সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) একজন আরব একটি কাসীদা (দীর্ঘ কবিতা) কেবল একবার শুনে মুখস্থ করে ফেলতো । যেমন, আবদুল্লাহ ইবনুল ‘আব্বাস (রা) এক বৈঠকে কবি ‘উমার ইবন আবী রাবী‘আর একটি কাসীদা মুখস্থ করেন । তেমনিভাবে অনেকে এক বৈঠকে যে সকল হাদীছ শুনতেন সবই মুখস্থ করে ফেলতেন। পরে যখন অন্যকে শোনাতেন তখন তার একটি হরফও বাদ পড়তো না। ইবন ‘আসাকির যুহ্রী থেকে বর্ণনা করেছেন। ‘আবদুল্লাহ ইবন যুবাইর-এর বিশৃঙ্খলার ব্যাপারে মদীনাবাসীদের ভূমিকার নিন্দা করে ‘আবদুল মালিক তাদের নিকট একটি পত্র লেখেন পত্রটি ছিল দু'টি পুস্তিকার আকারে । মাসজিদে সমবেত মানুষের সামনে তা পাঠ করে শোনানো হয়। সাঈদ ইবন আল-মুসায়্যিব (রহ) সেখানে উপস্থিত ছিলেন না । পরে তিনি সেখানে উপস্থিত তার ছাত্রদের নিকট পত্রটির বিষয়বস্তু জানতে চাইলেন তারা যেভাবে যা কিছু বললো তিনি তাতে তৃপ্ত হলেন না । অবশেষে যুহরী (রহ) বললেন : আবু মুহাম্মাদ! আপনি কি তার মধ্যে যা কিছু আছে সবই জানতে চান? বললেন : হা । অতঃপর যুহরী (রহ) তাকে পত্রটি হুবহু মুখস্থ শোনান । তার একটি হরফ বাদ পড়েনি ।”*১ এ ধরনের তীক্ষ স্থৃতিশক্তির কথা ইমাম শাফি‘ঈ (রহ) ও আরো অনেকের সম্পর্কে জানা যায়। তারা রাসূলুল্লাহর (সা) যে সকল হাদীছ পঠন-পাঠন ও বর্ণনা করতেন তার মূল ভিত্তি ছিল তাদের স্মৃতিশক্তি । আর আমরা জানি, স্মৃতিশক্তির উপর নির্ভরতা ছাত্রকে অধিক যোগ্য করে তোলে গ্রন্থের উপর নির্ভরতা অপেক্ষা । এ কারণে সুন্নাহর দলীল হওয়ার ব্যাপারে সন্দেহবাদীরা যাদের নাম উল্লেখ করে বলেছেন যে, তারা সুন্নাহ লেখেননি, তারা মূলতঃ গ্রন্থের উপর নির্ভরশীল হয়ে তাদের স্মৃতিশক্তিকে দুর্বল করতে চাননি । তাই তারা লেখা-লেখি পছন্দ করেননি । এ প্রসঙ্গে হাফিজ ইবন ‘আবদিল বার-এর বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য । সাহাবা ও তাবি‘ঈন কিরামের (রা) মধ্যে যারা হাদীছ লিবিপদ্ধ করা পছন্দ করতেন না তাদের বিষয়ে আলোচনার পর তিনি বলেন : EAL ds AAI oll AUS li oases bill de cembas ISS EY ol cli nls ily we BS EIA S Ply Slee Lose AAI BEI গবেষণাপত্র সংকলন-দুই 4 ৭৮ www.pathagar.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।