সুন্নাতু রাসূলিল্লাহ (সা) দীনের ব্যাপারে অতিরিক্ত সতর্কতার কারণে তাদের ভয় ছিল, না জানি রাসূলুল্লাহর (সা) বাণী বলে যা কিছু বলবেন তাতে কোন ভুল-ভ্ৰান্তি হয়ে যায় । তবে যারা প্রখর স্থৃতিশক্তির অধিকারী ছিলেন তারা কোন দ্বিধা-সংকোচ ছাড়াই হাদীছ বৰ্ণনা করেছেন। যেমন, ইবনুল ‘আব্বাস, ইবন মাসউদ, আবু হুরাইরা (রা) প্রমুখ সাহাবী । যায়িদ ইবন ছাবিত (রা) তার বর্ণিত কোন হাদীছ লিখতে বারণ করতেন । কারণ হিসেবে বলতেন :*** LM LS ul © HSS i IS Jal L901 ‘তোমরা কি জান, হয়তো আমি যা কিছু তোমাদেরকে বর্ণনা করছি তা সেভাবে নয় যেভাবে আমি তোমাদেরকে বলছি’ সুতরাং একথা সত্য যে, কেউ কেউ যে, লিখতে নিষেধ করেছেন, অথবা বর্ণনার ক্ষেত্রে রক্ষণশীল ছিলেন, তা ছিল কেবল তাদের দীনের ব্যাপারে অত্যধিক সতর্কতার কারণে । অপর দিকে সাহাবা ও তাবি‘ঈন কিরাম যে হাদীছ লিখেছেন সেরূপ বর্ণনাও আমাদের নিকট নির্ভরযোগ্য সনদে পৌছেছে। এ সকল বর্ণনা প্রায় মুতাওয়াতির পর্যায়ের এবং কেউ তা অস্বীকার করতে পারে না। এ বিষয়ে আরো অবগতির জন্য ইবন ‘আবদিল বার-এর ১1:41 ০. ০১ ও খতীব আল-বাগদাদীর ১২/1 এ, 5 গ্রন্থ দু'টি অধ্যয়ন করা যেতে পারে। আর যে কথাটি বলা হয় যে, সুন্নাহ অনেক দেরীতে লিপিবদ্ধ করা হয়েছে, আর সেই কারণে তা যথাযথভাবে সংরক্ষিত হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয়েছে এবং আল্লাহর দীনের ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই । আসলে এমন কথা যারা বলে তারা হাদীছ বিকৃতি ও জাল হাদীছ প্রতিরোধে মুসলিম মনীষীদের চেষ্টা সাধনার ইতিহাস বিষয়ে অজ্ঞ । অধিকাংশ সুন্নাহ প্রখর স্মৃতিশক্তির অধিকারী অতি বিশ্বস্ত রাবীগণ মুখপরম্পরায় শুনে স্মৃতিতে ধারণ করেছেন, আর কিছু লিপিবদ্ধও হয়েছে। এ ধারা অব্যাহত থাকে সাহাবায়ে কিরামের যুগ থেকে হিজরী প্রথম শতকের শেষ পর্যন্ত । অতঃপর ‘উমার ইবন আবদিল ‘আধীযের (রা) সরকারী নির্দেশে ইমাম যুহরী (রহ)সহ অন্যরা তা গ্রন্থাবদ্ধ করেন। এই ংরক্ষণের কাজটি ছিল একান্ত ধারাবাহিক, কখনো তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়নি । সুতরাং তাতে সন্দেহের কোন অবকাশই থাকতে পারে না । এখন থাকে জাল হাদীছের বিষয়টি । এ ব্যাপারে প্রথম থেকেই মুসলিম মনীধষীগণ সতর্ক ছিলেন। তারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়ান এবং এমন ভাবে তা চিহ্রিত করেন যে, ১১৯. জামি‘উ বায়ান আল-আল-‘ইলম-১/৬৫ গবেষণাপত্র সংকলন-দুই 4 ৮০ www.pathagar.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।