সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাত রাসূলিল্লাহ (সা) মূল সুন্নাহর ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হতে পারে না । এমনকি সুন্নাহ দ্বারা যে জ্ঞান অর্জিত হয় তা ইলমে ইয়াকীন-এর (দৃঢ় প্রত্যয়) স্তরে পৌছে। তা সত্ত্বেও আমরা একথা বলি না যে, আল-আহাদীছ আল-আহাদ (মূলতঃ তার সংখ্যাই বেশি) দ্বারা ইলমে ইয়াকীন অর্জিত হয়। আমরা বরং বলি তা দ্বারা ০,& বা ধারণা অর্জিত হয়, আর এ ব্যাপারে কারো কোন দ্বিমত নেই এবং তা হুজ্জাত হতেও কোন বাধা নেই । দীনের বিধি-বিধানের ব্যাপারে সন্দেহ-সংশয়যুক্ত ও অনুমান ভিত্তিক কিছু হওয়া সঙ্গত নয় বলে যে দাবী করা হয়, মূলতঃ তা দীনের মৌল নীতি ও ভিত্তির ব্যাপারে সত্য, যাতে সন্দেহ পোষণ করলে অথবা অস্বীকার করলে কুফরীর পর্যায়ে চলে যেতে হয়। যেমন আল্লাহর একত্ব, রিসালাতের সত্যতা, আল-কুরআন আল্লাহ রাববুল ‘আলামীনের নাযিলকৃত গ্রন্থ এবং অনুরূপভাবে ছালাত, যাকাত ও এ জাতীয় দীনের অন্যান্য বিধান । তবে দীনের শাখা-প্রশাখামূলক বিধানের ক্ষেত্রে তেমন নয়। যারা এ দাবী করেন যে, দীনের সকল বিধান অকাট্য ও সন্দেহাতীত দলীল দ্বারা প্রতিষ্ঠিত তারাও কিন্তু কুরআনের উপর ইজতিহাদের ভিত্তিতে গৃহীত বিধানকে স্বীকার করেন। কারণ কুরআনে আছে আম, খাস, মুতলাক, মুকায়্যাদ, মুজমাল, মুবায়্যান ইত্যাদি । এর থেকে ইজতিহাদের মাধ্যমে যে দূরবর্তী অর্থ ও ভাব গ্রহণ করা হয় তাও সকলে অকাট্য বলে স্বীকার করেন। আর এটাই ইসলামী বিধানের মৌলিক নীতিমালা । ইমাম শাফি‘ঈ (রহ) তার সময়ের হাদীছের শরী‘আতের উৎস ও দলীল হওয়াকে অস্বীকারকারীদের যুক্তি খণ্ডন করেন এভাবে যে, তোমরা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে হদ জারী করে থাক, অথচ সেই সাক্ষীর মিথ্যা বলা অথবা ভুল সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তোমরা কি করে বলতে পার, যে দলীলে বিন্দুমাত্র সন্দেহের সম্ভাবনা আছে তা দ্বারা শরী‘আতের বিধান প্রতিষ্ঠিত হতে পারে না?” চার. তাদের ৪্থ যুক্তি হলো, রাসূলে কারীম (সা) থেকে এমন সব বাণী বর্ণিত হয়েছে যা দ্বারা সুন্নাহ যে হুজ্জাত ও দলীল নয় তা বুঝা যায় । যেমন তিনি বলেন: Ly ces LIA Hl SC epii Sill 0! se li VIA UE sie SUH ‘অদূর ভবিষ্যতে আমার নামে হাদীছ ছড়িয়ে পড়বে ৷ কুরআনের সাথে সামঞ্জস্যশীল ১২০. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১৬১ গবেষণাপত্র সংকলন-দুই % ৮১ www.pathagar.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।