সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) তাবি‘ঈন কিরামও এমন করেছেন। আল-হাকিম ‘আয়িশা (রা) থেকে বর্ণনা করেছেন তিনি বলেন :**৫ Jil Eda UL Gf Ee la sbi Lia 2 oe cl FD LFS Sl HEELS: “আবু বাকর (রা) পাচ শো হাদীছ যা তিনি লিখেছিলেন পুড়িয়ে ফেলেন এবং তিনি বলেন : আমার ভয় হয়, আমি মারা যাব এবং এই লেখার মধ্যে এমন ব্যক্তির বর্ণিত হাদীছ থাকবে যাকে আমি বিশ্বস্ত ও আমানতদার মনে করেছি। সে আমাকে যেমন বলেছে, ব্যাপারটি তেমন নয়। অথচ আমি তার কথাই বর্ণনা করেছি।” এমন কাজই করেছেন যায়িদ ইবন ছাবিত (রা) । তিনি মু‘আবিয়ার (রা) নিকট যান । মু‘আবিয়া (রা) তাকে একটি হাদীছ সম্পর্কে জিজ্ঞেস করেন এবং তিনি তাকে সে বিষয়ে অবহিত করেন । মু‘আবিয়া (রা) একজনকে সেই হাদীছটি লিখে রাখার নির্দেশ দেন। তখন যায়িদ (রা) বলেন : রাসূলুল্লাহ (সা) আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন তার হাদীছের কোন কিছু না লিখি । একথা শোনার পর মু‘আবিয়া (রা) তা মুছে ফেলেন। উমার (রা) একবার সুন্নাহ লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন । পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলেন : SL ISS Ls S45 Sl all Sf of ol eS | y_adlls- ols dios 13355 Uae ISU Ga 1256 fl Ee lS tl “আমি সুন্নাহ লেখার ইচ্ছা করেছিলাম । কিন্তু আমি আপনাদের পূর্ববর্তী কোন কোন জাতির কথা স্মরণ করলাম যারা গ্রন্থাকারে কিছু লিপিবদ্ধ করে, অতঃপর তারা আল্লাহর কিতাব ছেড়ে তাই নিয়ে মগ্ন হয়ে পড়ে । আল্লাহর কসম! আমি কখনো আল্লাহর কিতাবের সাথে কোন কিছুরই মিশ্রণ ঘটাবো না ।” এমনিভাবে ‘আলী (রা)ও যারা কিছু হাদীছ লিখেছিলেন তাদেরকে তা মুছে ফেলতে বলেন । ইবন মাসউদ (রা) তীর লিখিত হাদীছের একটি ছহীফা ১১৫. আয-যাহাবী, তাযকিরাতুল হুফফাজ-১/৫ গবেষণাপত্র সংকলন-দুই *% ৭৬ www.pathagar.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।