সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) প্রদানের প্রশিক্ষণও দিতেন এবং রিসালাতের সাথে সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে তিনি বিনা বাক্য ব্যয়ে আনুগত্য করাতেন। এ ক্ষেত্রে আমাদের যতটুকু স্বাধীনতা রয়েছে তা রাসূলুল্লাহ (সা) কর্তৃক প্রদত্ত, যার মূলনীতি ও সীমা রাসূলুল্লাহ (সা) নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এটা আমাদের একচ্ছত্র স্বাধীনতা নয় । বিষয়টি আরো একটু স্পষ্ট করে বলা যায়, যেগুলো স্পষ্টতই ব্যক্তিগত বিষয়, যেমন এক ব্যক্তির পানাহার, পোশাক-পরিধান, বিয়ে, পুত্র-পরিজনের সাথে বসবাস, সাংসারিক কাজকর্ম সম্পাদন, গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন, পায়খানা-পেশাব ইত্যাদি সব কাজও মহানবীর (সা) জীবনে একান্তই ব্যক্তিগত পর্যায়ভুক্ত নয়, বরং তার মধ্যেও শরী‘আতের সীমা ও পন্থা এবং নিয়ম-কানুনের শিক্ষাও শামিল রয়েছে। যেমন মহানবীর (সা) পোশাক-পরিচ্ছদ ও পানাহারের বিষয় । এর একটি দিক তো এই ছিল যে, তিনি একটি বিশেষ মাপকাঠির পোশাক পরতেন, যা তৎকালীন আরবে প্রচলিত ছিল এবং যা নির্বাচনে তার ব্যক্তিগত রুচিও যুক্ত ছিল । অনুরূপভাবে সমসাময়িক আরব পরিবারগুলোতে যে ধরনের খাদ্য পাকানো হতো, তিনি সেই ধরনের খাবারই খেতেন। এই খাদ্য নির্বাচনেও তার রুচির দিকটিও যুক্ত ছিল। দ্বিতীয় দিকটি এই ছিল যে, এই খাদ্য ও পরিধানের ক্ষেত্রে তিনি নিজের কাজ ও কথার মাধ্যমে শরী‘আতের সীমা এবং ইসলামী শিষ্টাচারের শিক্ষা দিতেন। এখন একথা আমরা স্বয়ং রাসূলুল্লাহর (সা) শেখানো শরী‘আতের মূলনীতি থেকে জানতে পারি যে, এর মধ্যে একটি জিনিস তার ব্যক্তি সত্তার সাথে সংশ্লিষ্ট এবং দ্বিতীয় দিকটি তার নববী সত্তার সাথে জড়িত ছিল। কারণ যে শিক্ষা দেয়ার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন, লোকেরা কিভাবে নিজেদের পোশাক সেলাই করবে, নিজেদের খাদ্য কিভাবে রান্না করবে- শরী‘আত তা নিজ কার্যসীমার আওতাভুক্ত করেনি । অবশ্য পানাহার ও পরিধানের ক্ষেত্রে হারাম-হালাল ও জায়েয-নাজায়েযের সীমা নিদিষ্ট করার বিষয়টি এবং ঈমানদার লোকদের নীতি-নৈতিকতা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ আচার-ব্যবহার ও শিষ্টাচারের শিক্ষা শরী‘আত তার আওতাভুক্ত করেছে। মহানবীর (সা) ব্যক্তি সত্তা ও নববী সত্তার মধ্যে বাস্তবিকপক্ষে যে পার্থক্যই থাক তা আল্লাহ তা‘আলার নিকট এবং রাসূলুল্লাহর (সা) নিকট রয়েছে এবং আমাদেরকে এ সম্পর্কে শুধুমাত্র এই উদ্দেশ্যে অবহিত করা হয়েছে যে, আমরা যেন কোথাও আকীদা-বিশ্বাসের ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে মুহাম্মাদ ইবন ‘আবদিল্লাহকে আল্লাহর পরিবর্তে আনুগত্য পাওয়ার প্রকৃত অধিকারী মনে না করে গবেষণাপত্র সংকলন-দুই 4% ৯১ www.pathagar.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।