সুন্নাত রাসূলিল্লাহ (সা) (পুস্তিকা) মুছে ফেলেন তাবি'‘ঈদের মধ্যে ‘আলকামা, ‘উবাইদ, আল-কাসিম ইবন মুহাম্মাদ, আশ-শা‘বী, আন-নাখা'ঈ, মানসূর, মুগীরা, আল-আ'‘মাশ (রহ) প্রমুখ হাদীছ লেখার প্রতি অনীহা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তাদের অনেকের সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তারা হাদীছ বর্ণনা করতে নিষেধ করেছেন, অথবা সীমিত বর্ণনার কথা বলেছেন। ভুল-ভ্রান্তি ও বিস্মৃতির গ্রাসে পতিত হওয়ার পর অনেক দেরীতে সুন্নাহ লিপিবদ্ধ করা হয়েছে, তখন তাতে অনেক বিকৃতি ও পরিবর্তন সাধিত হয়েছে, সুতরাং বিধান হিসেবে তা গ্রহণের ক্ষেত্রে অনির্ভরযোগ্য ও সন্দেহযুক্ত হয়ে পড়েছে । জবাব : যে সকল হাদীছ দ্বারা বুঝা যায়, সুন্নাহ বা হাদীছ লেখার ব্যাপারে রাসূল (সা) কোন নির্দেশ দেননি বা নিষেধ করেছেন, তাতে কিন্তু হাদীছের হুজ্জাত বা দলীল না হওয়া প্রমাণিত হয় না; বরং এর কারণ হলো, তখন যে মুষ্টিমেয় কিছু লোক লিখতে জানতেন তাদেরকে কেবলমাত্র কুরআন লেখার কাজে নিয়োজিত রাখা, তাদের সেই লেখাতে যেন অন্য কোন কিছুর সংমিশ্রণ না ঘটে এবং মুসলিমগণ যেন কুরআন হিফ্্জ ও সংরক্ষণে একনিষ্ঠভাবে নিয়োজিত থাকে । তাছাড়া হাদীছ শাস্ত্রের ইতিহাস অধ্যয়নে জানা যায়, রাসূল (সা) কুরআন লেখার যে নির্দেশ দেন তা ছিল সরকারী নির্দেশ, হাদীছের ব্যাপারে তেমন সরকারী নির্দেশ ছিল না। তবে বেসরকারীভাবে রাসূলুল্লাহর (সা) সময় ও পরবর্তীকালে অনেকে হাদীছ লিপিবদ্ধ করেছেন। অবশেষে ‘উমার ইবন আবদিল আযীয (রহ) হাদীছ লেখার জন্য সরকারী ফরমান জারি করেন। দলীল-প্রমাণ (হজ্জাত) হওয়া কেবল লেখার মধ্যে সীমাবদ্ধ নয় । সুতরাং এ যুক্তি সঠিক নয় যে, সুন্নাহ যদি দলীল হতো তাহলে নবী (সা) তা লেখার জন্য নির্দেশ দিতেন। দলীল হয় অনেক কিছুর ভিত্তিতে । যেমন : মুতাওয়াতির হওয়া, ন্যায়পরায়ণ বিশ্বস্ত বর্ণনাকারীদের মাধ্যমে বর্ণিত হওয়া, লিপিবদ্ধ হওয়া ইত্যাদি । এমনকি কুরআনের ক্ষেত্রেও তো কেবল লেখার উপর নির্ভর করা হয়নি, বরং সাহাবায়ে কিরাম প্রত্যেকটি আয়াত স্মৃতিতে ধারণ করেছেন এবং অন্যদের নিকট পৌছে দিয়েছেন। আর লেখার চাইতে মুখস্থ পদ্ধতি বিশুদ্ধ ও সঠিক হওয়ার ব্যাপারে কোন অংশে কম নয়। বিশেষতঃ আরব জাতি, যারা তাদের প্রখর স্থৃতিশক্তির জন্য কিংবদস্তীতুল্য, যাদের স্থৃতিরশক্তির ব্যাপারে বনু বিস্ময়কর কাহিনী ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে, তাদের স্মৃতিতে সংরক্ষিত বিষয়ের যথার্থতা নিয়ে তো কোন রকম প্রশৃই উঠতে পারে না। গবেষণাপত্র সংকলন-দুই % ৭৭ www.pathagar.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।