সুন্নাতু রাসূলিল্লাহ (সা) করা হয় এবং দিরায়াত (বুদ্ধি-বিবেচনা)-এর মূলনীতির কোন্ ভিত্তিতে রিওয়ায়াত গ্রহণ অথবা বর্জন করা হয়েছে সেগুলোও সংকলিত করে রাখা হয়েছে, যাতে পরবর্তী কালে প্রতিটি ব্যক্তি তা গ্রহণ বা বর্জন সম্পর্কে অনুসন্ধান করে সিদ্ধান্ত গহণ করতে সক্ষম হয়।””” হাদীছসমূহের সুরক্ষিত থাকার আসল কারণ সাহাবায়ে কিরামের জন্য বিশেষভাবে রাসূলুল্লাহর (সা) হাদীছসমূহ স্মরণ রাখা এবং সঠিকভাবে বর্ণনা করার পেছনে নিম্নের বিষয়গুলো ক্রিয়াশীল ছিল : ১. তীরা সর্বান্তকরণে মহানবীকে (সা) আল্লাহর রাসূল এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করতেন। তাদের অন্তরের মধ্যে তার সুমহান ব্যক্তিত্বের গভীর প্রভাব বিদ্যমান ছিল। তাদের নিকট মহানবীর (সা) বক্তব্য এবং তার জীবনের ঘটনাবলী ও অবস্থার মর্যাদা সাধারণ মানবীয় ঘটনাবলীর মত ছিল না যে, তা নিজেদের স্মরণশক্তির হাওয়ালা করে দিয়েই ক্ষান্ত হতেন । তারা মহানবীর সাহচর্যে যে সময় জিনিস এবং তাকে নিজেদের স্মৃতিতে ধরে রাখাকে তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ মুলধন মনে করতেন। ২. তীরা রাসূলুল্লাহর (সা) প্রতিটি ভাষণ, প্রতিটি বক্তব্য এবং তার জীবনের প্রতিটি কার্যক্রম থেকে এমন শিক্ষা লাভ করতেন যা তারা ইতিপূর্বে কখনো লাভ করতে সক্ষম হননি । তারা নিজেরাও জানতেন যে, তারা ইতিপূর্বে চরম অজ্ঞ, মূৰ্খ ও পথভ্রষ্ট ছিলেন এবং এই পবিত্রতম মানুষটি তাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন এবং সুসভ্য মানুষের মত জীবন যাপন করতে শিখিয়েছেন। তাই তারা তার প্রতিটি কাজ পূর্ণ মনোযোগ সহকারে শুনতেন এবং প্রতিটি কাজ পর্যবেক্ষণ করতেন । কারণ তাদেরকে নিজেদের বাস্তব জীবন তদনুযায়ী গঠন করতে হতো, তারই হুবহু অনুসরণ করতে হতো এবং তারই নির্দেশনায় কাজ করতে হতো । এই চেতনা ও অনুভূতি সহকারে মানুষ যা কিছু দেখে ও শুনে থাকে তা স্মরণ রাখার ব্যাপারে তারা এতটা সহজ হতে পারে না যতটা তারা কোন মেলায় অথবা কোন বাজারে শ্রুত ও দৃষ্ট কথা স্মরণ রাখার ব্যাপারে হতে পারে। ৩. তারা কুরআনের আলোকেও জানতেন এবং মহানবী (সা) বারবার তাকিদ দেয়ার কারণেও তাদের প্রবল অনুভূতি ছিল যে, আল্লাহর নবীর উপর মিথ্যা আরোপ অতীব মারাত্মক অপরাধ, যার শাস্তি চিরস্থায়ী জাহান্নামী হওয়া । এ ১১১. প্রাগুক্ত-৩৪-৩৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৭৩ www.pathagar.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।