সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

৩,১২! "= (হাদীছ শাস্ত্ৰ) সমালোচনারই (অর্থাৎ এতিহাসিক সমালোচনা) অপর নাম । হিজরী ১ম শতক থেকে আজ পর্যন্ত এ শাস্ত্রের এই সমালোচনার ধারা অব্যাহত আছে এবং কোন মুহাদ্দিছ অথবা ফকীহ একথা বলেননি যে, ইবাদাত সংক্রান্ত হোক অথবা আচার-ব্যবহার ও লেনদেন সংক্রান্তই হোক- যে কোন বিষয় সম্পর্কিত রাসূলুল্লাহর (সা) সাথে সংযুক্তকারী কোন হাদীছ এতিহাসিক সমালোচনা ব্যতিরেকেই == বা প্রমাণ হিসেবে স্বীকার করে নেয়া হবে। এই শাস্ত্র বাস্তবিকপক্ষে উপরোক্ত সমালোচনার সর্বোত্তম দৃষ্টান্ত এবং আধুনিক যুগের উত্তম থেকে সর্বোত্তম এতিহাসিক সমালোচনাকেও অতিকৃষ্টে উপরোক্ত সমালোচনার যোগফল অথবা বিকশিত রূপ বলা যেতে পারে। বরং একথা নির্দ্বিধায় বলা যায় যে, হাদীছবেত্তাগণের সমালোচনার নীতিমালার মধ্যে এমন মাধুর্য ও সূক্ষ্মতা রয়েছে- যে পর্যন্ত বর্তমান কালের ইতিহাস সমালোচকগণের বুদ্ধিমত্তা এখনো পৌছতে সক্ষম হয়নি। পৃথিবীতে কেবলমাত্র মুহাম্মাদ (সা)-এর সুন্নাহ ও জীবনাচার এবং তার যুগের ইতিহাসের রেকর্ডই এমন যা মুহাদ্দিছগণের এই কঠোর সমালোচনার মানদণ্ডের পরীক্ষা সহ্য করতে পেরেছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এবং কোন যুগের ইতিহাস সমালোচনার এরূপ কঠোর মানদণ্ডের সামনে টিকে থেকে নির্ভরযোগ্য এতিহাসিক রেকর্ড হিসেবে স্বীকৃতি লাভ করতে পারেনি। তথাপি একথা বলা যায় যে, আরো অধিক সংশোধন ও উন্নতির পথ রুদ্ধ নয় । আজ যদি কোন ব্যক্তি নিজের মধ্যে পূর্ববর্তী মুহাদ্দিছগণের অনুসৃত মূলনীতি সম্পর্কে গভীর জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করার পর তার মধ্যে কোন স্থবিরতা ও ক্রুটি নির্দেশ করেন এবং অধিক সন্তোষজনক সমালোচনার জন্য কিছু মূলনীতি যুক্তিসঙ্গত দলীল-প্রমাণসহ পেশ করেন তাহলে অবশ্যি তাকে স্বাগত জানানো যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্য আনাড়ি, অনভিজ্ঞ ও উদ্দেশ্যপ্রবণ ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাদীছ পরীক্ষা-নিরীক্ষার দুটি মাত্র পদ্ধতি : ১. রিওয়ায়াত; ২. দিরায়াত । বর্ণিত প্রত্যেকটি হাদীছের দুটি অংশ : সনদ ও মতন । সনদ হলো বর্ণনাকারীদের ধারাবাহিকতা, আর মতন হলো সনদের শেষ প্রান্তে থাকা মূল পাঠ । রিওয়ায়াত হলো সনদের সাথে সম্পৃক্ত । একটি হাদীছের সনদে উল্লেখিত ব্যক্তিবর্গের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে হাদীছটির স্থান নির্ণয় গবেষণাপত্র সংকলন-দুই % ৯৩ www.pathagar.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।