সুন্নাতু রাসূলিল্লাহ (সা) যদি আমরা সুন্নাহ্ পরিত্যাগ করি তাহলে এসব বিধান বাস্তবায়ন কিভাবে করতে হবে তা আমাদের জানা নেই । সে সকল বিষয় বুঝার জন্য রাসূলুল্লাহর (সা) সুন্নাহই একমাত্র উপায় । সুতরাং কেউ যদি বলে, কেবল কুরআনে যা কিছু আছে তাই আমরা মানবো তাহলে সে কাফির হবে।” রাসূলে কারীমের (সা) ব্যক্তি সত্তা ও নবুওয়াতী সত্তার মধ্যে পার্থক্য করার পদ্ধতি ইসলামী শরী‘আতে একথা সম্পূর্ণ স্বীকৃত যে, মহানবী (রা) রাসূল হিসেবে যে সব-কথা বলেছেন এবং যেসব কাজ করেছেন তা সবই সুন্নাহ এবং তার অনুসরণ উম্মাতের জন্য বাধ্যতামূলক । আর তিনি ব্যক্তি হিসেবে যেসব কথা বলেছেন অথবা কার্যত যেসব কাজ করেছেন তার প্রতি অবশ্য সম্মান দেখাতে হবে, কিন্তু অনুসরণ বাধ্যতামূলক নয়। শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ) তার বিখ্যাত গ্রন্থ “হুজ্জাতুল্লাহ আল-বালিগা”-য় “বাবু বায়ানি আকসামি ‘উলূম আন-নাবিয়্যি” শীর্ষক পরিচ্ছেদে এ সম্পর্কে সংক্ষিপ্ত অথচ পূর্ণাংগ ও অর্থবহ আলোচনা করেছেন। এখানে তার থেকে কিছু অংশ তুলে ধরা হলো :*** sedis Udell rl Lets MCs ie MSN i Li sl: lg ile all 2 bl SE al or SS ls el “দ্বিতীয় প্রকার হলো যা রিসালাতের তাবলীগ অধ্যায়ের অন্তর্গত নয়। এ সম্পর্কে রাসূলুল্লাহর (সা) বাণী হলো : আমি একজন মানুষ । আমি যখন তোমাদের দীনের ব্যাপারে তোমাদেরকে কোন নির্দেশ দিই, তোমরা তা গ্রহণ কর। আর আমি যখন নিজের রায় (মত ও সিদ্ধান্ত) থেকে কোন নির্দেশ দিই, সে ক্ষেত্রে আমি একজন মানুষ ।” যে ঘটনার প্রেক্ষিতে রাসূল (সা) উপরোক্ত কথাগুলো বলেন তা একাধিক হাদীছে বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম (রহ) তার সহীহ গ্রন্থে একটি পূর্ণ পরিচ্ছেদে হাদীছগুলো সংকলন করেছেন এবং শিরোনাম দিয়েছেন : ১২৯. শাহ ওয়ালিউল্লাহ, হুজ্জাতুল্লাহ আল-বালিগা-১/৮১ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৮৮ www.pathagar.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।