সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) Lal LIL MAY Al: JS SS ci oli Al SSS dls GS cm i lA iLL sl LL bi ‘এ পরিচ্ছেদে আমি যাদের কথা উল্লেখ করেছি, তারা আরবদের মত-পথের অনুসারী ছিলেন। কারণ মুখস্থ করা ছিল তাদের স্বাভাবিক গুণ-বৈশিষ্ট্য। আর যারা লেখা অপছন্দ করেছেন, যেমন : ইবনুল ‘আব্বাস, শা'বী, ইবন শিহাব, নাখা‘ঈ, কাতাদা (রা) এবং তাদের পথ যারা অনুসরণ করেছেন, তাদের মত জন্মেছেন। তাদের অনেকে স্মৃতি শক্তিকে যথেষ্ট মনে করতেন। ইবন শিহাব সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা একটু লক্ষ্য করুন । তিনি বলতেন : আমি আল-বাকী‘তে যখন চলাফেরা করি তখন আমি আমার কান বন্ধ করে রাখি এই ভয়ে যে, কোন বাজে কথা আমার কানে ঢুকে যায় । আল্লাহর কসম! আমার কানে কখনও কোন কিছু ঢুকেছে আমি তা ভুলে গেছি, এমনটি হয়নি।” আশ-শা‘বী ও অন্যদের থেকেও এমন কথা বর্ণিত হয়েছে। তারা সকলে ছিলেন আরব । নবী কারীম (সা) বলেছেন: “আমরা হলাম উন্মী জাতি, লিখি না, হিসাবও করি না।”*2৭ একথা সত্য যে, আরবরা মুখস্থ শক্তির দ্বারা বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত। আর যে কথা বর্ণিত হয়েছে যে, আবূ বাকর (রা) তার লিখিত হাদীছের একটি পুস্তিকা জ্বালিয়ে ফেলেন । যদি এ বর্ণনা সত্য হয় তাহলে, তিনি তা করেন এই ভয় ও আশংকায় যে, যা তিনি লিখে রেখেছেন, তাতে হয়তো ভুল-ভ্ৰান্তি থাকতে পারে, আর তেমন হলে, সেটা হবে খুবই মারাত্মক একটা কাজ । এ তার একান্তই সতর্কতা, এ দ্বারা সুন্নাহ হুজ্জাত না হওয়া প্রমাণিত হয় না । তাছাড়া ইমাম যাহাবী বলেছেন, আবূ বাকর (রা) সম্পর্কে বর্ণিত কথাটি সঠিক নয়।”"৮ আর কেউ কেউ যে হাদীছ বর্ণনার ব্যাপারে রক্ষণশীল ছিলেন, তা ছিল মূলতঃ ১১৭. জামি‘উ বায়ান আল-‘ইলম-১/৬৫ ১১৮. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/৫ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৭৯ www.pathagar.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।