সুন্নাতু রাসূলিল্লাহ (সা) কারণে তারা মহানবীর (সা) সাথে কোন কথা সংযুক্ত করে বর্ণনা করার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। সাহাবায়ে কিরামের মধ্যে এমন একটি উদাহরণও পাওয়া যায় না যে, কোন এক সাহাবীও নিজের কোন ব্যক্তিগত উদ্দেশ্যে অথবা নিজের কোন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মহানবীর (সা) নাম অবৈধভাবে ব্যবহার করেছেন। এমনকি তাদের মধ্যে যখন মতবিরোধের সূচনা হয় এবং দুটি রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত সংঘটিত হয়ে যায় সে সময়ও উভয় পক্ষের কোন এক ব্যক্তিও মনগড়াভাবে কোন হাদীছ রচনা করে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করেননি । পরবর্তাঁকালের অসৎ ও আল্লাহর প্রতি ভয়হীন লোকেরা অবশ্যই এ ধরনের জাল হাদীছ রচনা করেছে, কিন্তু সাহাবায়ে কিরামের ঘটনাবলীর মধ্যে এর একটি দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। 8. পরবর্তী বংশধরদের নিকট মহানবীর (সা) জীবনাচার এবং তার হিদায়াত ও শিক্ষা সম্পূর্ণ যথার্থ আকারে পৌছে দেয়া এবং তার মধ্যে কোন প্রকার বাড়াবাড়ি অথবা মিশ্রণ না ঘটানোকে সাহাবায়ে কিরাম নিজেদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করতেন । কারণ তাদের নিকট এটাই ছিল আল্লাহর দীন এবং তার মধ্যে নিজের পক্ষ থেকে পরিবর্তন সাধন করাটা কোন সামান্য অপরাধ নয়, বরং তা ছিল এক মারাত্মক প্রতারণা ও বিশ্বাসঘাতকতা তাই সাহাবায়ে কিরামের জীবনে এমন অসংখ্য ঘটনার উল্লেখ পাওয়া যায় যে, তারা হাদীছ বর্ণনা করার সময় থরথর করে কেঁপে উঠতেন। তীদের চেহারার রং পরিবর্তন হয়ে যেত । যেখানে সামান্যতম সন্দেহ হতো যে, হয়তো রাসূলুল্লাহর (সা) ব্যবহৃত শব্দ অন্য কিছু, সেখানে বক্তব্য নকল করার সাথে সাথে “5 14 ':,!” (অথবা তিনি অনুরূপ বলেছেন) বাক্যাংশ বলে দিতেন, যাতে শ্রোতৃমণ্ডলী তাদের ব্যবহৃত শব্দাবলীকে হুবহু মহানবীর (সা) ব্যবহৃত শব্দ মনে না করে বসে। ৫. প্রবীণ সাহাবীগণ বিশেষভাবে সাধারণ সাহাবীদেরকে হাদীছ বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের উপদেশ দিতেন। এ ব্যাপারে সামান্য অবহেলা প্রদর্শনকেও তারা কঠোরভাবে প্রতিহত করতেন এবং কখনো কখনো তাদের নিকট মহানবীর (সা) কোন হাদীছ শুনলে তার স্বপক্ষে সাক্ষ্য তলব করতেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে, অন্যরাও সংশ্লিষ্ট হাদীছ শুনেছে। এই নিশ্চয়তা লাভের জন্য সাহাবীগণ একে অপরের স্মরণশক্তির পরীক্ষাও নিতেন । যেমন, একবার হজ্জের মৌসুমে ‘আয়িশা (রা)-এর নিকট ‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস (রা) কর্তৃক বর্ণিত একটি হাদীছ পৌছে । পরের বছর হজ্জের মৌসুমে উম্মুল মু'মিনীন ‘আয়িশা (রা) পুনরায় একই হাদীছ সম্পর্কে জানার জন্য তার নিকট লোক পাঠান । গবেষণাপত্র সংকলন-দুই 4% ৭৪ www.pathagar.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।