সুন্নাতু রাসূলিল্লাহ (সা) বসি । কিন্তু উম্মাতের জন্য তো কার্যত তার একটিই মর্যাদা বা সত্তা রয়েছে এবং তা হচ্ছে রাসূল হওয়ার মর্যাদা । এমনকি মুহাম্মাদ ইবন ‘আবদিল্লাহর ক্ষেত্রে যদি আমাদের কোন স্বাধীনতা থেকেই থাকে তবে তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) কর্তৃক প্রদত্ত হওয়ার কারণেই; এবং মুহাম্মাদুর রাসৃলুল্লাহই (সা) তার সীমা নির্ধারণ করে দিয়েছেন, আর এই স্বাধীনতা প্রয়োগের প্রশিক্ষণও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা)-ই দিয়েছেন। উপরোক্ত আলোচনার সারসংক্ষেপ আমরা এভাবে করতে পারি যে, এই পার্থক্য কেবল দুটি পন্থায়ই করা যায় : ১. মহানবী (সা) স্বয়ং তার কোন কথা বা কাজ সম্পর্কে পরিষ্কার বলে দিয়ে থাকবেন যে, তা তার ব্যক্তিগত পর্যায়ের । ২. মহানবীর (সা) প্রদত্ত শিক্ষা থেকে শরী‘আতের যে মূলনীতি নির্গত হয় তার আলোকে বিষয় বিশেষজ্ঞ, প্রজ্ঞাবান, সতর্ক ও দূরদৃষ্টিসম্পন্ন ‘আলিমগণ ব্যাপক বিশ্ৰেষণ করে দেখবেন যে, তার বক্তব্য ও কার্যাবলীর মধ্যে কোন্ ধরনের কথা ও কাজগুলো তার নবুওয়াতী সত্তার সাথে সম্পর্কযুক্ত, আর কোন্ ধরনের কথা ও কাজগুলো ব্যক্তিগত পর্যায়ে ফেলা যায়। এ কোন আনাড়ি, আধাদক্ষ ও উদ্দেশ্যপ্রবণ ব্যক্তিদের কাজ নয়। যে কেউ এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে তার জন্য শর্ত এই যে, তাকে কুরআন ও সুন্নাহর এবং ইসলামী ফিকহের মূলনীতি ও আনুষঙ্গিক বিষয়াদি অধ্যয়নে জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করতে হবে। এটা অন্তত সাধারণ লোকদের করার মত কাজ নয় । এখন প্রশ্ন হলো বিশেষজ্ঞ ‘আলিমদের মধ্যেই যদি মত পার্থক্য হয়? সে ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, তারা যখনই কোন জিনিসকে সুন্নাহ সাব্যস্ত করা বা না করার ক্ষেত্রে মত বিরোধ করেন তখন তাদের প্রত্যেকেই নিজ নিজ মতের সপক্ষে অবশ্যই দলীল পেশ করবেন। তাদের অবশ্যই বলে দিতে হয় যে, শরী‘আতের মূলনীতিসমূহের মধ্যে কোন্ নীতি-পদ্ধতির ভিত্তিতে তারা কোন জিনিসকে সুন্নাহ প্রমাণ করছেন, অথবা তার সুন্নাহ হওয়ার বিষয়টি অস্বীকার করছেন। এই অবস্থায় যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হবে তাই টিকে থাকতে পারবে এবং যে কথাই টিকে যাবে সে সম্পর্কে সকল বিশেষজ্ঞ ‘আলিম জ্ঞাত হবেন যে, তা কোন্ দলীল-প্রমাণের ভিত্তিতে টিকে গেছে। এই প্রকৃতির মত বিরোধ আতংকিত হওয়ার মত কোন জিনিস নয়।”২ ১৩২. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-৪৮, ১৩৫-১৩৬ গবেষণাপত্র সংকলন-দুই 4 ৯২ www.pathagar.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।