুরুত্ব অপরিসীম । হাদীছ বিশারদগণ সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে হাদীছ লিপিবদ্ধকরণের সমাপ্তি পর্যন্ত এত কঠোর সতর্কতা অবলম্বন করেন যে, কোন দুর্বৃত্ত যেন তার স্বার্থসিদ্ধির জন্য রাসূলে কারীমের (সা) নামে কোন জাল হাদীছ ছড়িয়ে দিতে না পারে তারা সনদে উল্লেখিত প্রত্যেকটি বর্ণনাকারীকে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা- নিরীক্ষা ও পর্যালোচনা করে নিশ্চিন্ত হওয়ার পরই হাদীছটি গ্রহণ ও বর্জন করেছেন। পরীক্ষা-নিরীক্ষা ও সমালোচনার জন্য তীরা যে সকল নিয়ম-পদ্ধতি ও রীতি-নীতি অনুসরণ করেছেন তা যেমন লিপিবদ্ধ আছে তেমনি যে সকল বর্ণনাকারীকে সমালোচনা করেছেন তাদের জীবন-চরিতও সংরক্ষিত আছে। “ইলমুল জারাহ ওয়াত তা‘দীল” ও “ইলমু আসমায়ির রিজাল” নামে যে দুটি শাস্ত্র আছে তা মূলত এই জ্ঞানেরই ভাণ্ডার । হাদীছসমূহের যাচাই-বাছাই করার ক্ষেত্রে রিওয়ায়াতের সাথে দিরায়াতের ব্যবহারও একটি সর্বসমর্থিত জিনিস । দিরায়াত অর্থ অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞান। তবে কেবলমাত্র এমন লোকদের দিরায়াত গ্রহণযোগ্য হবে যারা কুরআন, সুন্নাহ ও ইসলামী ফিকহের অধ্যয়ন ও চর্চায় নিজেদের জীবনের উল্লেখযোগ্য অংশ কাটিয়ে দিয়েছেন, যীদের মধ্যে উল্লেখিত কালের অধ্যবসায় ও অনুশীলনে এক বিশেষ পর্যায়ের অভিজ্ঞতা ও প্রজ্ঞার সৃষ্টি হয়েছে এবং যাদের জ্ঞান-বুদ্ধিতে ইসলামী চিন্তা ও কর্ম ব্যবস্থার পরিসীমার বাইরের মতবাদ, মূলনীতি ও মূল্যবোধ গ্রহণ করে ইসলামী এতিহ্যকে এগুলোর মানদণ্ডে পরখ করার ঝৌকপ্রবণতা নেই । ১৪৩. প্ৰাগুক্ত-৪০-৪১ গবেষণাপত্র সংকলন-দুই % ৯৭ www.pathagar.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।