সুন্নাতু রাসূলিল্লাহ (সা) (0০৭% +০ ০) - সনদের উচ্চতর সূত্রের সন্ধান করা একটি সুন্নাহ । ইমাম আহমাদ ইবন হাম্বল বলেন : সনদের উচ্চতর সূত্রের সন্ধান করা পূর্ববর্তাদের থেকে চলে আসা একটি সুন্নাহ । কারণ আবদুল্লাহ ইবন উমারের (রা) অনুসারীরা তার মুখ থেকে শোনা হাদীছের প্রথম সূত্র তথা উচ্চতর সূত্র উমারের (রা) নিকট থেকে শোনার জন্য কূফা থেকে মদীনায় আসতেন মুহাম্মাদ ইবন আসলাম আত-তুসী বলেন : সনদের নিকটবর্তী হওয়া তথা উচ্চতর সূত্রের কাছাকাছি যাওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ।”8* এ কারণে সাহাবা (রা) ও তাবি‘ঈন কিরাম একটি সনদে একটি হাদীছ শোনার পর মধ্যবর্তী এক বা একাধিক সূত্র বাদ দিয়ে উচ্চতর সূত্রের মুখ থেকে হাদীছটি শোনার জন্য দিনের পর দিন ভ্রমণ করেছেন। আল-হাকিম বলেন, আনাস ইবনে মালিক বর্ণিত হাদীছটি তাদের প্রমাণ । আনাস বলেন : একবার এক ব্যক্তি রাসূলুল্লাহর (সা) নিকট এসে বললো, আপনার দৃত আমাদের নিকট গিয়ে এমন এমন কথা বলেছেন। আসলে লোকটি উচ্চতর সূত্র থেকে কথাটির সত্যতা যাচাই করতে এসেছিল । যদি এ কাজটি অনুচিত হতো তাহলে রাসূল (সা) অসমস্তৃষ্টি প্রকাশ করতেন এবং তার দূতের কথার উপর নির্ভর করার নির্দেশ দিতেন । একটি মাত্র হাদীছের প্রথম তথা উচ্চতর সূত্রে পৌছার জন্য অনেক সাহাবী উটের পিঠে সাওয়ার হয়ে দিনের পর দিন ভ্রমণ করেছেন। প্রখ্যাত সাহাবী আবূ আইউব আল-আনসারী (রা) মদীনাতে অবস্থানকালে একটি সনদে রাসূলুল্লাহর (সা) এই হাদীছটি শোনেন : Lill ess Ul ey aX se ll gt Gate ia “কেউ যদি দুনিয়াতে কোন মু'মিন ব্যক্তির বিপদ-আপদে ঢাল হয়ে তাকে রক্ষা করে আল্লাহ কিয়ামাতের দিন তাকে রক্ষা করবেন’ এই সনদে প্রথম সূত্র ছিলেন প্রখ্যাত সাহাবী ‘উকবা ইবন ‘আমির (রা) । রাসূলুল্লাহর (সা) মুখ থেকে হাদীছটি যারা শুনেছিলেন তাদের মধ্যে কেবল ‘উকবা ছাড়া আর কেউ তখন জীবিত ছিলেন না। তাই আবু আইউব সেই মিসর পর্যন্ত ভ্রমণ করেন এবং ‘উকবার মুখ থেকে হাদীছটি পুনরায় শোনেন।”৪২ জাবির ইবন ‘আবদিল্লাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহর (সা) জনৈক সাহাবীর ১৪১. প্রাগুক্ত ১৪২. মিতফাহুল জান্নাহ্-৩৭-৩৯ গবেষণাপত্র সংকলন-দুই + ৯৬ www.pathagar.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।